MSB_2023
জনাব শাহাদাত একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক। তিনি বার্ষিক পরিকল্পনার আওতায় তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থের সংস্থানের জন্য কোন উৎস বেশি সুবিধাজনক হবে তা নির্ণয় করেন। অতঃপর যথাসময়ে অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। যেকোনো নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তিনি প্রথমেই সেখানে জমি ক্রয়, বিল্ডিং নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়সহ দীর্ঘমেয়াদি খরচ কী করতে হবে তা হিসাবে আনেন। প্রত্যাশিত আয় কী হবে সেটাও হিসাবে নিয়ে আসেন। এগুলোর আলোকে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।ক. ব্যবসায় অর্থায়ন কী?খ. অর্থায়নে পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি কেন অনুসরণ করা হয়?গ. উদ্দীপকের বর্ণনা অনুযায়ী জনাব শাহাদাত প্রথমত অর্থায়নের কোন কাজ করেন তা ব্যাখ্যা করো।ঘ. জনাব শাহাদাত কোনো নতুন প্রকল্প গ্রহণে মূলধন বাজেটিং করেন- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতের পক্ষে যুক্তি দাও।
Loading answers...