Questions in this chapter
বর্তমানে মাদকাসক্তি কীরূপ সমস্যা হিসেবে পরিগণিত?
জঙ্গিবাদী কর্মকান্ড—
জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে—
i. নারী নির্যাতন বৃদ্ধি পায়
ii. মানবাধিকার লঙ্ঘিত হয়
iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয় নিচের কোনটি সঠিক?
সঞ্জিতার বিয়েতে তার বাবা-মা স্বর্ণালঙ্কার ও গৃহস্থালি সামগ্রীসহ নানান উপহার সামগ্রী প্রদান করেন। এতে শ্বশুরবাড়িতে সঞ্চিতার কদর সাময়িকভাবে বৃদ্ধি পায় বটে। কিন্তু বিপুল খরচ নির্বাহ করতে গিয়ে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েন।
সজ্জিতার বিয়েতে প্রদত্ত উপহার সামগ্রীকে বলা হয়—
সঞ্জিতার বিয়েতে তার বাবা-মা স্বর্ণালঙ্কার ও গৃহস্থালি সামগ্রীসহ নানান উপহার সামগ্রী প্রদান করেন। এতে শ্বশুরবাড়িতে সঞ্চিতার কদর সাময়িকভাবে বৃদ্ধি পায় বটে। কিন্তু বিপুল খরচ নির্বাহ করতে গিয়ে তার পিতা ঋণগ্রস্ত হয়ে পড়েন।
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি একটি সামাজিক সমস্যা। কারণ এতে— i. সমাজের কিছু মানুষ লাভবান হয়
ii. কনের পিতামাতা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়
iii. বিদ্যমান আইনের লঙ্ঘন হয় নিচের কোনটি সঠিক?
দশম শ্রেণির ছাত্র রুমনের স্কুলে আসা যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনাবেচা হয়। একদিন এক মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে। মাদকাসক্ত রুমন বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপস্বরূপ।
উদ্দীপকে রুমনের মাদকাসক্তির কারণ কোনটি?
দশম শ্রেণির ছাত্র রুমনের স্কুলে আসা যাওয়ার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনাবেচা হয়। একদিন এক মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে। মাদকাসক্ত রুমন বর্তমানে তার পরিবার ও সমাজের জন্য অভিশাপস্বরূপ।
মাদকাসক্তির প্রভাবে রুমন— i. শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে
ii. মানসিক ভারসাম্য হারাতে পারে
iii. অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে নিচের কোনটি সঠিক?
পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত ছাঁটাইয়ের উদ্যোগ নেয়। এতে মামুনসহ বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।
উদ্দীপকে মামুনের বেকারত্বকে বলা হয়—
পোশাকের চাহিদা কমে যাওয়ায় মালিক উৎপাদন ব্যয় কমাতে শ্রমিক মামুন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। উৎপাদিত ছাঁটাইয়ের উদ্যোগ নেয়। এতে মামুনসহ বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।
উদ্দীপকের অনুরূপ বেকারত্বের ফলে সমাজে— i. আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে
ii. বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে
iii. উৎপাদিত পণ্যের দাম কমতে পারে নিচের কোনটি সঠিক?
নদীভাঙনে সর্বস্ব হারিয়ে বৃদ্ধ রহিম মিয়া স্ত্রীকে নিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন। তাদের সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। রহিম মিয়া রিকশা চালিয়ে কোনোমতে নিজের ও স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করতে সক্ষম হলেও অসুস্থ স্ত্রীর ওষুধপত্র ও পথ্য কিনতে পারেন না।
উক্ত সমস্যা হতে উত্তরণের জন্য করণীয় হলো- i. বেকার সমস্যার সমাধান
ii. বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা
iii. প্রবীণ জনগোষ্ঠীর জন্য ভাতা প্রবর্তন নিচের কোনটি সঠিক?
নদীভাঙনে সর্বস্ব হারিয়ে বৃদ্ধ রহিম মিয়া স্ত্রীকে নিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিয়েছেন। তাদের সন্তানেরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। রহিম মিয়া রিকশা চালিয়ে কোনোমতে নিজের ও স্ত্রীর ভরণপোষণের ব্যবস্থা করতে সক্ষম হলেও অসুস্থ স্ত্রীর ওষুধপত্র ও পথ্য কিনতে পারেন না।
উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যাটি হলো-
বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?
রহমান একটি সোয়েটার গার্মেন্টসে মেশিন অপারেটরের কাজ করে। ভবন ধসের কারণে রহমানসহ অন্যান্য শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। ফলে তাদের জীবনযাপন খুব দুর্বিষহ হয়ে পড়ে।
রহমানদের কর্মহীনতা কোন ধরনের বেকারত্ব?
