Questions in this chapter
ভোক্তার রুচি ও পছন্দ জানার জন্য যা করতে হয়-
উপযোগ আছে এমন কিছু থেকে বঞ্চিত হওয়ার অনুভূতিকে কী বলে?
নিচের কোন উপযোগটি উৎপাদনের মাধ্যমে সৃষ্টি হয়?
বিপণন কিসের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়?
জনাব সুমন পণ্য উৎপাদন ও বিপণনে পলিথিন ব্যাগের পরিবর্তে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পাটের ব্যাগের ওপর গুরুত্ব আরোপ করেন। জনাব সুমনের এ গুরুত্ব আরোপ বিপণন ক্রমবিকাশে কোন যুগের অন্তর্ভুক্ত?
উৎপাদন যুগের সময়কাল নিচের কোনটি?
সাবিনা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি তার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সাথে SMS, Facebook এর মাধ্যমে পণ্য বিক্রির জন্য যোগাযোগ করেন। সাবিনা বিপণনের ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
অভাব চাহিদায় পরিণত হলে কয়টি শর্ত লাগে?
বাজারজাতকরণের মূল উদ্দেশ্য কী?
কোনটি বাজারজাতকরণের পুরাতন মতবাদ?
বাজার অর্পণের অন্তর্ভুক্ত হচ্ছে- i. পণ্য ii. সেবা iii. মুনাফা
নিচের কোনটি সঠিক?
একজন বিপণনকারী মানুষের মনে সৃষ্টি করতে পারে- i. অভাবের অনুভূতি ii . পণ্য বা সেবার চাহিদা iii. প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
সংস্কৃতির মাধ্যমে প্রকাশ পায় ক্রেতার - i. বিশ্বাস ii. মূল্যবোধ iii. ক্রয়ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
সামাজিক বাজারজাতকরণের অন্তর্ভুক্ত হলো- i. ধূমপান বর্জন ii. নিরাপদ সড়ক চাই iii. আপনার সন্তানকে স্কুলে পাঠান
নিচের কোনটি সঠিক?
বিপণন কোন ধরনের প্রক্রিয়া? i. মানবিক ii. সামাজিক iii. ব্যবস্থাপকীয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'বিশ্রাম' একটি অভিজাত রেস্টুরেন্ট। এখানে ভোক্তাদের অভাব ও চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। এছাড়া কর্তৃপক্ষ সব ভোক্তাদের নাম, মোবাইল নম্বর ও ই-মেইল আইডি রেখে দেয় এবং বিভিন্ন উৎসবে তাদের শুভেচ্ছা বার্তা পাঠায়।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের কাজ করে থাকে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'বিশ্রাম' একটি অভিজাত রেস্টুরেন্ট। এখানে ভোক্তাদের অভাব ও চাহিদা অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। এছাড়া কর্তৃপক্ষ সব ভোক্তাদের নাম, মোবাইল নম্বর ও ই-মেইল আইডি রেখে দেয় এবং বিভিন্ন উৎসবে তাদের শুভেচ্ছা বার্তা পাঠায়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটির অতিরিক্ত কাজের ফলে- i. দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক সৃষ্টি হয় ii. ক্রেতা ভ্যালু সৃষ্টি হয় iii. ক্রেতা সন্তুষ্টি তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব হাসান ক্ষুধার্ত হলে ভাত ও মাছ খেতে ইচ্ছা প্রকাশ করেন। সে হোটেলে গিয়ে ২০০ টাকায় ঐ খাবার কিনে খান।
জনাব হাসানের ভাত ও মাছ খাওয়ার সাথে নিচের কোনটি জড়িত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব হাসান ক্ষুধার্ত হলে ভাত ও মাছ খেতে ইচ্ছা প্রকাশ করেন। সে হোটেলে গিয়ে ২০০ টাকায় ঐ খাবার কিনে খান।
জনাব হাসান চাহিদার যেসব শর্ত পূরণ করেছেন তা হলো- i. আকাঙ্ক্ষা ii. সামর্থ্য iii. অর্থ ব্যয়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: করোনা ভাইরাসের কারণে লকডাউনে আবদ্ধ নগরবাসীর সুবিধার জন্য 'MFC" স্বাভাবিক বিপণনের পাশাপাশি এমন কৌশল গ্রহণ করে যার ফলে ক্রেতারা ঘরে বসেই তাদের পছন্দমতো খাবার অর্ডার দিতে পারে।
উদ্দীপকে কোন ধরনের বিপণনের কথা বলা হয়েছে?