Questions in this chapter
ফাহিম সুন্দরবন ভ্রমণে গিয়ে দেখলো সুন্দরবনে তৃণাচ্ছাদিত কোনো ভূমি নেই। কিন্তু গাছের গোড়ায় অসংখ্য শিং আকৃতির উদ্ভিদাংশ বর্তমান। এ ধরনের জিনিস উপস্থিত থাকার কারণে সুন্দরবনের কর্দমাক্ত মাটিতে হাঁটা বেশ কষ্টসাধ্য।
ক. In-situ conservation কী?
খ. ভাজক টিস্যুর দুইটি বৈশিষ্ট্য লিখ।
গ. উদ্দীপক বনে পাওয়া যায় এমন তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম।
ঘ. উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন বিশ্লেষণ কর।
তারেক তার বন্ধুদের সাথে শিক্ষা সফরে গিয়েছিল কুমিল্লার ময়নামতিতে। এখানকার বনাঞ্চলের উদ্ভিদের সাথে পরিচিত হওয়ার সময় শিক্ষক বললেন এটি একটি বিশেষ ধরনের বনাঞ্চল। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আরও একটি বিশেষ ধরনের বনাঞ্চল আছে যা বাংলাদেশের ঐতিহ্য।
ক. পপুলেশন কী?
খ. সাফারি পার্ক বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বনাঞ্চলের যে কোনো তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ৷
ঘ. উদ্দীপকে উল্লিখিত বনাঞল দুটির তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রফেসর আলম শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরের উদ্দেশ্যে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় গেলেন। সেখানে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট থেকে একটি তালিকা পেলেন যাতে বর্তমানে বাংলাদেশে কোন কোন উদ্ভিদ বিলুপ্তির পথে তা বর্ণিত আছে। এরপর সাগরতীরে গিয়ে উদ্ভিদের সারি দেখলেন এবং একটি সাইনবোর্ডে উপকূলীয় সবুজ বেষ্টনী প্রকল্প নামক ধারণা পেলেন।
ক. প্লাজমিড কী?
খ. মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? উদ্ভিদের বর্ণনা দাও।
গ. উদ্দীপকে বর্ণিত তালিকার উদ্ভিদগুলো হতে যেকোনো তিনটি উদ্ভিদের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রকল্পের গুরুত্ব বিশ্লেষণ কর।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুজন গবেষক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করছেন। ১ম গবেষক প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে এবং ২য় গবেষক মানুষ সৃষ্ট ব্যবস্থাপনা কাজে লাগিয়ে সংরক্ষণের কৌশল আবিষ্কারের চেষ্টা করছেন।
ক. ফার্মেন্টেশন কী?
খ. ইমাস্কুলেশন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত ১ম গবেষকের সংরক্ষণের পদ্ধতির বিস্তৃতি উল্লেখ কর।
ঘ. ২য় গবেষকের সাথে ১ম গবেষকের সংরক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ কর।
নীলা লেকের পাড়ে বসে আছে। হঠাৎ তার চোখে পড়ে অনেকগুলে ছোট মাছ পানির নিচে কিছু উদ্ভিদকে ঘিরে সাঁতার কাটছে এবং কিছুক্ষণ পরপর ঐ উদ্ভিদগুলোতে ঠোকর দিচ্ছে। অদূরে একটি মাছরাঙা বসে আছে। নীলার বড় বোন শিক্ষা সফরে গিয়ে দেখে -একটি পাম জাতীয় গাছের গোড়ার চারদিকে মাটির উপর সামুদ্রিক কোরালের মতো কিছু ছড়ায়ে আছে। শিক্ষক বললেন, এগুলো গাছেরই মূল।
ক. বায়োমাস কী?
খ. 'এক্স-সিটু সংরক্ষণ' বলতে কী বুঝ?
গ. নীলার চারপাশের পরিবেশের উপাদানগুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক বিদ্যমান শক্তির হিসাব অনুযায়ী তা পিরামিড আকৃতির নক্সার সাহায্যে দেখাও এবং বিভিন্ন স্তর চিহ্নিত কর।
ঘ. নীলার বড় বোনের দেখা মূল সৃষ্টির কারণ বিশ্লেষণ কর।
ড. ইকবাল ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে সুন্দরবন গেলেন। বনের গোলপাতা, সুন্দরী, প্রভৃতি নানাজাতের সবুজ উদ্ভিদ দেখে সবাই খুব মুগ্ধ। স্যার তাদের বললেন, এই প্রাকৃতিক দেয়াল দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের জনগণকে 'সিডরের' ভয়াবহতা থেকে কিছুটা রেহাই দিয়েছিল।
ক. লেন্টিসেল কী?
