CB_2023DiB_2018JB_2018DB_2018RB_2018SB_2018
মি. শফিক এবং মি. রফিক দুই বন্ধু। তারা উভয়ে বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ওপর পড়াশোনা করছেন এবং পাশাপাশি তারা টিউশনির মাধ্যমে কিছু অর্থ উপার্জন করেন। তারা উভয়ে সিদ্ধান্ত নিলেন যে, তাদের এই উপার্জিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। মি. শফিক তার পুঁজি দিয়ে মাত্র একটি কোম্পানির শেয়ার ক্রয় করলেন। অন্যদিকে, মি. রফিক তার পুঁজি দিয়ে তিনটি কোম্পানির শেয়ার ক্রয় করলেন।ক. ব্যবসায় অর্থায়ন কী?খ. সম্পদ সর্বাধিকরণ কীভাবে অর্জন করা যায়? ব্যাখ্যা করো।গ. মি. রফিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের আলোকে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কার বিনিয়োগ অধিক যৌক্তিক বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।
Loading answers...