ChB_2021
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্রঅধ্যায়-০১ঃ অর্থায়নের সূচনাAll Topics

আজিজ লি. একটি স্বনামধন্য প্লাস্টিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের সকল সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকে। এই প্রতিষ্ঠানটি কর্মীদের চিকিৎসা-সেবা প্রদান, তাদের সন্তানদের শিক্ষা ও নিয়মিত খেলাধুলা করার জন্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি মুনাফার একটি অংশ সাধারণ সঞ্চিতি তহবিলে জমা রাখে। পক্ষান্তরে সাজ্জাদ কোং লি. বিখ্যাত তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের সুযোগ-সুবিধার প্রতি তেমন মনোযোগ না দিলেও শেয়ার মালিকদের নিয়মিত ও সন্তোষজনক লভ্যাংশ প্রদান করে। ফলে বাজারে শেয়ারের চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে। উভয় কোম্পানি ব্যবসায় সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে নতুন করে মূলধনের চাহিদা সৃষ্টি হচ্ছে।ক. তহবিল বণ্টন কী?খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করে? উদ্দীপকের আলোকে যুক্তি দেখাও।ঘ. উদ্দীপকে সাজ্জাদ কোং লি.-এর ব্যবসায় সম্প্রসারণের জন্য কীভাবে মূলধন সংগ্রহ করা উচিত বলে তুমি মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও।

Loading answers...