খ. নগ্নবীজী উদ্ভিদে ফল সৃষ্টি না হওয়ার কারণ কী?
গ. বর্ণিত বনাঞ্চলে উদ্ভিদকুল কীভাবে অভিযোজিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উল্লিখিত বনের সংরক্ষণ অধিকতর জরুরি— বিশ্লেষণ কর।
ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ → বাজপাখি
ক. অভয়ারণ্য কী?
খ. বিলুপ্ত প্রজাতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের তথ্য থেকে একটি পরিবেশীয় পিরামিড অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের প্রতিটি ধাপে উৎস থেকে শক্তির প্রবাহের পরিমাণ বিশ্লেষণ করো।
তুমি মেরু অঞ্চলে ক্যাকটাস জন্মাতে দেখবে না অথবা তৃণভূমিতে প্রচুর জলজ উদ্ভিদ দেখতে পাবে না।
ক. এন্ডেমিক কী?
খ. নিউম্যাটোফোর বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত গাছগুলোর অভিযোজনিক বৈশিষ্ট্য সমূহ লেখো।
ঘ. উপরে উল্লিখিত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এক ধরনের বৃহত্তম বনভূমি বাংলাদেশে বিন্যস্ত হয়েছে- তোমার মতামত দাও।

ক. হ্যালোফাইট কী?
খ. খাদক বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের X ও Y এর অভিযোজনিক বৈশিষ্ট্যসমূহ লেখো।
ঘ. উদ্দীপকের Z তে উল্লিখিত (i) নং এবং (ii) নং কে কাজে লাগিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করো।
G = সবুজ উদ্ভিদ → হরিণ → রয়েল বেঙ্গল টাইগার
H = ক্যাক্টাস → ইঁদুর → সাপ → উট
ক. IUCN এর পূর্ণরূপ কী?
খ. জীববৈচিত্র্য বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ‘G’ দ্বারা নির্দেশিত বনের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের ‘H’ দ্বারা নির্দেশিত স্থানের উদ্ভিদগুলোর অভিযোজন প্রক্রিয়া বিশ্লেষণ করো।
নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. মরুজ উদ্ভিদ কী?
খ. বিয়োজক বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে X নির্দেশিত এলাকার উদ্ভিদসমূহের অভিযোজনিক বৈশিষ্ট্য লেখো।
ঘ. বাংলাদেশের পরিবেশ রক্ষায় X নির্দেশিত এলাকার উদ্ভিদসমূহের গুরুত্ব বিশ্লেষণ করো।
বাংলাদেশের দক্ষিণে সমুদ্র উপকূলে একটি বিশেষ ধরনের বনভূমি আছে, যা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত।
ক. মোহনা কী?
খ. খাদ্যজাল বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বনভূমির উদ্ভিদসমূহের অভিযোজনিক বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বনভূমির জীববৈচিত্র্য সংরক্ষণে Ex-situ অপেক্ষা In-situ উত্তম- যুক্তি দেখাও।

ক. ট্রফিক লেভেল কী?
খ. লোনামাটির উদ্ভিদের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
গ. উপরের উদ্দীপকের প্রথম ধাপের কারণসমূহ লেখো।
ঘ. উপরে উল্লিখিত উদ্দীপকের শেষের ধাপটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের একদল ছাত্র শিক্ষাসফরে সিলেট যায়। সেখানে তারা শাপলা, ফনিমনসা, হাইড্রিলা ইত্যাদি উদ্ভিদ সংগ্রহ করে শিক্ষককে দেখায়।
শিক্ষক আর এক প্রকার উদ্ভিদ সুন্দরীর কথা বললেন যা সুন্দরবনে পাওয়া যায়।
ক. জীবসম্প্রদায় কাকে বলে?
