Questions in this chapter

HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

CWBQhQbr

ক. বেকারত্ন কী? খ. দারিদ্র্য কীভাবে নিরক্ষরতা সৃষ্টি করে? ব্যাখ্যা করো। গ. ছক-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. ছক-২-এর সমস্যাটি হক-১-এ নির্দেশিত সমস্যার প্রভাব- তোমার মতামত দাও।

DB_2022
CB_2022
BB_2022
Views: 679Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

স্বামী ও দুই সন্তান নিয়ে ভালোই চলছিল পোশাককর্মী রাবেয়ার সংসার। কিন্তু করোনাকালীন লকডাউনে স্বামী-স্ত্রী দুজনেই কর্মচ্যুত হলে গ্রামে ফিরে আসতে বাধ্য হয়। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী রফিক রাবেয়া ও তার মতো বেশ কিছু পরিবারের আয় উপার্জনে সহায়তার জন্য কাজ করছে। পাঠ-৪

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

খ. অপরাধ নিয়ন্ত্রণে সমাজবিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের সামাজিক সমস্যাটি চিহ্নিত কর।

ঘ.রফিকের পেশাগত দায়িত্ব পালনে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়ক - বিশ্লেষণ কর।

ChB_2021
DiB_2021
MSB_2021
DB_2021
JB_2021
CB_2021
SB_2021
Views: 491Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

রহিমা ও তার স্বামী একজন ঠিকাদারের অধীনে মাটি কাটার কাজ করে থাকে। একই ধরনের কাজ করলেও রহিমার স্বামী রহিমা থেকে বেশি মজুরি পায়। কাজ শেষে বাড়িতে এসেও রহিমাকে সংসারের রান্নাসহ বাকী কাজকর্ম করতে হয়। এত পরিশ্রম করেও রহিমা কর্ম মজুরি পাওয়ায় সে প্রায় সময়ই হতাশায় ভোগে।

ক.মাদকাসক্তির একটি কারণ উল্লেখ কর।

খ.বাল্যবিবাহ মাতৃমৃত্যু বৃদ্ধি করে— ব্যাখ্যা কর।

গ.উদ্দীপকে কোন ধরনের বৈষম্য নির্দেশ করে? ব্যাঙ্গা কর ।

ঘ.উদ্দীপকের পরিস্থিতি সমাজ উন্নয়নে প্রতিবন্ধক- ব্যাখ্যা কর।

DB_2021
JB_2021
CB_2021
ChB_2021
SB_2021
DiB_2021
MSB_2021
Views: 602Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

মেধাবী প্রভা ৮ম শ্রেণিতে পড়ে। তার বাবা বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করেন। বিয়ের দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিয়ে ভেঙে দেন। গ্রামবাসী চেয়ারম্যান সাহেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন; তারা তাদের কন্যাদের উচ্চশিক্ষিত করে বিয়ে দিবেন। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হয় এবং মানুষের মধ্যে বেশ সাড়া জাগায়।

ক. জেন্ডার বৈষম্য কী?

খ. কর্মক্ষেত্রের পরিবেশ কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে প্রভার ক্ষেত্রে কোন সামাজিক সমস্যা উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর ।

ঘ. উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের ভূমিকা কীভাবে সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।

DB_2021
JB_2021
CB_2021
ChB_2021
SB_2021
DiB_2021
MSB_2021
Views: 180Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

দৃশ্যপট-১ : পঁচাশিতম জন্মদিনের শুভেচ্ছা বাণীতে ভরে গেছে স্মার্টফোনের নোটিফিকেশন। কিন্তু হাসান সাহেবের আজ এসবের প্রতি মনোযোগ নেই। তিনি ও তার স্ত্রী দুজনেরই শরীর ভালো নেই। এদিকে তার গৃহকর্মী আজ কোনো কারণে আসতে পারেনি।

দৃশ্যপট-২ : 'এ' লেভেলের ছাত্র জিসানকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। তার বাবা সরকারি চাকরিজীবী। ঢাকা শহরে নিজস্ব সুপরিসর ফ্লাটে তাদের বাসা। ছোটবেলা থেকে জিসান বাবা-মায়ের 'সান্নিধ্য ও মনোযোগ খুব কমই পেয়েছে। ভিডিও গেমস, স্মার্টফোন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা এসবই তার বেড়ে ওঠার সঙ্গী। ক. জঙ্গিবাদ বলতে কী বোঝ?

