DiB_2023
মি. শাহীন তার মালিকানাধীন গুদামঘরটি শাপলা ট্রেডার্স-এর নিকট ভাড়া দেয়। শাপলা ট্রেডার্স গুদামে ব্যবসায়িক মালামাল রাখে এবং একটি বিমা কোম্পানির সাথে আগুনে বিনষ্ট হওয়ার ঝুঁকির বিপক্ষে একটি বিমাচুক্তি সম্পাদন করে। জানা গেছে যে, মি. শাহীন গুদামে রক্ষিত মালামালের জন্য বিমাচুক্তি সম্পাদন করতে গেলে কোম্পানি অস্বীকৃতি জানায়। একদিন গুদামঘরে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং বিমা কোম্পানি চুক্তি মোতাবেক যাবতীয় ক্ষতিপূরণ প্রদান করে। পরবর্তীতে দেখা গেল পুড়ে যাওয়া মালামালের ধ্বংসস্তূপের নিচে কিছু আংশিক ভালো মাল রয়েছে, যা একজন ব্যবসায়ী ৫০ হাজার টাকায় ক্রয়ে সম্মত আছেন।ক. বিমা কী?খ. বিমাকে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা বলা হয় কেন?গ. বিমার কোন বৈশিষ্ট্যের অভাবে বিমা কোম্পানি মি. শাহীনের সাথে বিমাচুক্তি করতে সম্মত হয়নি? ব্যাখ্যা করো। ঘ. পুড়ে যাওয়া আংশিক মালামাল বিক্রির অর্থ কে পাবে? বিমার নীতির আলোকে মন্তব্য করো।
Loading answers...