CB_2023
কুয়াকাটার 'হোটেল সানসেট' একটি অত্যাধুনিক হোটেল। এ হোটেলে দেশি-বিদেশি ভ্রমণ পিপাসুদের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি সুইডেনের এক দম্পতি তাদের হোটেলে আসেন। এ দম্পতি তাদের হোটেলে বিশেষ ধরনের খাবার অর্ডার করেন এবং হোটেল থেকে একজন গাইড নিয়ে দর্শনীয় স্থান পরিদর্শনের কথা জানান। হোটেল কর্তৃপক্ষ ঐ দম্পতির চাহিদা মোতাবেক সবকিছুর ব্যবস্থা করেন।ক. পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন কী?খ. উৎপাদন ব্যবস্থাপনায় F.W.Taylor-এর অবদান ব্যাখ্যা করো। গ. 'হোটেল সানসেট' উৎপাদন ব্যবস্থাপনার কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো কাস্টমাইজেশনের কারণে 'হোটেল সানসেট'- এর সুনাম বৃদ্ধি পেয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
Loading answers...