DiB_2022
বায়েজিদ গার্মেন্টস লিমিটেড ২০২০ সালে ২০,০০,০০০ টাকা বিনিয়োগ করে। উক্ত বিনিয়োগ হতে কোম্পানি ২,০০,০০০ . টাকা মুনাফা অর্জন করে। অধিক মুনাফা অর্জনের আশায় কোম্পানি মুনাফার সবটুকু বেক্সি ফার্মার শেয়ারে বিনিয়োগ করে এবং ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে, বায়েজিদ কোম্পানির পরিচালক সরকারকে বেশি কর প্রদান করার উদ্দেশ্যে ব্যয় নিয়ন্ত্রণ করতে চান এবং এজন্য কম মূল্যের কাঁচামাল ক্রয় করে। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শেয়ারহোল্ডারগণ ফার্মের নিট সম্পত্তি বাড়ানোর জন্য সুপারিশ করে, কিন্তু ফার্মের পরিচালক বাজারে পণ্যের চাহিদা বাড়িয়ে মোট বিক্রয় মূল্য বাড়াতে সক্ষম হন। ক. সরকারি অর্থায়ন কী?খ. চলতি সম্পত্তি ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?গ. বায়েজিদ লিমিটেড অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায় ক্ষতির সম্মুখীন হয়? ব্যাখ্যা করো।ঘ. বায়েজিদ লিমিটেডের পরিচালক যে লক্ষ্য অর্জন করতে চেয়েছেন তা ব্যবস্থাপনা ও শেয়ারহোল্ডারদের জন্য যথার্থ কি না? বিশ্লেষণ করো।
Loading answers...