Questions in this chapter
চিড়িয়াখানার মূল ফটকে জিরাফ আর ডাইনোসরের ছবি দেখে জিনাত ভিতরে ঢুকে ডাইনোসর দেখতে পেল না। তবে সে জিরাফের লম্বা গলা দেখতে পেল।
ক. বিবর্তন কী?
খ. জীবন সংগ্রাম বলতে কি বুঝ?
গ. জিনাতের দেখা প্রাণীটির গলা লম্বা হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. জিনাতের না দেখা প্রাণীটির অস্তিত্বের প্রমাণ কিভাবে পাওয়া সম্ভব ব্যাখ্যা কর।

ক. হেটারোজাইগাস কী? ১
খ. রক্তের যে ফ্যাক্টরের কারণে শিশুদের Erythroblastosis fetails রোগটি হয় তা ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের পিতামাতার সাথে পূর্বতম বংশধরের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সাথে ক্রসের ফলাফলটি ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের জীবদের ক্রসের ফলাফলটি মেন্ডেলের কোনো সূত্রকে সমর্থন করে কি না তা বিশ্লেষণ করো। ৪

ক. হাইপোস্ট্যাটিক কী? ১
খ. সেক্সড লিঙ্কড জিন বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের ছকটির ব্যাখ্যা দাও। ৩
ঘ. উদ্দীপকের ছকটি মেন্ডেলের কোন সূত্রের সাথে সম্পর্কযুক্ত – বিশ্লেষণ করো। ৪
মানুষের কালো চোখ ও কালো চুল যথাক্রমে নীল চোখ ও বাদামী চুলের উপর প্রকট। একজন কালো চোখ ও কালো চুল বিশিষ্ট পুরুষের সাথে নীল চোখ ও বাদামী চুল বিশিষ্ট মহিলার বিয়ে হলো।
ক) পৃথকীকরণ সূত্রটি লেখো। ১
খ) সংকর জীব বলতে কী বোঝ? ২
গ) উদ্দীপকে বর্ণিত ঘটনাটি তুমি কীভাবে ব্যাখ্যা করবে? ৩
ঘ) উদ্দীপকের ঘটনাটির কারণ মানব প্রজাতির জন্য ক্ষতির – মতামত দাও। ৪
একজন নিগ্রো ও একজন শ্বেতাঙ্গের মধ্যে বিয়ে হলো। কিন্তু তাদের সন্তানেরা কেউ বাবা মায়ের মতো হয়নি।
ক. বিবর্তনের জনক কে? ১
খ. মেয়েদের চেয়ে ছেলেরা বেশি বর্ণান্ধ হওয়ার কারণ কী? ২
গ. উদ্দীপকের সন্তানেরা বাবা মায়ের চেয়ে ভিন্ন হলো কেন? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী F বংশধর বিশ্লেষণ করো। ৪
ডায়াবেটিস একটি বংশগত রোগ। এ রোগের জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন প্রকৃতির। একজন ডায়াবেটিসে আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক একজন মহিলার বিবাহ হলো। দেখা গেল তাদের নাতিদের কারো কারো ডায়াবেটিস হলো।
ক. প্রচ্ছন্ন প্রকৃতির বৈশিষ্ট্য কাকে বলে? ১
খ. বংশগত রোগ বলতে কী বোঝ? ২
গ. তাদের নাতিদের শতকরা কত ভাগের ডায়াবেটিস হয়েছিল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। ৩
ঘ. তাদের নাতিদের ডায়াবেটিস হবার বা না হবার কারণ ব্যাখ্যা করো। ৪
বদরুল সাহেবের রক্তের গ্রুপ ‘AB’ এবং তার স্ত্রীর রক্তের গ্রুপ ‘O’। তাদের সন্তানদের কেউ বাবা-মায়ের রক্ত গ্রুপ পায়নি, কিন্তু নাতী-নাতনীরা পেয়েছে।
ক. পলিজিন কী? ১
খ. এপিস্ট্যাসিস বলতে কী বোঝায়? ২
গ. বদরুল সাহেবের সন্তানদের রক্তগ্রুপ বাবা-মায়ের চেয়ে ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। ৩
ঘ. বদরুল সাহেবের নাতী-নাতনীদের মধ্যে কত অনুপাতে ‘AB’ এবং ‘O’ রক্তগ্রুপধারী হবে? ৪
বিজয় একটি টিভির অনুষ্ঠান থেকে বিবর্তন সম্পর্কে জানতে পারে। জীবন সরল জীব দিয়ে শুরু হয়েছিল, তবে এখন জীববৈচিত্র্য বেশ বড় আকারে রয়েছে। ডারউইনের তত্ত্ব এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য এবং বিবর্তন সম্পর্কে কিছু প্রমাণও রয়েছে।
ক. হিমোফিলিয়া কী? ১
খ. রক্তের গ্রুপ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের শেষ লাইনটি ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের যে তত্ত্বের কথা বলা হয়েছে তা বিশ্লেষণ করো। ৪

