CVGC_2020
দৃশ্যকল্প ১: প্রতিষ্ঠানটি গড় ৫ বছর যাবৎ বাজারে বিভিন্ন ধরনের এমনসব যন্ত্রপাতি নিয়ে আসছে যা আকারে ছোট হলেও কাজের দিক থেকে অনেক বেশি শক্তিশালী। তাদের এসব যন্ত্রপাতি তৈরিতে বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। গত কয়েকদিন আগে তারা এমন একটি কম্পিউটার বাজারজাত করার চিন্তাভাবনা করছে যা ভাঁজ করে বা মুচড়ে ব্যাগে এমনকি পকেটেও রাখা যাবে। দৃশ্যকল্প ২ : বিগত দশ বছর কানাডায় প্রবাস জীবন কাটিয়ে জনাব কালিম উল্লাহ সম্প্রতি দেশে ফিরে এসেছেন। কানাডায় দেখা স্মার্ট হোমের আদলে উত্তরাতে তার পৈতৃক জমিতে একটি বাড়ি করার জন্য তিনি একটি বিখ্যাত ডেভেলপার কোম্পানির কাছে গেলেন। ডেভেলপার কোম্পানি একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে একটি বিল্ডিং প্ল্যানের মডেল তৈরি করে দিলেন এবং বিল্ডিংটি বানানোর আগেই তাকে বিশেষ প্রযুক্তির সাহায্যে বিল্ডিংটির ভিতর বাহির ঘুরে ঘুরে দেখিয়ে দিলেন ।ক. বায়োমেট্রিক্স কী?খ. সামাজিক যোগাযোগে বিশ্বগ্রাম ধারণাটি ব্যাখ্যা কর।গ. “দৃশ্যকল্প-১ এর প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ঘ. “দৃশ্যকল্প-২ এর প্রযুক্তিটি শিক্ষাক্ষেত্রকে আরও যুগোপযোগী করতে পারে।” উক্তিটি মূল্যায়ন কর।
Loading answers...