BB_2023
ফরিদ সাহেবের একমাত্র সন্তান জলি। জলি বিবাহিতা। ফরিদ সাহেব তার বিবাহিতা কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে জলির নামে একটি জীবন বিমা পলিসি খুলতে চাইলে বিমা কোম্পানি অস্বীকৃতি জানায়। অন্যদিকে, জলির স্বামী রনি জলির নামে একটি জীবন বিমা পলিসি খোলেন। তবে পলিসি খোলার সময় রনি জলির অসুস্থতার কথা বিমা কোম্পানির কাছে তুলে ধরেননি।ক. প্রিমিয়াম কী?খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে রনি জলির নামে জীবন বিমা পলিসি খোলার সময় বিমার কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে ফরিদ সাহেব জলির নামে জীবন বিমা পলিসি খুলতে বিমা কোম্পানির অস্বীকৃতির যৌক্তিকতা বিমা নীতির আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...