ক. পরিব্যক্তি কী?
খ. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের তত্ত্বগুলো লেখো।
গ. চিত্র-B কে কানেকটিং লিংক বলা হয় কেন?
ঘ. চিত্র-A এর ক্ষেত্রে উপযুক্ত বিবর্তন তত্ত্ব বিশ্লেষণ করো।
মিতুল ঢাকা বোটানিক্যাল গার্ডেনের একটি গবেষণা প্লটে সাদা গোলাপ এবং অন্য একটি প্লটে লাল গোলাপ লাগিয়ে সাদা গোলাপের সঙ্গে লাল গোলাপের ক্রস করিয়ে দেখল, আকারে একটু বড় ও দৃষ্টিনন্দিত গোলাপি বর্ণের গোলাপ ফুল সৃষ্টি হয়েছে।
ক. পলিজেনিক ইনহেরিট্যান্স কী? ১
খ. সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে আলোচিত গোলাপি বর্ণের গোলাপ ফুল সৃষ্টি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত গোলাপি বর্ণের গোলাপটি মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম এবং কেন তা যুক্তিসহ উপস্থাপন করো। ৪

ক. পরিব্যক্তি কী? ১
খ. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের তত্ত্বগুলো লেখো। ২
গ. চিত্র-B কে কানেকটিং লিংক বলা হয় কেন? ৩
ঘ. চিত্র-A এর ক্ষেত্রে উপযুক্ত বিবর্তন তত্ত্ব বিশ্লেষণ করো। ৪
এমা ও ইমন ভাই বোন। দুজনে ছবি আঁকতে গিয়ে এমা লক্ষ করল তার ভাই ইমন লাল ও সবুজের পার্থক্য বুঝতে পারছে না। তাদের বাবা-মা দুজনেই সব রং চিনতে পারেন। এ বিষয়টি নিয়ে তার ডাক্তার মামার সাথে আলাপ করলে তিনি এমাকে বিষয়টি বুঝিয়ে দিলেন এবং বললেন তোমার নানাও লাল সবুজের পার্থক্য বোঝেন না।
ক. প্রচ্ছন্ন প্রকৃতির বৈশিষ্ট্য কাকে বলে? ১
খ. বংশগত রোগ বলতে কী বোঝ? ২
গ. কীভাবে ইমনের নানার এই সমস্যা তার দেহে প্রকাশ পেলে কিন্তু মায়ের দেহে প্রকাশ পেল না – চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। ৩
ঘ. ইমনের লাল ও সবুজের পার্থক্য বুঝতে না পারার কারণ ব্যাখ্যা করো। ৪
মানুষের ক্ষেত্রে কালো চোখের জন্য দায়ী জিন নীল চোখের উপর প্রকট। একজন নীল চোখের মহিলার সাথে কালো চোখের পুরুষের বিয়ে হলো। দেখা গেল তাদের সন্তানদের কেউ নীল চোখবিশিষ্ট এবং কেউ কালো চোখবিশিষ্ট হলো।
ক. প্রকট বৈশিষ্ট্য কাকে বলে? ১
খ. হোমোজাইগাস ও হেটেরোজাইগাস বলতে কী বোঝ? ২
গ. তাদের সন্তানদের শতকরা কত ভাগের নীল চোখ এবং কত ভাগের কালো চোখ হয়েছিল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। ৩
ঘ. তাদের সন্তানদের নীল চোখ এবং কালো চোখ হবার কারণ ব্যাখ্যা করো। ৪
জুবীন ঢাকা চিড়িয়াখানায় জিরাফের গলা দেখে বিস্মিত হলো। বাবাকে বলল জিরাফের গলা এত লম্বা কেন? বাবা বলল এরা অনেক উঁচু গাছ থেকে পাতা খায়। তবে একদিন এদের গলা অনেক খাটো ছিল এবং এদের গলা লম্বা হতে অনেক দিন লেগেছে। এ ব্যাপারে বিজ্ঞানীদের দেয়া একটি বিখ্যাত মতবাদ আছে।
ক. বিবর্তন কী? ১
খ. জীবন সংগ্রাম বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কিত যে মতবাদ আছে তার মূল প্রতিপাদ্য লেখো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত মতবাদটির স্বপক্ষে তোমার যুক্তি বিশ্লেষণ করো। ৪
সাদা লেগহর্ণ (♂) x সাদা ওয়াইনডট (♀)
F জনু: সকল মোরগ-মুরগি সাদা
F জনু: ১৩ঃ৩
ক. Rh factor কী?
খ. জীবন সংগ্রাম বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত F জনুর সকল মোরগ-মুরগি সাদা পালক বিশিষ্ট হলো কেন- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত F জনুর অনুপাত মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম– বিশ্লেষণ কর।
তানিয়া ও তার স্বামী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও তাদের ছেলে বর্ণান্ধ।
ক. Rh- ফ্যাক্টর কী?
খ. সংযোগকারী যোগসূত্র বলতে কী বুঝায়?
গ. তানিয়ার ছেলে বর্ণান্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. তানিয়ার মেয়ের ভাগ্যে কী ঘটবে তা বিশ্লেষণ কর।

