ChB_2022
ExamExamExam Logo
HSC - যুক্তিবিদ্যা ২য় পত্রঅধ্যায়-০৬ঃ ব্যাখ্যাAll Topics

ফারুক সাহেব ভালো ফলাফলের ব্যাখ্যা করতে গিয়ে তার ছেলে জারিফকে বললেন, "নিয়মিত ক্লাস, পড়াশোনায় মনোযোগী, অধ্যবসায় ইত্যাদি হলো ভালো ফলাফলের কারণ।” ফারুক সাহেবের স্ত্রী বললেন, "ভালো ফলাফল হলো সুখী জীবনের কারণ। কেননা ভালো ফলাফলের কারণে ভালো চাকরি পাওয়া যায়, আর্থিক সচ্ছলতা আসে যার ফলে জীবনে সুখী হওয়া যায়।” তাদের কথা শুনে জারিফ বললো, "পুষ্টিকর খাদ্য গ্রহণে যেমন সুস্বাস্থ্য হয় তেমনি ভালো পড়াশোনায় ভালো মানুষ হওয়া যায়।”ক. লৌকিক ব্যাখ্যা কী?খ. মনের মৌলিক অনুভূতিসমূহকে ব্যাখ্যা করা যায় না কেন?গ. উদ্দীপকে ফারুক সাহেবের স্ত্রীর বক্তব্যে ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা করো।ঘ. উদ্দীপকে ফারুক সাহেব, তার স্ত্রী ও জারিফের বক্তব্যে ব্যাখ্যার কোন বিষয় প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো।

Loading answers...