খ. বাংলাদেশ যে প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত সে অঞ্চলের একটি করে এন্ডেমিক উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো।
গ. উদ্দীপকের উদ্ভিদগুলো পানির প্রাপ্যতার ওপর ভিত্তি করে কোন কোন গ্রুপে অবস্থান করে দেখাও।
ঘ. উদ্দীপকের উদ্ভিদগুলো তাদের বাসস্থানে কীভাবে অভিযোজিত তা ব্যাখ্যা করো।
মিসরের পিরামিডের উপর ডকুমেন্টারী দেখছিল অপু। পিরামিডগুলো নিচের দিকটা প্রশস্ত এবং উপরের দিক ক্রমশ সরু।
নিচের দিকের পাথরের সংখ্যা ও ভর মধ্যস্তরের পাথরের সংখ্যা ও ভর অপেক্ষা বেশি।
আবার শীর্ষস্তরের পাথরের সংখ্যা ও ভর মধ্যস্তরের পাথরের সংখ্যা ও ভর অপেক্ষা কম।
ক. প্রজাতি কী?
খ. ওরিয়েন্টাল অঞ্চলের কী কী উপ-অঞ্চল রয়েছে?
গ. উদ্দীপকে উল্লেখিত নকশার সাথে সঙ্গতিপূর্ণ অবস্থা বাস্তুতন্ত্রের বিরাজমান- বিশ্লেষণ করো।
ঘ. “উদ্দীপকের বিভিন্ন স্তরের পাথরগুলোর মধ্যকার সম্পর্কের মতো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের সম্পর্ক
থাকলেই কেবলমাত্র পৃথিবীর পরিবেশ ঠিক থাকবে।”- উক্তিটি মূল্যায়ন করো।
ড. রাকিব এক ধরনের উদ্ভিদে শ্বাসমূল ও জরায়ুজ অঙ্কুরোদগম এবং অন্য ধরনের উদ্ভিদে বড় বায়ুকুঠুরী ও লম্বা মধ্যপর্ব দেখতে পেলেন যা উদ্ভিদগুলোকে ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত করেছে।
ক. ইকোলজিক্যাল পিরামিড কী?
খ. জীববিলুপ্তির (জীববৈচিত্র্য হ্রাসের) কারণ কী?
গ. উক্ত দুই প্রকার উদ্ভিদের মধ্যে তুলনা করো।
ঘ. উক্ত উদ্ভিদগুলো কীভাবে ভিন্ন ভিন্ন পরিবেশে টিকে আছে?
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের পাশে সিডর বিধ্বস্ত শরণখোলা গ্রাম। গ্রামের মানুষের মধ্যে অনেকদিন ধরে আতঙ্ক বিরাজ করছে।
প্রায়ই রাতের বেলা বাঘ এসে তাদের হালের গরু, ছাগল এমনকি মানুষ পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে।
গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে কিন্তু বাঘের উপদ্রব দিন দিন বেড়েই চলছে।
ক. জীববৈচিত্র্য কী?
খ. ইকোট্যুরিজমের প্রয়োজন কেন?
গ. কী কারণে বাঘ বন ছেড়ে গ্রামে আসে? ব্যাখ্যা করো।
ঘ. বাঘ যাতে গ্রামে না আসে তার জন্য কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে বলে তুমি মনে করো?

ক. Conservation কাকে বলে?
খ. নিউম্যাটোফোর বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রকার উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদ গোষ্ঠীদ্বয়ের অভিযোজনিক পার্থক্য বিশ্লেষণ করো।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিশেষ বনভূমি অবস্থিত। এটি আবার বিশ্ব ঐতিহ্যের অংশ। এই বনভূমি সরাসরিভাবে নিয়মিত জোয়ার-ভাটার মাধ্যমে প্রভাবিত হয়। এই এলাকাটি বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীতে পরিপূর্ণ।
ক. বায়োম কী?
খ. বিলুপ্তপ্রায় প্রাণী বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত বনভূমির উদ্ভিদের অভিযোজনীয় বৈশিষ্ট্য লেখো।
ঘ. “উদ্দীপকের বনভূমির জীববৈচিত্র্য এক্সসিট্যু অপেক্ষা ইনসিট্যু পদ্ধতিতে সহজেই সংরক্ষণ করা যায়”- যুক্তিসহ বিশ্লেষণ করো।
ঢাকায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে শিক্ষাসফরে গিয়ে শিক্ষার্থীরা সুন্দরী গাছ দেখতে পেল।
শিক্ষক তাদেরকে জানালেন এটা এক ধরনের সংরক্ষণ পদ্ধতি।
তিনি আরও বললেন, জীব সম্প্রদায় রক্ষা না করতে পারলে সারা বিশ্ব অচিরেই হুমকির মধ্যে পতিত হবে।
ক. প্রজাতি কী?
খ. ইকোলজিক্যাল পিরামিড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটির গুরুত্ব বিশ্লেষণ করো।