Questions in this chapter

ক. রক্ত তঞ্চন কী?
খ. মেসোগ্লিয়ার কাজ লিখ।
গ. উদ্দীপক অনুযায়ী F জানুন সবাই স্বাভাবিক হওয়ার কারণব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে F অনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ কর।

ক. এপিস্ট্যাসিস কী?
খ. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কী বোঝ?
গ. F জনুর ফলাফল ব্যাখ্যা কর।
ঘ. F জনুর দুটি প্রাণীর মধ্যে ক্রসের ফলাফলের জীবতাত্ত্বিক ব্যাখ্যা দাও।
মানুষের দেহের একটি বৈশিষ্ট্যের ভিন্ন ভিন্ন মাত্রা থাকতে পারে যা অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে।
ক. হেটারোসোম কী?
খ. জেনেটিক্যাল রোগ কাদের বেশি হয়?
গ. উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি জেনেটিক্যালি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক সংশ্লিষ্ট অনুপাতটির ব্যতিক্রম হতে পারে মেডেলের সূত্রের অনুপাত- ব্যাখা কর।
ড. খিয়াম লাল বর্ণের খাঁজকাটা ডানাযুক্ত প্রজাপতির সাথে সবুজ বর্ণের মসৃণ ডানাযুক্ত প্রজাপতির সংকরায়ণ করে ১ম বংশে শুধুমাত্র Rele জিনোটাইপ ধারী প্রজাপতি পেল। সে ১ম বংশের জীবনের সাথে সবুজ বর্ণের মসৃণ ডানাযুক্ত প্রজাপতির সংকরায়ণ করে অবাক হলেও তার স্ত্রীর কাছে সকল প্রজাপতিগুলো ছাই বর্ণের মনে হলো।
ক. সেক্স লিংকড ডিস অর্ডার কী?
খ. পুনরাবৃত্তি মতবাদটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সংকরায়নের ফলাফল ব্যাখ্যা কর।
ঘ. ড. খিয়ামের ১ম ও ২য় বংশধরের ফিনোটাইপ বিশ্লেষণ কর।
বিজ্ঞানীরা সাদা ও কালো রং এর ইঁদুরের মধ্যে ক্রস করে দেখলেন তাদের সন্তানেরা ২৫% ভ্রুণ অবস্থাই মারা যায়। বিজ্ঞানীরা বললেন, "এটি বিশেষ ধরনের জীবের কারণে ঘটে।" ক. টারমিনেটিং উদ্দীপনা কী? খ. প্রতিবর্তী ক্রিয়া বলতে কী বুঝ? গ. উদ্দীপকে উল্লেখিত বিশেষ জীন না থাকলে F জনুর ফলাফল কি হবে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের আলোকে বিশেষ জীনযুক্ত ইঁদুরের F জনুর অনুপাত বিশ্লেষণ কর।
মিতার দেহ থেকে প্রচুর তরল যোজক কলা বের হল। ডাক্তার একটি ব্যাগ দেখিয়ে বললেন এই গ্রুপের ধনাত্মক ধরনের তরণের প্রয়োজন।
ক. FAP কী? খ. জীবন্ত জীবাশ্ম বলতে কী বুঝ? গ. উদ্দীপকের তরলের গ্রুপের প্রকারভেদ বর্ণনা কর। ঘ. উদ্দীপকের বিষয়টি বিবাহ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।
বীণা ও তার স্বামী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও তাদের ছেলে বর্ণান্ধ। ক. মাসক্যুলার ডিসট্রফি কী? খ. 'পাখিরা মহিমান্বিত সরিসৃপ'- ব্যাখ্যা কর। গ. বীণার ছেলের বর্ণান্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর। ঘ. বীণার মেয়েদের ভাগ্যে কী ঘটবে বিশ্লেষণ করে দেখাও।

ক. জিনোম কী?
খ. লিথাল জিন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে F জনুতে যে রং পাওয়া গেল তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. মাতা-পিতার রং একই হওয়ার পরও F জনুতে দুটি রং এর বহিঃপ্রকাশ ঘটেছে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
বিজ্ঞানী মেন্ডেল মটরশুটি গাছের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে বংশগতির ২টি সূত্র প্রচার করেন। কিন্তু অপত্য বংশধরের মৃত্যুর কারণে ৩:১ অনুপাতের পরিবর্তন ঘটে। আবার প্রকট এপিস্ট্যাসিসের কারণে ২য় সূত্রেরও ব্যতিক্রম ঘটে। অনুপাত দাঁড়ায় ১৩:৩।
ক. ইন্টারফেরন কী? খ. অ্যাল্ট্রইজম বলতে কী বোঝ? গ. উদ্দীপকে উল্লেখিত প্রথমোক্ত অনুপাতটির পরিবর্তন ব্যাখ্যাসহ উপস্থাপন কর। ঘ. উদ্দীপকে নির্দেশিত ২য় অনুপাতটি বিশ্লেষণ কর।
(i) কর্ডাটা পর্বের হৃৎপিণ্ডের গাঠনিক বিবর্তনে দেখতে পাই:
দুই প্রকোষ্ঠবিশিষ্ট তিন প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড (X)
(ii) বিবর্তন সম্পর্কিত জীবাশ্মের বিশ্লেষণে জানা যায়:
'গৌরবান্বিত সরীসৃপই হলো পাখি।'
ক. সিলেন্টেরন কী?
খ. অ্যানজিওপ্লাস্টি বলতে কী বোঝ?
গ. X বৈশিষ্ট্য বহনকারী শ্রেণির ২টি বৈশিষ্ট্য ও ১টি উদাহরণ (বৈজ্ঞানিক নাম) দাও।
ঘ. উদ্দীপকে নির্দেশিত (ii) বিশ্লেষণ কর।
শান্তর আঙ্গুল কাটার পর দেখা গেল রক্ত জমাট বাঁধছে না। তার মায়েরও একই ধরনের সমস্যা রয়েছে। শান্ত এবং তার স্ত্রীর রক্তের গ্রুপ A পজেটিভ এবং B নেগেটিভ।
ক. লোকাস কি?
খ. কেন DMD রোগ পুরুষের তুলনায় মহিলায় কম হয়? ব্যাখ্যা কর।
গ. কেন শান্তর আঙ্গুল কাঁটার পর রক্তজমাট বাধে নি? বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. যদি শান্তর স্ত্রী গর্ভধারণ করে, তাহলে সে কি কোন ধরনের জটিলতার সম্মুখীন হবে? বিষয়টি বিশ্লেষণ কর।

