SB_2022
জনাব বসির আহম্মেদ লালপুরে একটি বৃহৎ গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। তিনি কারখানার পার্শ্ববর্তী এলাকার গ্রামের রাস্তাগুলো পাকা করে দিলেন, রাস্তার ভাঙ্গা কালভার্ট মেরামত করলেন এবং রাস্তার দুপাশে বৃক্ষ রোপণ করলেন। কারখানায় কর্মরত কর্মীগণ নিয়মিত বেতন, বোনাস এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ায় তারা মালিকের প্রতি সন্তুষ্ট। এলাকার জনগণ এবং কারখানার শ্রমিক- কর্মকর্তাগণ ব্যবসায় প্রতিষ্ঠানটির প্রতি অনেক সহানুভূতিশীল। জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতি সাধিত হচ্ছে। ক. অর্থায়ন কী?খ. মুনাফা অর্জন না করে কি সম্পদ সর্বাধিকরণ করা যায়?গ. জনাব বসির আহম্মেদ গ্রামের রাস্তা পাকা করে তার দুই পাশে বৃক্ষ রোপণ করে ব্যবসায়ের কোন দায়িত্ব পালন করেছেন?ঘ. তোমার মতে জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতি সাধনের কারণ কী? ব্যাখ্যা করো।
Loading answers...