Questions in this chapter
"লুকায়িত পত্ররন্ধ্র" পাওয়া যায় কোন উদ্ভিদে?
উপকূলীয় সবুজ বেষ্টনীর অন্তর্গত উদ্ভিদ নয় কোনটি?
কোনটি মৎস অভয়াশ্রম-
i. টাংগুয়ার হাওড়
ii. কর্ণফুলী নদী
iii. হাকালুকি হাওড়
নিচের কোনটি সঠিক?
গেম রিজার্ভ কোথায় অবস্থিত?
Ex situ Conservation এর ক্ষেত্রগুলো হলো-
i. চিড়িয়াখানা
ii. বোটানিক্যাল গার্ডেন
iii. সাফারি পার্ক
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বিশেষ বনভূমি অবস্থিত, এটি আবার বিশ্ব ঐতিহ্যের অংশ। এই বনভূমি সরাসরিভাবে নিয়মিত জোয়ারভাটার মাধ্যমে প্রভাবিত হয়। এই এলাকাটি বৈচিত্র্যাপূর্ণ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীতে পরিপূর্ণ।
ক. বায়োম কী?
খ. দ্বিনিষেক বলতে কী বোঝায়?
গ. উল্লিখিত বনভূমির উদ্ভিদের অভিযোজনীয় বৈশিষ্ট্য লিখ।
ঘ. “উদ্দীপকের বনভূমির জীববৈচিত্র্য এক্সসিটু অপেক্ষা ইনসিটু পদ্ধতিতে সহজেই সংরক্ষণ করা যায়" যুক্তিসহ বিশ্লেষণ কর।
রাজশাহী অঞ্চলের একটি কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষাসফরে একটি বনে গিয়ে, তার জীববৈচিত্র্য হ্রাস দেখে হতাশ হলো। শিক্ষক বললেন আমাদের এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এই জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।
ক. গেম রিজার্ভ কী?
খ. শক্তির প্রবাহ একমুখী কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত পরিস্থিতিতে জীববৈচিত্র্য সংরক্ষণে তোমার ভূমিকা বিশ্লেষণ কর।
বহান টেলিভিশনে একটি বনের উপর প্রচারিত প্রতিবেদন দেখছিল। এতে গোলপাতা, গেওয়া প্রভৃতি উদ্ভিদ ছিল এবং বনের মাটি ছিল কাদাময়।
ক. পপুলেশন কী?
খ. মরুভূমি একটি বায়োম- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বন সংশ্লিষ্ট প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকার নামসমূহ লেখ।
ঘ. উদ্দীপকের উদ্ভিদসমূহ উক্ত এলাকাতে সংরক্ষণ করাই উত্তম - বিশ্লেষণ কর।
ঢাকায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা সুন্দরী গাছ দেখতে পেল। শিক্ষক তাদেরকে জানালেন, এটা এক ধরনের সংরক্ষণ পদ্ধতি। তিনি আরও বললেন, জীব সম্প্রদায় রক্ষা না করতে পারলে সারা বিশ্ব অচিরেই হুমকির মধ্যে পতিত হবে।
ক. প্রজাতি কী?
খ. ইকোলজিক্যাল পিরামিড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটির গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. WWF কী?
খ. দ্বিনিষেক বলতে কী বুঝ?
গ. উপরোক্ত চিত্র ‘B' যে অঞ্চলে জন্মে তার তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
ঘ. উদ্দীপকে A ও B জাতীয় উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেটের জলাবন “রাতারগুল” এ বন্য গোলাপ দেখে মুগ্ধ হলো।
ক. বায়োম কী?
খ. রেড ডাটাবুক বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে বর্ণিত বনের উদ্ভিদসমূহের অভিযোজনীয় বৈশিষ্ট্য লিখ।
ঘ. বর্তমানে উদ্দীপক বনের জীববৈচিত্র হুমকির সম্মুখীন—উক্তিটি বিশ্লেষণ কর।

