RB_2023
দৃশ্যকল্প-১: জনাব ইরফান 'রিমা ইলেকট্রনিক্স' এর মালিক। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী, যেমন: টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি বিক্রয় করা হয়।দৃশ্যকল্প-২: জনাব রায়হান বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র, যেমন: মোড়া, চেয়ার, দোলনা, ডিভান ইত্যাদি তৈরি করেন। এসব জিনিসপত্র তিনি ক্রেতাদের পছন্দের রং ও ডিজাইন অনুযায়ী তৈরি করেন। ক্রেতারাও বেশ সন্তুষ্ট হওয়ায় বিক্রয় বৃদ্ধি পায়।ক. সেবা কী?খ. "উৎপাদন ব্যবস্থাপনা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব ইরফান দ্রব্য না সেবা বিক্রয় করেন? ব্যাখ্যা করো।ঘ. "উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ কাস্টমাইজেশনই জনাব রায়হানের তৈরিকৃত পণ্যের বিক্রয় বৃদ্ধির মূল কারণ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...