Questions in this chapter
'পর্যাপ্ত বৃষ্টিই সমৃদ্ধির কারণ।'
ক. বিশ্লেষণ কাকে বলে?
খ. চেতনার মৌলিক অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয় কেন?
গ. উদ্দীপকে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে উদ্দীপকের উল্লিখিত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।
ছক-১: নৌকার গতিবেগের কারণ হলো → অনুকূল স্রোত + বায়ুর গতি + দাঁড়ের ব্যবহার + মাঝির দক্ষতা।
ছক-২: ভালো লেখাপড়া → ভালো ফল → ভালো চাকরি → ভালো বেতন→ আর্থিক সমৃদ্ধি।
ছক-৩:

ক. বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?
খ. মৌলিক অনুভূতিকে ব্যাখ্যা করা যায় না কেন?
গ. ছক-১ এ ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ছক-২ ও ৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে দুটি রূপ প্রতিফলিত হয়েছে, তার তুলনামূলক আলোচনা করো।

ক. শব্দগত অর্থে ব্যাখ্যা কী?
খ. মিশ্র কার্য হলো পৃথকীকরণের একত্রিত ফল- ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

ক. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
খ. লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন?
গ. ঘটনা-১ এর নির্দেশিত বিষয়টির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো।
ঘ. ঘটনা-২ ঘটনা-১ এর 'ক' চিহ্নিত স্থানের আলোকে বিশ্লেষণ করো।

