DB_2023
সিমেন্স লি. নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবসায়ের সাথে জড়িত একটি বহুজাতিক কোম্পানি। বর্তমানে কোম্পানিটির ঋণ ও শেয়ার মূলধনের পরিমাণ সমান। নতুন প্রকল্পের প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য কোম্পানিটি সমপরিমাণ ঋণ ও শেয়ার ইস্যু করতে চায়। বর্তমানে কোম্পানিটি ১০ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে এবং শেয়ারহোল্ডারদের নিট মুনাফার ১০০% লভ্যাংশ প্রদান করেছে।ক. ব্যবসায় অর্থায়ন কী?খ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝ?গ. কোম্পানিটি নিট মুনাফার ১০০% লভ্যাংশ প্রদান করায় কোম্পানিটির কী কী সমস্যা হতে পারে তা অর্থায়ন কার্যাবলির আলোকে উল্লেখ করো।ঘ. প্রয়োজনীয় অর্থসংস্থানে কোম্পানিটির সমপরিমাণ ঋণ ও শেয়ার ইস্যুর সিদ্ধান্তের তুলনামূলক সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করো।
Loading answers...