Questions in this chapter
নিচে একটি জিনতাত্বিক পরীক্ষণের ফলাফল দেখানো হলো।

জনু = সকলেই স্বাভাবিক বাক শ্রবণক্ষম
জনু = স্বাভাবিক বাক শ্রবনক্ষম : মূক-বধির = ৯ : ৭
ক. বর্ণান্ধতা কী?
খ. প্লাস্টিপাসকে জীবন্ত জীবাশ্ন বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত জনুর ফলাফল চেকারবোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা বংশগতির মৌলিক সূত্রকে সমর্থন করে কী? যুক্তিসহ আলোচনা করো।
নন-অ্যালিলিক জিনের আন্তঃক্রিয়ায় মেন্ডেলের ২য় সূত্রের অনুপাতের ব্যতিক্রম ঘটে, যেমন ১৩ : ৩।
ক. প্রকট বৈশিষ্ট্য কী?
খ. টেস্ট ব্রুস ও ব্যাক ক্রসের মধ্যে দুটি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত অনুপাতটির আলোকে মেন্ডেলের সূত্রটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অনুপাতটি কেন এবং কীভাবে সংঘটিত হয়? বিশ্লেষণ করো।
এক দম্পতির স্বামীর রক্তের গ্রুপ A এবং স্ত্রীর রক্তের গ্রুপ AB। তবে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং স্ত্রীর Rh ফ্যাক্টর ঋণাত্মক।
ক. বিবর্তন কী?
খ. সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের দম্পতির রক্ত গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দম্পতির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? বিশ্লেষণ করো।
→ BB bb
→ Bb
→ ?
ক. জিনোটাইপ কী?
খ. Rh ফ্যাক্টর বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ছকের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের আলোকে টেস্ট-ক্রস বিশ্লেষণ করো।
বিগল জাহাজে ভ্রমণকারী একজন প্রকৃতিবিজ্ঞানী অভিব্যক্তি সম্পর্কিত তার মতবাদটির মাধ্যমে অভিব্যক্তির কলাকৌশল ব্যাখ্যা করেন। যদিও এটি যুগান্তকারী মতবাদ তথাপি এটি সর্বজন গৃহীত নয়।
ক. সমবৃত্তীয় অঙ্গ কী?
খ. জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত মতবাদটির মৌলিক সিদ্ধান্তগুলো সংক্ষেপে লেখো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ বিবৃতিটি বিশ্লেষণ করো।
সুমন ও তার বোন সুমি স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম হলেও তার এক ভাই স্বাভাবিক বর্ণ দর্শনে অক্ষম। যদিও তাদের পিতামাতার বর্ণ ১১ দর্শন সক্ষমতা স্বাভাবিক।
ক. জিনোটাইপ কী?
খ. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কী বোঝ?
গ. উদ্দীপক সংশ্লিষ্ট সকলের জিনোটাইপ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সুমির স্বাভাবিক বর্ণ দর্শনে সক্ষম পুরুষের সাথে বিয়ে হলে তাদের পরবর্তী প্রজন্মের সন্তানাদির ফিনোটাইপ ও জিনোটাইপ বিশ্লেষণ করো।
মীনা বর্ণান্ধতার বাহক হলেও তার স্বামী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন।
ক. ফিনোটাইপ কী?
খ. এরিথ্রোব্লাস্টোসিস ফিটানিস বলতে কী বোঝ?
গ. মীনার পুত্র সন্তানদের বর্ণান্ধতা হবার সম্ভাবনা শতকরা কতভাগ? চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।
ঘ. মীনার কন্যা সন্তানদের স্বামী বর্ণান্ধ হলে পরবর্তী বংশধরদের ভাগ্যে কী ঘটবে তা বিশ্লেষণ করো।
কবির সাহেব রাস্তা পারাপারের সময় সিগন্যাল বাতি বুঝতে পারেন। কিন্তু তার স্ত্রী মিতা ও তার বান্ধবী লুনা তা পারে না। পরবর্তীতে লুনার ছেলের সাথে কবির সাহেব তার মেয়ের বিয়ে দেন।
ক. মেন্ডেলের প্রথম সূত্র লিখ।
খ. সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের কবির সাহেবের সন্তানদের জেনোটাইপ চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সমস্যাটি লুনার নাতী-নাতনীদের মধ্যে কী অনুপাতে প্রকাশ পাবে? বিশ্লেষণ কর।
মামুন চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে জিরাফের খাঁচার সামনে এসে প্রাণীটির লম্বা গলা দেখে বিস্ময়াভিভূত হলো। কিছুক্ষণ পর সে একটি ডাইনোসরের প্রতিকৃতি দেখতে পেল।
ক. সমসংস্থ অঙ্গ কী?
খ. দ্বি-পদ নামকরণ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রথমোক্ত প্রাণীটির উক্ত বিশেষ গঠন যে বিশেষ বিবর্তন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় তার প্রস্তাবনাসমূহ লেখো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত প্রাণীটি যে বিবর্তনগত সাক্ষ্য-প্রমাণের ইঙ্গিত দান করে তার ব্যাখ্যা করো।
রীনা ও তার স্বামী স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও তাদের ছেলে বর্ণান্ধ।
ক. জিন কাকে বলে?
খ. লিথাল জিন বলতে কী বুঝায়?
গ. রীনার ছেলে বর্ণান্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. রীনার মেয়েদের ভাগ্যে কী ঘটবে- বিশ্লেষণ করে দেখাও।

