Questions in this chapter

ক. বিবর্তন কী? খ. ABO- ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য লেখ। গ. উদ্দীপকে F-এর ফলাফল ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের F-এর দুটি রঙ কি অনুপাতে পাওয়া বোর্ডের মাধ্যমে দেখাও।
মানুষের কালো চোখ ও কালো চুল যথাক্রমে নীল চোখ ও বাদামী চুলের উপর প্রকট। একজন কালো চোখ ও কালো চুলবিশিষ্ট পুরুষের সাথে নীল চোখ ও বাদামী চুল বিশিষ্ট মহিলার বিয়ে হল।
ক. টেস্ট ক্রস কী?
খ. Rh Factor বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের দম্পতির দ্বিতীয় প্রজন্মের সন্তান-সন্ততির বৈশিষ্ট্য চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।
ঘ. উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের যে সূত্রকে সমর্থন করে তার যেকোনো একটি ব্যতিক্রম-- ব্যাখ্যা কর।

ক. বিবর্তন কী?
খ. নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী কোঝ?
গ. উদ্দীপকের F জনুর সবাই স্বাভাবিক হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে F জনুর ফলাফল চেকার বের্ডের মাধ্যমে বিশ্লেষণ কর।
মানুষের জন্মগত মুক-বধিরতা একই জিনতাত্ত্বিক ত্রুটি যা দুই জোড়া পরিপূরক জিন দ্বারা নিয়ন্ত্রিত। পরীক্ষার মাধ্যমে জানা গেছে, দুইজন বিপরীত জিনোটাইপধারী মুক-বধির দম্পতির সকল সন্তান (F) স্বাভাবিক (AaBb) হয় কিন্তু নাতি-নাতনীতে (F) কেউ স্বাভাবিক আবার কেউ মুক-বধির হয়। ক. সংকর জীব কী? খ. Archaeopteryx কে সংযোগকারী যোগসূত্র বলা হয় কেন? গ. উদ্দীপকের আলোকে F জনুর চেকার বোর্ড দেখাও। ঘ. উদ্দীপকের ঘটনাটি এক ধরনের এপিস্ট্যাসিস' মতামতসহ বিশ্লেষণ কর।
সুমনের বাবার রক্তের গ্রুপ AB এবং মা'র রক্তের গ্রুপ O। কিন্তু সুমন এর রক্তের গ্রুপ এই দুটির কোনটিই নয়। রক্তের গ্রুপজনিত কারণে সুমনের মাকে কিছু জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
ক. বিবর্তন কী?
খ. নব্য-ডারউইনবাদ বলতে কী বোঝা?
গ. উদ্দীপকের আলোকে সুমনের রক্তের গ্রুপ নির্ণয় কর।
ঘ. রক্তের গ্রুপজনিত কারণে সুমনের মায়ের সৃষ্ট জটিলতাগুলো আলোচনা কর।
জীববিজ্ঞানী ড. জামাল সন্ধ্যামালতীর লাল ফুল ও সাদা ফুলযুক্ত দুটি বিশুদ্ধ প্রকরণের মধ্যে ক্রস করে প্রথম বংশে সব গোলাপী ফুল বিশিষ্ট অপত্য উদ্ভিদ পেলেন।
ক. অপসোনিন কী?
খ. সংযোগকারী যোগসূত্র বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের বিষয়টিকে জিনতত্ত্বের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বিষয়টি যে নীতির ব্যতিক্রম সেটি লিখ এবং তা ব্যাখ্যা কর।
শিক্ষক ১ম ক্লাসে হাটু সঞ্চালনে অস্থি ও পেশিসমূহের ভূমিকা আলোচনা করলেন এবং ২য় ক্লাসে ডারউইনিজম ও ল্যামার্কিজম ব্যাখ্যা করলেন।
ক. পরিপাকের সংজ্ঞা লিখ।
খ. ঘাসফড়িং এর পুংজননতন্ত্রের চিহ্নিত চিত্র অংকন কর।
গ. শিক্ষক ১ম ক্লাসে যা পড়িয়েছেন তা ব্যাখ্যা কর।
ঘ. শিক্ষক ২য় ক্লাসে যা পড়ালেন তার বৈসাদৃশ্য ছকাকারে আলোচনা কর।
করিম ও রহিম দুই বন্ধু। রহিম জিনতত্ত্ব নিয়ে গবেষণা করছে। রহিম লাল ফুল ও সাদা ফুলের মধ্যে ব্রুস ঘটিয়ে দেখে ১ম বংশধরে সকল ফুল গোলাপী বর্ণের হয়েছে এবং ২য় বংশধরে বিভিন্ন বর্ণের ফুল তৈরি হয়েছে। অপরদিকে করিম বলছে বসন্ত একবার হলে পরবর্তীতে আর এই রোগটি হয় না।
ক. অলটুইজম কী?
খ. হেমাটোপয়েসিস কোথায় ঘটে?
গ. রহিমের কাজটি ব্যাখ্যা কর।
ঘ. করিমের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