ক. কাইলোমাইক্রন কী?
খ. কেন ঘোড়ার অগ্রপদ এবং মানুষের হাতকে সমসংস্থ অঙ্গ বলা হয়? ব্যাখ্যা কর।
গ. চিত্র B এর প্রাণীটিকে কেন কানেকটিং লিংক বলা হয়? ব্যাখ্যা কর।
ঘ. বিবর্তনের যে মতবাদের সাথে উদ্দীপকের A ঘটনাটি সম্পর্কিত তা বিশ্লেষণ কর।
বংশগতি বিদ্যার জনক ও কার্ল ল্যান্ডস্টেইনার এই দুই বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার মানব সমাজের উন্নয়নে ভূমিকা রেখে চলছে।
ক. পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তা কে?
খ. অ্যাপেন্ডিক্সকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় বিজ্ঞানীর আবিষ্কার ব্যাখ্যা কর।
ঘ. প্রথম বিজ্ঞানী দেয় দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন— বিশ্লেষণ কর।
একজন নিগ্রো ও একজন শ্বেতাঙ্গের মধ্যে বিয়ে হলো। কিন্তু তাদের সন্তানেরা কেউ বাবা মায়ের মত হয়নি। ক. বিবর্তনের জনক কে? খ. মেয়েদের চেয়ে ছেলেরা বেশি বর্ণান্ধ হওয়ার কারণ কী? গ. উদ্দীপকের সন্তানেরা বাবা মায়ের চেয়ে ভিন্ন হলো কেন? বর্ণনা কর। ঘ. উদ্দীপক অনুযায়ী F বংশধর বিশ্লেষণ কর।
সালাম সাহেবের তিন ছেলে ও দুই মেয়ে। সন্তানদের বয়স বাড়ার সাথে সাথে তিনি লক্ষ করলেন, তাঁর মেয়েরা সকল বর্ণ সঠিকভাবে চিনতে পারলেও ছেলেরা কিছু কিছু বর্ণের পার্থক্য বুঝতে পারে না।
ক. ভেনাস হার্ট কী
খ. ADH এর পূর্ণ নাম ও কাজ লিখ।
গ. উদ্দীপক অনুযায়ী সালাম সাহেবের ছেলেদের কিছু কিছু বর্ণের পার্থক্য না বুঝার কারণ ব্যাখ্যা কর।
ঘ. সালাম সাহেবের মেয়ের সাথে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ছেলের বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে কী অনুপাতে উদ্দীপকের ঘটনাটি প্রকাশ পাবে? চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ কর।
A, B, C প্রকট জিন ৩টি উচ্চতার সাথে জড়িত-

ক. টেস্টিকুলার ফেমিনাইজেশন কী?
খ. DMD রোগের বৈশিষ্ট্যগুলো কী?
গ. উদ্দীপকের ইনহেরিট্যান্স এবং মাল্টিপল অ্যালীল ইনহেরিট্যান্সের মধ্যে তুলনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত জিনোটাইপদ্বয়ে ক্রস ঘটালে ২য় জনুক্রমে উচ্চতার যে ভিন্নতা আসে তা পানেট চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।
অরিত্র একটি টিভি অনুষ্ঠানের মাধ্যমে বিবর্তন সমন্ধে জানতে পারলো। সরল জীব হতে জীবনের উৎপত্তি ঘটে কিন্তু বর্তমানে জীববৈচিত্র্য বৃহৎ আকার ধারণ করেছে। ডারউইনের মতবাদ এ বিষয়ে এখন পর্যন্ত গ্রহণযোগ্য এবং বিবর্তনের স্বপক্ষে বেশকিছু প্রমাণ রয়েছে।
ক. হিমোফিলিয়া কী?
খ. সেক্সলিঙ্কড ইনহেরিটেন্স বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের শেষোক্ত উক্তি (অনুযায়ী অঙ্গসংস্থানিক প্রমাণ) ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত মতবাদটি ব্যাখ্যা কর।
ফিনোটাইপ কী?
ব্যাক ক্রস কী?
অ্যালিল কাকে বলে?
অথবা,
অ্যালিল কী?