বিশ্ববিদ্যালয়, পড়ুয়া ছাত্র তন্ময়ের 'আচরণ অনেকটাই অস্বাভাবিক। লেখাপড়ায় মন নেই। সারাক্ষণ এলাকার বখে যাওয়া ছেলেদের সাথে মেলামেশা করে। নিয়ম করে বাসায় ফেরে না, খাওয়া- দাওয়া করে না। পরিবারের সদস্যদের সাথে রাগারাগি করে। টাকা পয়সার জন্য মা-বাবাকে চাপ দেয়।
ক. জঙ্গিবাদ কী?
খ. জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বিবৃত্ত সামাজিক সমস্যাটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত তন্ময়ের আচরণ সংশোধনের জন্য তুমি কী সুপারিশ করবে? ব্যাখ্যা করো।
রীমা অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে এলাকার কিছু বখাটে তরুণ তার প্রতি অশোভন আচরণ করে। এ ধরনের পরিস্থিতিতে সে লেখাপড়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বান্ধবী ও সহপাঠীরা এলাকার মুরুব্বীদের সাথে যোগাযোগ করে এবং বখাটেদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। বখাটেরা বাধ্য হয় এলাকা ছেড়ে পালাতে। ক. বার্ধক্য সমস্যা কী? খ. নিরক্ষরতার সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটি ব্যাখ্যা করো। ঘ. "সামাজিক প্রতিরোধ ছাড়া নারীর সামাজিক নিরাপত্তা সম্ভব নয়"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
স্লোগান-১: গাছ লাগান, পরিবেশ বাঁচান। স্লোগান-২: ছেলে হোক মেয়ে হোক,, দুটি সন্তানই যথেষ্ট। ক. মাদকাসক্তি কী? খ. নিরক্ষরতা একটি অভিশাপ- ব্যাখ্যা করো। গ. স্লোগান-১ কীসের প্রতিকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. স্লোগান-২-এর কার্যকারিতা মূল্যায়ন করো।
ঘটনা-১: রফিক সাহেবের বয়স ৬৫ বছর। তিনি জীবনের। সমস্ত আয় দিয়ে সন্তানদের লেখাপড়া করিয়েছেন। সন্তানরা আজ স্বাবলম্বী। কিন্তু কোনো সন্তানই তার খোঁজ-খবর রাখে না।
ঘটনা-২: বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আনিস। কিছুদিন ধরে তার আচরণে উগ্রভাব লক্ষ করছে তার পরিবার। সে একটি বিশেষ মতবাদে। প্রভাবিত হয়ে একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।
ক. কোন যুগে কৃষির সূচনা হয়?
খ. আবাসন সমস্যা কর্মজীবী নারীদের অন্যতম সমস্যা- ব্যাখ্যা করো।
গ. ঘটনা-১ কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. ঘটনা-২-এর সমস্যাটির সমাধান আলোচনা করো।
কলেজে ভর্তি হয়েই একাদশ শ্রেণির ছাত্র অর্ঘ্যর নতুন বন্ধু-বান্ধব জোটে। একদিন কলেজ থেকে বাসায় ফেরার পথে পাড়ার বড় ভাই ও বন্ধু-বান্ধবের প্ররোচনায় সে মাদক গ্রহণ করে। সেই থেকে কলেজ ফাঁকি দিয়ে পাড়ার গোপন আস্তানায় অর্ঘ্যের নিয়মিত যাতায়াত। তার বাবা-মা যখন বিষয়টি জানতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক. নিরক্ষরতা কী? খ. জলবায়ু পরিবর্তন কীভাবে জীববৈচিত্র্য ধ্বংস করে? বুঝিয়ে লেখো। গ. উদ্দীপকের অর্ঘ্যের মাদকাসক্তির কারণ ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের অর্ঘ্যের সমস্যা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করো।
যখন কালামের বয়স ১৮ বছর এবং সখিনার ১৫ বছর, তখন তাদের বিয়ে হয়। বর্তমানে তারা তিন কন্যা সন্তানের জনক-জননী। শাশুড়ির 'নাতি চাই' ইচ্ছা পূরণের জন্য সখিনা আরেক কন্যা সন্তানের জন্ম দেয়। এতে করে সংসারের সদস্য সংখ্যা বৃদ্ধির সাথে তার আয়। বৃদ্ধি পায়নি, বরং অভাব-অনটন, ঝগড়াঝাঁটি, মারপিট লেগেই আছে। ক. জলবায়ু কী? খ. "বৃক্ষ নিধন একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা"- বুঝিয়ে বলো। গ. উদ্দীপকের কালাম ও সখিনার বিবাহে কোন ধরনের সামাজিক সমস্যার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. কালাম ও সখিনার এ ধরনের বিবাহ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ- 'বিশ্লেষণ করো।

ক. ইভটিজিং কী?
খ. জঙ্গিবাদের সাথে দারিদ্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে (?) চিহ্নিত স্থান কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সমস্যাটি সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো।.