ক. ব্যাখ্যা কত প্রকার?
খ. ব্যাখ্যার দুটি উদ্দেশ্য লেখো।
গ. উদ্দীপকের B চিহ্নিত স্থানে তুমি কোনটি বসাবে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের A ও B এর সম্পর্ক বিশ্লেষণ করো।
জলোচ্ছ্বাস এর কারণ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। সাকিব: "মাঝে মাঝে সমুদ্র দেবতা অসন্তুষ্ট হন ফলে সমুদ্রে জোয়ারের সৃষ্টি হয়।"
নাবিল: "প্রকৃতপক্ষে চাঁদের আকর্ষণে সমুদ্রে জোয়ারের সৃষ্টি হয় এবং এর সাথে বাতাসের গতিবেগ বেশি থাকলেই কেবলমাত্র জলোচ্ছ্বাসের মতো ঘটনা ঘটে।"
ক. বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে?
খ. অন্তর্ভুক্তি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে সাকিবের বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. সাকিব ও নাবিলের বক্তব্যের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? তুলনামূলক মূল্যায়ন করো।
লামিয়া দাদু বাড়ি বেড়াতে এসেছে। দাদু তাকে বিকালে গ্রামের পুরাতন জমিদার বাড়িতে ঘুরতে নিয়ে গেলেন। জমিদার বাড়ির বড় পুকুরটা দেখিয়ে দাদু লামিয়াকে বললো, ছোটবেলায় আমরা শুনেছি জমিদারের মেয়ে পুকুরে ডুব দিয়ে আর উঠেনি। তাকে পানির যাদুকর নিয়ে গেছে। একথা শুনে লামিয়া বললো, হতেই পারে না, হয়তো মেয়েটি সাঁতার জানত না বলে ডুবে গেছে।
ক. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
খ. বৈজ্ঞানিক ব্যাখ্যা কেন জটিল প্রক্রিয়া?
গ. উদ্দীপকে উল্লেখিত লামিয়ার নির্দেশিত বিষয়কে ব্যাখ্যা করো।
ঘ. লামিয়া ও তার দাদুর বক্তব্যে ইঙ্গিতকৃত বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ করো।
একদিন বকুলপুর গ্রামে হঠাৎ করেই একজন অসুস্থ হয়ে মারা যায়। লোকটি মারা যাওয়ার পরদিন থেকেই আরও অনেক মানুষ অজানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকদিন পর থেকেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গ্রামের প্রবীণ মানুষ গফুর মিয়া মৃত্যুর কারণ হিসেবে শীতলা দেবীর অসন্তুষ্টির কথা বলেন, যা অন্য সকলে বিশ্বাসও করে।
ক. 'Explanation' শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
খ. লৌকিক ব্যাখ্যা কেন ব্যক্তিভেদে ভিন্ন হয়?
গ. উদ্দীপকে গফুর মিয়ার বক্তব্য যে ব্যাখ্যাকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যাখ্যার যৌক্তিকতা যাচাই করে তোমার মতামত দাও।
উদাহরণ-১: আহ্নিক গতির কারণে দিবা-রাত্রি সংঘটিত হয়।
উদাহরণ-২: নৌকা চলে নদীর স্রোত, বাতাসের গতিবেগ, মাঝির দক্ষতা এবং পালের ব্যবহারের সমন্বয় দ্বারা।
উদাহরণ-৩: পর্যাপ্ত বৃষ্টি হলে ভালো শস্য হয়, ভালো শস্য হলে দেশের উন্নতি বৃদ্ধি পায়।
ক. ব্যাখ্যা কী?
খ. সার্বিক নিয়মকে কেন ব্যাখ্যা করা যায় না?
গ. উদাহরণ-১ এ কোন ধরনের ব্যাখ্যার ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদাহরণ-২ ও ৩, উদাহরণ-১ এর আলোকে বিশ্লেষণ করো।
অল্পশিক্ষিত আমেনা বৃষ্টি হতে দেখে কোহেলীকে বললো, হাতি শূরের মাধ্যমে পানি উপরের দিকে ছুঁড়ে দিলে বৃষ্টি হয়। একথা শুনে কোহেলী হেসে বৃষ্টির কারণ হিসেবে বললো, সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে উঠে একপর্যায়ে তা ভারি হয়ে নিচে নেমে বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টি হয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে।
ক. মিশ্রকার্য কাকে বলে?
খ. 'ঈশ্বর' পদের ব্যাখ্যাদান সম্ভব নয় কেন?
গ. কোহেলীর বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. ব্যাখ্যার প্রকারভেদের আলোকে আমেনা ও কোহেলীর বক্তব্যের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো।
কোনো এলাকায় সার কারখানা স্থাপন করায় এর দক্ষিণ পাশে অবস্থিত গ্রামটির গাছপালা ক্রমে ক্রমে মরে যাচ্ছিল। গ্রামের সাধারণ বাসিন্দাগণ গাছপালার এ অবস্থাকে তাদের পাপ কর্মের ফল বলে মনে করছিল। কিন্তু ঐ এলাকায় বসবাসকারী উদ্ভিদবিজ্ঞানী জনাব আলমাস গ্রামবাসীদের জানালেন যে, গাছপালার এ অবস্থা তাদের পাপের ফল নয়; বরং গ্রামের পাশে স্থাপিত সার কারখানা থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক গ্যাসের বিক্রিয়ার ফলেই গাছপালাগুলো মরে যাচ্ছে।
ক. ব্যাখ্যা কাকে বলে?
খ. লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত গ্রামের সাধারণ বাসিন্দাগণের ধারণা কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুসারে গ্রামের সাধারণ বাসিন্দাগণের এবং উদ্ভিদ বিজ্ঞানী আলমাসের ব্যাখ্যার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
অমি বললো, দেব-দেবীর অসন্তোষের কারণে সমুদ্রের পানি ফুলে গিয়ে জোয়ার-ভাটা হয়। জনি বললো, আমরা বিজ্ঞানে পড়েছি চাঁদের আকর্ষণের কারণে সমুদ্রে জোয়ার-ভাটা হয়।
ক. লৌকিক ব্যাখ্যা কী?
খ. বৈজ্ঞানিক ব্যাখ্যা অভিন্ন হয় কেন?
গ. উদ্দীপকে অমির বক্তব্য ব্যাখ্যার কোন দিককে নির্দেশ করে?
ঘ. উদ্দীপকে অমি ও জনির বক্তব্যে যে ধরনের ব্যাখ্যা নির্দেশিত হয়েছে তার তুলনামূলক আলোচনা করো।
২০১৯ সালের শেষদিকে পৃথিবীর অনেক মানুষ অজানা একটি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা শুরু করে। আফ্রিকার মানুষ ভাবল, কোনো দৈবশক্তির অভিশাপ এই রোগের কারণ। বিজ্ঞানীরা গবেষণা করে বললেন, করোনা নামক ভাইরাসের সংক্রমণ থেকে এই রোগের উৎপত্তি। এই রোগের নাম COVID-19
ক. ব্যাখ্যা কী? খ. ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে আফ্রিকার মানুষের ভাবনায় ব্যাখ্যার যে চিত্র ফুটে উঠেছে তার বৈশিষ্ট্য নির্ণয় করো। ঘ. পাঠ্যবইয়ের আলোকে আফ্রিকার মানুষ এবং বৈজ্ঞানিকদের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: জাহাজের গতি নির্ভর করে নদীর স্রোত, বাতাসের বেগ, সারেং এর দক্ষতা ও ইঞ্জিনের শক্তি ওপর।
দৃশ্যকল্প ২: নিয়মিত পড়ালেখা → উচ্চতর ডিগ্রি অর্জন → ভালো চাকরি লাভ → সমৃদ্ধি অর্জন।
ক. ব্যাখ্যা কাকে বলে?
খ. মনের মৌলিক অনুভূতিসমূহকে ব্যাখ্যা করা যায় না কেন? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. "দৃশ্যকল্প-২ বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজনের একটি উত্তম দৃষ্টান্ত"- তুমি কি এ বক্তব্যের সাথে একমত পোষণ করো? যুক্তি দাও।
দৃশ্যকল্প-১: নিয়মিত পড়াশোনা → পরীক্ষায় ভালো ফলাফল → ভালো চাকরি প্রাপ্তি → আর্থিক স্বচ্ছলতা
দৃশ্যকল্প-২:

