DiB_2019
মি. P সীমিত আয়ের একজন সরকারি কর্মচারী। সামান্য বেতনে বেশ হিসাব করে তাঁকে সংসার চালাতে হয়। তথাপি আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে তিনি কিস্তিতে একটি ফ্রিজ কিনতে, মনস্থির করলেন। ঈদের একমাস বাকি থাকলেও তিনি বিভিন্ন শো-রুমে গিয়ে ভিন্ন ধরনের ফ্রিজ দেখছেন, কোন মডেলটি তাঁর জন্য উপযুক্ত হবে তা ভাবছেন। পক্ষান্তরে তাঁর এক বন্ধু বহুজাতিক কোম্পানিতে আকর্ষণীয় বেতনে চাকরি করেন। বাসায় ফ্রিজ থাকা সত্ত্বেও তিনি বিশেষ ব্রান্ডের একটি ফ্রিজ কিনবেন। এর কারণ হলো তিনি নিজেকে সবার থেকে আলাদা ভাবতে পছন্দ করেন।ক. সুবিধাজনক পণ্য কী?খ. কাস্টমাইজেশন ক্রেতার স্বতন্ত্র চাহিদা পূরণ করে- ব্যাখ্যা করো।গ. মি. এর প্রয়োজনীয় ফ্রিজটি বিপণনের ভাষায় কোন ধরনের পণ্য? ব্যাখ্যা করো।ঘ. "মি. ও তাঁর বন্ধুর প্রয়োজনীয় পণ্য একই হলেও বিপণনের দৃষ্টিকোণ থেকে এ দুটি পণ্যের ধরন কোনো অবস্থাতেই এক নয়"- বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
Loading answers...