ক. বায়োম কাকে বলে?
খ. পার্থেনোকার্পির প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত 'খ' প্রাণীটি কোন ভৌগোলিক অঞ্চলের, তার বনভূমির ও প্রাণীর বৈশিষ্ট্য আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'ক' চিত্রটির প্রজনন শৈলীর বৈচিত্র্যতা বন সৃজনে কি ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
সুন্দরবনের উদ্ভিদরাজির কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখে শিক্ষার্থীরা কৌতুহলী হয়ে ওঠে। শিক্ষক বললেন এ বৈশিষ্ট্যগুলি এ বনাঞ্চলের একান্ত নিজস্ব। মধুপুর, রাজেন্দ্রপুর বনাঞ্চলের উদ্ভিদসমূহে এ বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় না।
ক. সাভানা কী?
খ. জলজ বায়োম বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বনাঞ্চল এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রথম বনাঞ্চলটি প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সুরক্ষা দেয়”- বিশ্লেষণ কর।
একটি বিশেষ বনাঞ্চলের উদ্ভিদে মূলতন্ত্র মাটির খুব গভীরে না গিয়ে উপরিতলে উঠে আসে এবং আঙ্গুলের ন্যায় গঠন সৃষ্টি হয়। অন্য একটি পরিবেশের উদ্ভিদের পাতা ছোট, রসালো বা পাতা কণ্টকে রূপান্তরিত।
ক. বায়োম কাকে বলে?
খ. ইকোসিস্টেমে শক্তির প্রবাহ একমুখী- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত প্রথম পরিবেশের উদ্ভিদসমূহ কীভাবে টিকে থাকে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিবেশ দুটির উদ্ভিদের মধ্যে সাদৃশ্য বর্ণনা কর।

ক. জীবসম্প্রদায় কী?
খ. মরুজ উদ্ভিদ কিভাবে প্রকৃতিতে টিকে থাকে?
গ. উদ্দীপকের জীবগুলো যে বনাঞ্চলকে নির্দেশ করে তার অভিযোজনিক বৈশিষ্ট্য লিখ।
ঘ. উদ্দীপকে কিভাবে শক্তির প্রবাহ ঘটে থাকে তা বিশ্লেষণ কর।

ক. বাংলাদেশের বিলুপ্ত প্রায় একটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
খ. উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য কোন ধরনের বৃক্ষ নির্বাচন করা যায়?
গ. উদ্দীপকের 'Q' উদ্ভিদসমূহ সংরক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতি উপযুক্ত - কারণ লিখ।
ঘ. উদ্দীপকের P এবং Q উদ্ভিদসমূহ ভিন্ন পরিবেশে জন্মালেও এদের মধ্যে অভিযোজনগত সাদৃশ্য বিদ্যমান - ব্যাখ্যা কর।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সমুদ্র উপকূলে একটি বিশেষ ধরনের বনভূমি আছে যা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
ক. পুষ্পপুট কী?
খ. আলোক শ্বসন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের উদ্ভিদসমূহের অভিযোজনিক বৈশিষ্ট্যসমূহ লেখ।
ঘ. উক্ত বনের জীববৈচিত্র্য সংরক্ষণে Ex-situ-র চেয়ে In-situ সংরক্ষণই উত্তম – যুক্তি দাও।

ক. বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত?
খ. প্রজাতি বলতে কী বুঝ?
গ. চিত্রে প্রদর্শিত অভিযোজিত বৈশিষ্ট্য দুটি যে বনের উদ্ভিদে পরিলক্ষিত হয় সেই বনের তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।
ঘ. চিত্রে প্রদর্শিত 'ক' ও 'খ' অভিযোজিত বৈশিষ্ট্যের কারণ বিশ্লেষণ কর।

ক. ইনভিট্রো সংরক্ষণ কী?
খ. বায়োমাস এর পিরামিড বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে "X" নির্দেশিত এলাকার উদ্ভিদগুলোর অভিযোজনিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের পরিবেশ রক্ষায় নির্দেশিত অঞ্চলের উদ্ভিদসমূহের গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. পুষ্প প্রতীক কী?
খ. বায়োম বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের তথ্য থেকে একটি পরিবেশীয় পিরামিড অঙ্কিত কর।
ঘ. উদ্দীপকের প্রতিটি ধাপে উৎস থেকে শক্তির প্রবাহ পরিমাণ বিশ্লেষণ কর।