ক. নব্য ডারউইনবাদ কী? খ. টেস্ট ক্রস ও ব্যাকক্রস বলতে কী বোঝ? গ. F জনুতে গোলাপী ফুল পাওয়া গেল কেন ব্যাখ্যা কর। ঘ. F জনুতে কী ঘটবে চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ কর।
সালমার রক্তের গ্রুপ Aএবং সে রাতকানা বাহক। সে B রক্ত গ্রুপ যুক্ত একটি ছেলেকে বিয়ে করে যার রাতকানাজনিত সমস্যা আছে। বিয়ের আগে একদিন সে জরুরী প্রয়োজনে এক ব্যাগ AB রক্ত গ্রহণ করে।
ক. এপিস্ট্যাসিস কী?
খ. সেক্স লিংকড ইনহেরিট্যান্স বলতে কী বুঝায়?
গ. সালমা দম্পতির সন্তানদের রাতকানা জনিত সমস্যা ক্রসের মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ. সালমা দম্পতির Rh ফ্যাক্টর ঘটিত সমস্যা হবে কী? উত্তরনের উপায় বিশ্লেষণ কর।
সাদা পালকযুক্ত দুইটি পাখির মিলনে রঙিন পাখির আবির্ভাব সাধারণভাবে অসম্ভব মনে হলেও প্রকৃতিতে তা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে উক্ত বৈশিষ্ট্যের পরিবর্তন সমস্যার সৃষ্টি না করলেও কোন কোন ক্ষেত্রে তা প্রাণঘাতী হতে পারে। আর এসব প্রাণঘাতী বৈশিষ্ট্য অনেক সময় লিঙ্গ নির্ধারক জিনের মাধ্যমে স্থানান্তরিত হয়।
ক. সেক্স লিংকত ডিসঅর্ডার কী?
খ. লিথাল জিন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের আলোকে একটি প্রাণঘাতী বৈশিষ্ট্যের জিনগত ব্যাখ্যা প্রদান কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রঙিন পাখির আবির্ভাব সম্পর্কে আলোচনা কর।
মাঝে মাঝে নন-অ্যালিলিক জিনের মধ্যে আন্তঃক্রিয়ার কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত ব্যতিক্রম হয়ে ১৩ : ৩ অনুপাত হয়। আবার, জাইগোট বা ভ্রূণের মৃত্যুর ফলে ৩ : ১ অনুপাতটি পরিবর্তিত হয়ে ভিন্ন অনুপাতের সৃষ্টি হয়।
ক. রেসাস ফ্যাক্টর কী?
খ. অসমোরেগুলেশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটি সঠিক যুক্তির মাধ্যমে বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকের প্রথম অনুপাতটি বর্ণনা কর।
একজন মূক ও বধির ছেলের সাথে একজন মূক ও বধির মেয়ের বিয়ে দেওয়া হলে তাদের নাতি-নাতনীদের মধ্যে ৯ জন সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হয়।
ক. সাইটোকাইনস কী?
খ. রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হূৎপিণ্ড বলা হয় কেন?
গ. উদ্দীপকের নাতি-নাতনীদের জিনোটাইপ ও ফিনোটাইপ চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।
ঘ. উদ্দীপকটি কী মেন্ডেলের সূত্র মেনে চলে? বিশ্লেষণ কর।
গ্রেগর জোহান মেন্ডেল ৭ বছর যাবৎ মটর গাছের উপর গবেষণা করে। ২টি কালজয়ী সূত্র আবিষ্কার করেন।
ক. লিথাল জীব কী?
খ. মেমোরী কোষ বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত বিজ্ঞানী প্রদত্ত এক জোড়া বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য মৌলিক সূত্রটি ব্যাখ্যা কর।
ঘ. প্রকট জিনটি যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হতে না পারে তাহলে সূত্রটি যে ব্যতিক্রম প্রদর্শন করে তা চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ কর।