খ. জেন্ডার বৈষম্য ও নারীর ক্ষমতায়নের মধ্যে সম্পর্ক কী?

গ. দৃশ্যপট-১-এর সমস্যাটি চিহ্নিত কর।

ঘ.পরিবারের কোন ধরনের কার্যের অবহেলা জিসানের পরিণতির জন্য দায়ী? বিশ্লেষণ কর।

DiB_2021
MSB_2021
ChB_2021
CB_2021
JB_2021
DB_2021
SB_2021
Views: 684Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রবি শহরের একটি কলেজে ভর্তি হয়। সে নম্র, ভদ্র ও মেধাবী ছাত্র হওয়ায় সকলের প্রিয়পাত্র হয়ে ওঠে। এক বছর যেতে না যেতেই পরিবারের সদস্যরা তার আচরণে পরিবর্তন লক্ষ করে। সে একটি বিশেষ মতবাদে প্রভাবিত হয়ে একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ ছয় মাস পরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত রবির লাশ শনাক্ত হয় । ক. প্রবীণ কারা?

খ. বায়ুদূষণ বলতে কী বোঝ?সমস্যাকে চিহ্নিত করে? বর্ণনা কর।

গ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন

ঘ. উদ্দীপকে রবির মতো ছেলেদের এমন পরিণতি থেকে রক্ষার উপায় চিহ্নিত করে তোমার মতামত ব্যক্ত কর।

RB_2021
BB_2021
Views: 893Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

রোকাইয়া অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার পিতা মালেক মিয়া তাকে বিয়ে দেয়। বিয়ের সময় পাত্রের বাবা জহির মিয়ার দাবি অনুযায়ী মালেক মিয়া নগদ দুই লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র দিতে বাধ্য হয়। বছর খানেক পর মালেক মিয়া সংবাদ পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। ক. নিরক্ষরতা কী?

খ. বেকারত্ব বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে জহির মিয়ার দাবি করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর।

ঘ. রোকাইয়ার মৃত্যুর কারণ মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

RB_2021
BB_2021
Views: 415Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

একটি বৃহৎ শিল্প গ্রুপের সিইও (প্রধান) সাইফুল সাহেব তার প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে গিয়ে দেখেন, দেশে প্রচুর উচ্চশিক্ষিত তরুণ বেকার থাকলেও তারা নির্দিষ্ট কাজের জন্য দক্ষ নন। ফলে তাকে বিদেশি শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে হয়েছে। অথচ আমাদের তরুণ বেকাররা কাজের জন্য নিম্ন মজুরিতে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। তাদের কেউ কেউ প্রশিক্ষণের মাধ্যমে ভালো কাজ পাচ্ছে, অন্যরা মানবেতর জীবন কাটাচ্ছে। ক.বেকার কাকে বলে?

খ.বাংলাদেশে কাম্য জনসংখ্যার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

গ.উদ্দীপকে বেকারত্বের কোন কারণটি চিহ্নিত হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ.উদ্দীপকের সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত সুপারিশ দাও।

AB_2019
Views: 593Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

বিয়ের দু'বছরের মাথায় রশিদ মিয়ার একটি কন্যা সন্তান জন্ম নেয়। সে মনে মনে খুবই অখুশি হয়। সে মনেপ্রাণে পুত্র সন্তান কামনা করেছিল। বিয়ের পাঁচ বছর পর যখন তার একটি পুত্র সন্তান জন্ম নির্ল, তখন তার কি আনন্দ! আনন্দে গ্রামের সবাইকে ডেকে ডেকে মিষ্টিমুখ করাল ।

ক. ইভটিজিং-এর বাংলা প্রতিশব্দ কী?

খ. বেকারত্ব মাদকাসক্তির একটি অন্যতম প্রধান কারণ।- ব্যাখ্যা কর।

গ. রশিদ মিয়ার মনোভাব বাংলাদেশের কোন সামাজিক সমস্যার পরিচয় বহন করে? ব্যাখ্যা কর।

ঘ. “পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থাই উক্ত মনোভাবের প্রধান কারণ। - বিশ্লেষণ কর।

CB_2018
RB_2018
BB_2018
ChB_2018
Views: 193Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

রহিমার গায়ের রং কালো। তাই বিয়ে দেওয়ার সময় তার বাবা পাত্রপক্ষকে স্বর্ণালঙ্কার, গৃহস্থালি সামগ্রী, মোটর সাইকেল ও নগদ অর্থসহ অনেক উপহার প্রদান করেন। কিছুদিন পরে পাত্রপক্ষ আরও অনেক কিছু দাবি করে এবং রহিমাকে নানান কটূক্তি করে। পাত্রপক্ষের চাহিদা মেটাতে পারেনি বলে রহিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। অবশেষে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

ক. জাতিসম্পর্ক কয় প্রকার?

