DB_2023
২০২০ সালের জানুয়ারি ১ তারিখে মেঘনা কোম্পানি ৬,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। উক্ত তারিখের মেশিনটির পরিবহন ব্যয় বাবদ ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা প্রদান করে। মেশিনটির ১ বছরের বিমা খরচ বাবদ সাধারণ বিমাকে ২০,০০০ টাকা প্রদান করে। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ডিসেম্বর মাসের ৩১ তারিখে হিসাব সমাপ্ত করে এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে।ক. মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় কর।খ. প্রথম তিন বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।গ. মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব (মেশিন) প্রস্তুত কর (তিন বছরের)।
Loading answers...