ক. সিরাম কী? খ. Rh ফ্যাক্টর বলতে কী বুঝ? গ. চিত্র-খ এর সন্তানদের রক্তগ্রুপ বাবা মায়ের চেয়ে ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর। ঘ. চিত্র-ক এ প্রকট এপিস্ট্যাটিস ক্রিয়া করলে F জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে? চেকার বোর্ডে দেখাও।
রিনা বর্ণান্ধতার বাহক হলেও তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন।
ক. মেন্ডেলিজম কী?
খ. এপিস্ট্যাসিস বলতে কী বোঝা?
গ. রিনার পুত্র সন্তানদের বর্ণান্ধ হবার সম্ভাবনা শতকরা কত ভাগ? ব্যাখ্যা কর।
ঘ. রিনার কন্যা সন্তানদের স্বামী বর্ণান্ধ হলে পরবর্তী বংশধরদের ভাগ্যে কী ঘটবে তা বিশ্লেষণ কর।
দুর্ঘটনায় পড়ে মফিজের দেহ থেকে প্রচুর পরিমাণে তরল যোজক কলা বের হল। বিশেষ গ্রুপের ঐ তরলের একটি ব্যাগ দেখিয়ে ডাক্তার বললেন তাঁর জন্য এই বিশেষ তরলের ধনাত্মক টাইপ প্রয়োজন ।
ক. ব্যাক ক্রস কী?
খ. অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের তরলের গ্রুপের প্রকারভেদ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের বিষয়টি বিবাহ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখে আলোচনা কর।
সেতু এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। তার রক্তের গ্রুপ A-ve। তার জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন। কিন্তু তার গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এসময় ডাক্তারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এমন একটি গ্রুপের রক্ত দেওয়া হয় যা সবচেয়ে নিরাপদ। পরবর্তীতে সেতু সুস্থ হওয়ার পর কবিরের সাথে বিয়ে হয়। কবিরে রক্তের গ্রুপ ছিল O+ve।
ক. Super Sedure কী?
খ. হেপাটিক পোর্টাল সংবহন বলতে কী বুঝায়?
গ. সেতুর দেহে কোন গ্রুপের রক্ত সঞ্চারণ করা হয়েছিল এবং কেন - ব্যাখ্যা কর।
ঘ. সেতু ও কবির দম্পত্তি সন্তান উৎপাদনের ক্ষেত্রে কিরূপ সমস্যায় পড়তে পারে – বিশ্লেষণ কর।

ক. গ্রন্থি কী?
খ. কোষীয় শ্বসন বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের বিষয়টি "অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার" সূত্রের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রাণীটির গলা লম্বা হওয়ার বিষয়টি ডারউইন তত্ত্বের আলোকে ব্যাখ্যা কর।
একটি বিশেষ জীনের উপস্থিতির কারণে মেন্ডেলের প্রথম সূত্র পরিবর্তিত হয়ে ২:১ হয়। আবার কোন কোন সময় নন এ্যালিলিক জীনের আন্তঃক্রিয়ায় ২য় সূত্রেরও ব্যতিক্রম ঘটে এবং ১৩ঃ ৩ অনুপাতে প্রকাশ পায়।
ক. DMD কী?
খ. ট্রপিক হরমোন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ জীনের কার্যকারিতার জীনতান্ত্রিক ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত আন্তঃক্রিয়া চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ কর।