MB_2022
মি. আকরাম পনেরো বছর আগে পঞ্চাশ জন কর্মী নিয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠান গঠন করেন। যেখানে সরলরৈখিক সংগঠন কাঠামো থাকায় তার পরিচালনা করতে সহজ হয়। কিন্তু বর্তমানে তার শ্রমিক-কর্মীর সংখ্যা যেমন বেড়েছে, তেমন বেড়েছে তার কার্যভার ও কাজের পরিধি। পারিবারিক প্রয়োজনে এক সপ্তাহের অবকাশ প্রয়োজন হলে তার অবর্তমানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত হয়। এখন তিনি প্রতিষ্ঠানটিকে তিনটি প্রধান বিভাগে ভাগ করে তিনজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দিতে ইচ্ছুক। ক. সংগঠন কী ?খ. সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর কোন সীমাবদ্ধতার কারণে। জনাব আকরাম সংকটের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. জনাব আকরামের গৃহীত সর্বশেষ পদক্ষেপ কি তার প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম? যুক্তিসহ লেখো।
Loading answers...