ক. ফিনোটাইপ কী?
খ. ABO রক্তগ্রুপ বলতে কী বুঝ?
গ. ১ম সন্তান সুস্থ এবং B+ রক্তগ্রুপের- কারণসহ ব্যাখ্যা কর।
ঘ. ২য় সন্তানের মৃত্যু এড়াতে কী করা উচিত ছিল তোমার মতামত দাও।
কিছু ক্ষেত্রে দুটি সাদা ফুলবিশিষ্ট মটর শুঁটির ক্রসে যেমন বেগুনি বর্ণের ফুল পাওয়া যায় তেমনি স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন দম্পতির সন্তানও বর্ণান্ধ হতে পারে।
ক. Rh ফ্যাক্টর কী?
খ. টেস্ট ব্রুস বলতে কী বুঝ?
গ. উল্লিখিত ভিন্ন বর্ণের ফুল পাওয়ার ঘটনার জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও।
ঘ. সন্তানের উল্লিখিত সমস্যা ছেলে সন্তানদেরই বেশি হয় বিশ্লেষণ কর।

ক. সিলোম কী?
খ. হাইড্রাকে মিথোজীবী বলা হয় কেন?
গ. প্রকৃতিতে 'X' এর সংরক্ষণে গৃহীত উপায়সমূহ লিখ।
ঘ. 'X' ও 'Y' এর মধ্যে কোনটি বিবর্তনের সাক্ষ্য বহন করে? আলোচনা কর।
জীববিজ্ঞানের ইতিহাসে দু'জন বিজ্ঞানীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। একজন বংশগতির সূত্রাবলী আবিষ্কার করেন এবং অপরজন বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করেন।
ক. মাসক্যুলার ডিসট্রফি কী?
খ. "পাখি একটি মহিমান্বিত সরীসৃপ”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রথম উল্লিখিত বিজ্ঞানী প্রদত্ত একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য মৌলিক সূত্রটির ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে শেষে উল্লিখিত বিজ্ঞানী প্রদত্ত মতবাদটির গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত নয়– বিশ্লেষণ কর।
অনন্যা, সাইফ, শাফিন, ফাহিম ও রিয়াজ-এর রক্তগ্রুপ যথাক্রমে ।
ক. অ্যালিল কাকে বলে?
খ. অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বুঝায়?
গ. অনন্যার রক্তের প্রয়োজন হলে উদ্দীপকে উল্লিখিত কারো রক্ত কি সে গ্রহণ করতে পারবে? – ব্যাখ্যা কর।
ঘ. ঝুঁকিহীন গর্ভধারণের জন্য উদ্দীপকে কোন ব্যক্তিকে স্বামী হিসাবে অনন্যার বেছে নেয়া উচিত বলে তুমি মনে কর? যুক্তি দাও।

ক. জিন কী?
ঘ. আর্কিওপটেরিক্সকে সংযোগকারী প্রাণী বলা হয় কেন?
গ. উদ্দীপকে বর্ণিত F জনুর ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও।
ঘ. উদ্দীপকের উল্লিখিত ঘটনা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম বলে মনে কর? এর জিনতাত্ত্বিক বিশ্লেষণ কর।

ক. এপিস্টেসিস কী?
খ. সেক্স লিংকড ইনহেরিটেন্স বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের মতবাদ দুটির মধ্যে তুলনা কর।
ঘ. উদ্দীপকের 'খ' এর সপক্ষে প্রমাণাদির মধ্যে অঙ্গ সংস্থানিক প্রমাণ অন্যতম – ব্যাখ্যা কর।

ক. জীবাশ্ম কী?
খ. সংযোগকারী যোগসূত্র বলতে কী বোঝ?
গ. উদ্দীপক অনুযায়ী জনুর সবাই স্বাভাবিক হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ কর।
মি. সোহেল একজন স্বাভাবিক পুরুষ। তিনি সম্প্রতি স্বাভাবিক (হিমোফিলিয়া বাহক) শীলা নামের মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অপরদিকে মি. রবিন ও মিসেস ফাতেমা উভয়ই জন্মগতভাবে মূক ও বধির।
ক. এপিস্ট্যাসিস কী?
খ. টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কী বুঝ?
গ. মি. সোহেল ও মিসেস শীলা দম্পতির প্রথম বংশধরে ফিনোটাইপ অনুপাত ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় দম্পতির জনুর ফিনোটাইপিক অনুপাত বিশ্লেষণ কর।
রহিম তার বাবার খামারে মুরগির বাচ্চাগুলো লক্ষ করে দেখলেন সাদা পালকের মাঝে কয়েকটি রঙিন পালকের বাচ্চা ১৩ : ৩ অনুপাতে রয়েছে। তিনি ভাবছেন, খামারের সব মোরগ-মুরগি সাদা পালকের, কিন্তু কয়েকটি রঙিন বাচ্চা হলো কীভাবে?
ক. বিবর্তন কী?
খ. রেসাস ফ্যাক্টর বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের এই ঘটনাটির সাথে বংশগতির কোনো সম্পর্ক আছে কি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে এই ঘটনার জিনতাত্ত্বিক ব্যাখা চেকারবোর্ডে দেখাও।