BB_2023
XYZ কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এটি তুরাগ নদীর তীরে অবস্থিত। প্রক্রিয়াজাতকরণের সময় এর বর্জ্য ও দূষিত পানি, বায়ু ও মাটিকে দূষিত করছে। এজন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ৫ কোটি টাকা প্রয়োজন। এর আয়ুষ্কাল ১৫ বছর। কোম্পানিটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।ক. সরকারি অর্থায়ন কী?খ. সম্পদ সর্বোচ্চকরণ বলতে কী বোঝায়?গ. পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।
Loading answers...