SB_2023
কক্সবাজারে অবস্থিত হোটেল 'পৌষালী' দেশি-বিদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত নাম। সমুদ্রসৈকতের সন্নিকটে হওয়ায় এটির গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি জার্মানি থেকে ৫ জন পর্যটক কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে এই হোটেলে ওঠেন। তারা হোটেল কর্তৃপক্ষকে তাদের পছন্দনীয় বিশেষ ধরনের খাবার অর্ডার দেয়। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা ও পছন্দ মোতাবেক সেবা প্রদান করে। এর মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জিত হয় এবং উক্ত পর্যটকরা দেশে ফিরে অন্যান্য ভ্রমণ পিপাসু মানুষদের উক্ত হোটেলে ওঠার সুপারিশ করবেন বলে অঙ্গীকার করেন।ক. PERT-এর পূর্ণরূপ কী?খ. "উৎপাদন ব্যবস্থাপনা চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায় কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা করো। ঘ. কোন কারণে হোটেল 'পৌষালী'-এর সুনাম বৃদ্ধি পেয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
Loading answers...