ক. বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?
খ. বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে বিশ্লেষণ প্রয়োজন. কেন?
গ. দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো
ঘ. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে দৃশ্যকল্প-২ বিশ্লেষণ করো।

চিত্র-২ : যুদ্ধ → সম্পদের ক্ষতি → অর্থনৈতিক মন্দা → দুর্ভিক্ষ
ক. ব্যাখ্যা কত প্রকার?
খ. ব্যাখ্যার সীমাবদ্ধতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের চিত্র-১ কোন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা? বর্ণনা করো।
ঘ. চিত্র-২ এর ঘটনাটিকে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
ফারুক সাহেব ভালো ফলাফলের ব্যাখ্যা করতে গিয়ে তার ছেলে জারিফকে বললেন, "নিয়মিত ক্লাস, পড়াশোনায় মনোযোগী, অধ্যবসায় ইত্যাদি হলো ভালো ফলাফলের কারণ।” ফারুক সাহেবের স্ত্রী বললেন, "ভালো ফলাফল হলো সুখী জীবনের কারণ। কেননা ভালো ফলাফলের কারণে ভালো চাকরি পাওয়া যায়, আর্থিক সচ্ছলতা আসে যার ফলে জীবনে সুখী হওয়া যায়।” তাদের কথা শুনে জারিফ বললো, "পুষ্টিকর খাদ্য গ্রহণে যেমন সুস্বাস্থ্য হয় তেমনি ভালো পড়াশোনায় ভালো মানুষ হওয়া যায়।”
ক. লৌকিক ব্যাখ্যা কী?
খ. মনের মৌলিক অনুভূতিসমূহকে ব্যাখ্যা করা যায় না কেন?
গ. উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে ফারুক সাহেব, তার স্ত্রী ও জারিফের বক্তব্যে ব্যাখ্যার কোন বিষয় প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১:

দৃশ্যকল্প-২ : বর্ষাকাল → প্রজননের উপযুক্ত পরিবেশ সৃষ্টি → মশার উৎপাত বৃদ্ধি।
ক. ব্যাখ্যাকরণ কী?
খ. লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প- ২ এর মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করো।

ক. ব্যাখ্যা কত প্রকার?
খ. মৌলিক নিয়মকে ব্যাখ্যা করা যায় না কেন?
গ. উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'A' ও 'B' দ্বারা নির্দেশিত বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপসমূহ. বিশ্লেষণ করো।
এ জগৎ বিচিত্র, জটিল ও রহস্যময়। এই রহস্যের উত্তর খুঁজতে গিয়ে জন্ম হয়েছে জ্ঞান-বিজ্ঞানের নানা শাখা-প্রশাখা। কিন্তু সকল ঘটনার প্রকৃত - কার্যকারণ মানুষের পক্ষে আবিষ্কার করা হয়ে ওঠেনি। অই বলা যায়, সকল কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দান সম্ভব নয়।
ক. বিশ্লেষণ কী?
খ. বৈজ্ঞানিক ব্যাখ্যায় অন্তর্ভুক্তির প্রয়োজন হয় কেন? সম্পর্কিত? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ঘটনার কারণ জানার প্রচেষ্টা কোন বিষয়ের সাথে
ঘ.. উদ্দীপকে উল্লেখিত বিষয়ের সীমাবদ্ধতা বিশ্লেষণ করো।