AB_2019

একটি বৃহৎ শিল্প গ্রুপের সিইও (প্রধান) সাইফুল সাহেব তার প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে গিয়ে দেখেন, দেশে প্রচুর উচ্চশিক্ষিত তরুণ বেকার থাকলেও তারা নির্দিষ্ট কাজের জন্য দক্ষ নন। ফলে তাকে বিদেশি শ্রমিক ও কর্মকর্তা নিয়োগ দিতে হয়েছে। অথচ আমাদের তরুণ বেকাররা কাজের জন্য নিম্ন মজুরিতে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। তাদের কেউ কেউ প্রশিক্ষণের মাধ্যমে ভালো কাজ পাচ্ছে, অন্যরা মানবেতর জীবন কাটাচ্ছে। ক.বেকার কাকে বলে? খ.বাংলাদেশে কাম্য জনসংখ্যার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।গ.উদ্দীপকে বেকারত্বের কোন কারণটি চিহ্নিত হয়েছে? ব্যাখ্যা কর।ঘ.উদ্দীপকের সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত সুপারিশ দাও।

Loading answers...