ক. জীবাশ্ম কী?
খ. Rh ফ্যাক্টর বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি F জনুর ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম হিসেবে বিবেচিত হয় - জিনতাত্ত্বিক বিশ্লেষণ উল্লেখ কর।
আবীরের বাড়ীর বাগানে লাল ও সাদা দুই ধরনের ফুল থাকলেও তার বাবা ফুল দুটিকে আলাদা করে চিনতে পারেন না। আবীরের মা লক্ষ করল লাল ও সাদা ফুলের ক্রসে নতুন একটি বর্ণের ফুল প্রকাশিত হয়।
ক. Archaeopteryx কী?
খ. সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে তুলনা কর।
গ. আবীরের বোনদের মধ্যে শতকরা কত জন লাল ফুল চিনতে পারে।
ঘ. নতুন বর্ণের ফুল প্রকাশিত হওয়ার কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

ক. লোকাস কাকে বলে?
খ. হিমোফিলিয়া কী?
গ. উদ্দীপকের F জনুর ফলাফল ব্যাখ্যা কর।
ঘ. কোন ধরনের উদ্ভিদের সাথে ক্রম ঘটালে F জনুর অনুপাত ১:১ হবে— বিশ্লেষণ করে দেখাও।
প্রকৃতিতে লাল (R) ও গোলাকার (S) মটরশুঁটি বীজের সাথে সবুজ ও কুঞ্চিত বীজের ক্রসের ফলে নতুন বৈশিষ্ট্যধারী গাছের সৃষ্টি দেখা যায়।
ক. এপিস্ট্যাসিস কী?
খ. Archaeopteryx কে সংযোগকারী প্রাণী বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত ভিন্ন রংধারী বীজের মধ্যে মনোহাইব্রিড ক্রসের ফলে (কখনো) বাদামী বর্ণধারী বীজের সৃষ্টি হলে তার কারণ জিনতত্ত্বের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের বৈশিষ্ট্যধারী বীজের মধ্যে ডাইহাইব্রিড ক্রস ঘটালে কয়টি লাল ও কুঞিত বীজ পাওয়া যাবে তা চেকার বোর্ডের মাধ্যমে উল্লেখ কর।