খ. কর্মজীবী নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে কেন?

গ. উদ্দীপকে রহিমার বিয়েতে উপঢৌকন ছাড়া অন্যান্য কিছু দাবি করা কোন ধরনের সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. তুমি কি মনে কর, উক্ত সমস্যাটির কারণে বেশিরভাগ নারী সমাজে আত্মহত্যা করে? বিশ্লেষণ কর।

JB_2017
DB_2017
CB_2017
RB_2017
SB_2017
Views: 872Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

শীতকালীন ছুটিতে শফিক স্যারের নেতৃত্বে শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেল। শীতকাল হলেও অনেকেই গরম পোশাক নেয়নি। স্যার বিষয়টি লক্ষ করে গরম পোশাক না পরার জন্য বকাবকি করল। এক ছাত্র বলল, স্যার এ বছর শীত একেবারে নেই বললেই চলে তো তাই গরম পোশাক পরিনি। স্যারও বিষয়টির সত্যতা স্বীকার করে বললেন, আসলেই বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে তাই শীত কম অনুভূত হচ্ছে। ক. মাদকাসক্তি কী?

খ. সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে শিক্ষার্থীদের শীত অনুভূত না হওয়ার কারণটি কিসের পরিবর্তনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. বৈশ্বিক উষ্ণতাই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ-বিশ্লেষণ কর।

DB_2017
JB_2017
RB_2017
SB_2017
CB_2017
Views: 95Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

সুমাইয়া অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার পিতা জাহিদ মিয়া তাকে বিয়ে দেয়। বিয়ের সময় পাত্রের বাবা মজিদ মিয়ার দাবি অনুযায়ী নগদ পঞ্চাশ হাজার টাকা ও টেলিভিশন দিতে জাহিদ মিয়া বাধ্য হয়।

বছর খানেক পরে জাহিদ মিয়া খবর পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে।

ক. NGO-এর পূর্ণরূপ কী?

খ. জঙ্গিবাদ কী? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের মজিদ মিয়ার দাবি করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর।

ঘ. সুমাইয়ার মৃত্যুর 'কারণ' মূলত একটি সামাজিক ব্যাধি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

ChB_2017
DiB_2017
BB_2017
Views: 81Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

ঘটনা-১ : রাকিব বি.এ পাস করেও পাঁচ বছর ধরে কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি।

ঘটনা-২ : মতিন নেশাজাত দ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে থাকে। যখন নেশার টাকা সংগ্রহ করতে পারে না তখন চুরি-ছিনতাই-খুন করতেও দ্বিধাগ্রস্ত হয় না। ক. শব্দ দূষণ কী?

খ. জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

গ. ঘটনা-১ কোন ধরনের সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর ।

ঘ. ঘটনা-২ এর অন্যতম কারণ, ঘটনা-১। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।

ChB_2017
BB_2017
DiB_2017
Views: 152Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

রুনা স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বান্ধবীদের সাথে পায়ে হেঁটে ভুলে যায়। যাওয়া-আসার পথে এলাকার কিছু বখাটে তরুণ প্রায়শ তাদের পিছু নেয় এবং নানা রকমের মন্তব্য করে। রুনার এক বান্ধবী এ ধরনের পরিস্থিতিতে লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রুনা তার অন্য বান্ধবী ও স্কুলের সহপাঠীদের নিয়ে এলাকার মুরব্বিদের সাথে যোগাযোগ করে এবং বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। বখাটেরা বাধ্য হয় এলাকা ছেড়ে পালাতে।

ক. বেসরকারি সংস্থা কী?

খ. বাল্যবিবাহ কীভাবে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী?

