ChB_2022
ওয়ালমার্ট একটি আন্তর্জাতিক পোশাক রপ্তানিকারক কোম্পানি। প্রতিষ্ঠানটি ইউরোপের বাজারে প্রবেশ করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়। যথাযথ নিয়ম মেনে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু নতুন পরিকল্পনা নিতে গিয়ে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই তারা শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত নেয়৷ ক. অর্থায়ন কী?খ. সম্পদের সর্বাধিকরণ বলতে কী বোঝ?গ. ওয়ালমার্ট কোম্পানিটির শেয়ার বিক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের আলোকে ওয়ালমার্ট কোম্পানির শেয়ার বিক্রির সিদ্ধান্তটি যথার্থ কি না? তোমার মতামত লেখো।
Loading answers...