SB_2023
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৫ঃ উৎপাদন ব্যবস্থাপনাAll Topics

'তোহা ফার্মাসিউটিক্যালস লি.' একটি স্বনামধন্য ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ কিছু রোগের ওষুধের পাশাপাশি বেশ কয়েকটি জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন করে আসছে। ওষুধকে নিরাপদ ও অধিকতর কার্যকর করার জন্য প্রতিষ্ঠানটি উৎপাদনের ক্ষেত্রে কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করে থাকে। গুণগত মানসম্পন্ন কার্যকর ওষুধ তৈরির কারণে এ প্রতিষ্ঠানটি ডাক্তার ও ফার্মাসিস্টদের কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এতে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জনে সক্ষম হয়।ক. উৎপাদন পরিকল্পনা কী?খ. মানসম্মত দ্রব্য উৎপাদন কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কী উৎপাদন করে? ব্যাখ্যা করো। ঘ. উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিবর্তনের পর্যায় উল্লেখপূর্বক 'তোহা ফার্মাসিউটিক্যালস লি.' এর সাফল্যের কারণ বিশ্লেষণ করো।

Loading answers...