গ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যা সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

ঘ. “সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়”— উদ্দীপকের রুনার অভিজ্ঞতার আলোকে উক্তিটি বিশ্লেষণ কর ।

RB_2016
DB_2016
DiB_2016
BB_2016
ChB_2016
SB_2016
JB_2016
Views: 566Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সেনবাগ গ্রাম। এ এলাকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় মাছ ধরা ও কৃষিকাজ। কিছুকাল আগে এ নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে চামড়া শিল্প। এ কারখানার উৎপাদিত বর্জ্যসমূহ পার্শ্ববর্তী নদীতে গিয়ে পড়ছে। বর্তমানে এ নদীতে পূর্বের মতো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে না। আবার সেচযোগ্য পানির অভাবে ফলন ভালো হচ্ছে না। অধিকাংশ মানুষ তাদের সনাতনী পেশা ছেড়ে শ্রমিক হিসেবে কারখানায় ভিড় করছে। ক. বার্ধক্য সমস্যা কী?

খ. নিরক্ষরতা কি সামাজিক সমস্যা? বুঝিয়ে লেখ ।

গ. উদ্দীপকে সেনবাগ গ্রামে কোন পরিবেশগত সমস্যার চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. সেনবাগ গ্রামের পরিবেশগত সমস্যাসমূহ নিরসনে তুমি কী কী সুপারিশ করবে?

SB_2016
ChB_2016
BB_2016
DiB_2016
DB_2016
RB_2016
JB_2016
Views: 867Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

রাজীব দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাস করেছে পাঁচ বছর আগে। তার ইচ্ছা ছিল বিসিএসের মাধ্যমে সরকারি উচ্চপদে চাকরি করবে। সুযোগ থাকা সত্ত্বেও সে বেসরকারি চাকরিতে যোগদান করেনি। আজ এতদিনের চেষ্টায় সে সরকারি চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত হয়েছে এবং মাদকাসক্ত হয়ে পড়েছে।

ক. নয়াবাস পরিবার কী?

খ. সামাজিক স্তরবিন্যাস ধারণাটি বুঝিয়ে লেখ ।

গ. উদ্দীপকে রাজীবের বর্তমান অবস্থাকে কি বেকারত্ব হিসেবে দেখা যায়? ব্যাখ্যা কর।

ঘ. রাজীবের মাদকাসক্তির পিছনে শুধুই কি বেকারত্ব নাকি অন্য কোনো প্রভাবক কাজ করতে পারে বলে তোমার মনে হয়? মতামতসহ বিশ্লেষণ কর।

CB_2016
Views: 853Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

স্লোগান-১: “দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়।”

স্লোগান-২ : “গাছ লাগান, ধরিত্রী বাঁচান। "

ক. যৌথ পরিবার কী?

খ. ক্ষমতার ভিত্তিতে পরিবার কত প্রকার? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে বর্ণিত স্লোগান-১, বাংলাদেশের কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে স্লোগান-২ যে সামাজিক সমস্যাকে নির্দেশ করে স্লোগান-১ এর সমস্যা তার অন্যতম একটি কারণ- তুমি কি একমত? বিশ্লেষণ কর।

AB_2015
Views: 398Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

কালুর বয়স ১৮, সখিনার বয়স ১৫, যখন ওদের বিয়ে হয়। বর্তমানে তারা তিন কন্যাসন্তানের জনক ও জননী। শাশুড়ির নাতি চাই' ইচ্ছা পূরণের জন্য সখিনা আরেক কন্যাসন্তান জন্ম দেয়। সংসারে সদস্যসংখ্যার সাথে তার আয় বৃদ্ধি পায়নি। বরং অভাব-অনটন, ঝগড়াঝাঁটি, মারপিট লেগেই আছে। ক. আবহাওয়া কী?

খ. বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?

গ. উদ্দীপকে কোন সামাজিক সমস্যার ইঙ্গিত প্রদান করা হয়েছে? ব্যাখ্যা কর।

ঘ. কালু ও সখিনার বয়স পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির জন্য কি একমাত্র কারণ? বিশ্লেষণ কর।

AB_2015
Views: 869Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

মাদকাসক্তি কী?

ChB_2023
DB_2019
RB
JB
CB
SB
Views: 346Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজবিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০৯ঃ বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়
All Topics
View

বার্ধক্য সমস্যা কী?

MSB_2023
BB_2023
DB_2023
DB_2016
DiB_2016
RB_2016
BB_2016
ChB_2016
SB_2016
JB_2016
Views: 135Answers: 0Bookmarks: 0Asked to solve: 0