Questions in this chapter
ভিন্ন রিং স্ট্রাকচার বিশিষ্ট একটি মনোস্যাকারাইড শৃংখলিত হয়ে বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে। এদের মধ্যে একটি উদ্ভিদের সঞ্চিত পদার্থ এবং অন্যটি গাঠনিক পদার্থ হিসেবে থাকে।
ক. যুগ্ম প্রোটিন কী?
খ. সকল এনজাইমই প্রোটিন কিন্তু সকল প্রোটিন এনজাইম নয় - কেন?
গ. উল্লেখিত মনোস্যাকারইডের বৈশিষ্ট্য লিখ।
ঘ. উল্লেখিত পলিস্যাকারাইড দুটি গঠনগতভাবে ভিন্ন বিশ্লেষণ কর।
উদ্ভিদের বৃদ্ধির জন্য জৈব রাসায়নিক পদার্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং এনজাইম অধিক গুরুত্বপূর্ণ। রাসায়নিকভাবে সকল এনজাইম প্রোটিন দ্বারা গঠিত কিন্তু সকল প্রোটিন এনজাইম দ্বারা গঠিত নয়।
ক. প্রোসথেটিক গ্রুপ কী?
খ. বিজারক শর্করা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় জৈব রাসায়নিক পদার্থটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর।
স্যার বললেন “মাছে ভাতে বাঙ্গালী জাতি” মাছে (A) এক ধরনের খাদ্য উপাদান আছে যা ক্ষেত্র বিশেষে জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। আর ভাত (B) বর্ণহীন, স্বাদহীন হওয়া সত্ত্বেও শক্তির যোগান দেয়।
ক. ভিরিওন কী?
খ. সারসিনেট ভার্নেশন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে জীবদেহে A এর ভূমিকা বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের B এর গাঠনিক সংকেতসহ বর্ণনা কর।

ক. কার্বোহাইডেটের সংজ্ঞা দাও?
খ. অ্যালডিহাইড ও কিটোস্যুগারের পার্থক্য লিখ।
গ. A যৌগটি উদ্ভিদের যে অঙ্গাণুতে তৈরি হয় সেই অঙ্গাণুটির চিত্রসহ ব্যাখ্যা দাও।
ঘ. A ও B সমন্বয়ে একটি নতুন যৌগ সৃষ্টি হয় সমীকরণসহ বিশ্লেষণ কর।

ক. কার্বোহাইড্রেট কী?
ঘ. গ্লুকোজকে বিজারক শর্করা বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত যৌগটির বৈশিষ্ট্য লিখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত যৌগটি প্রোটিন/এনজাইম গাঠনিক একক ব্যাখ্যা কর।
জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ যা কলয়েডধর্মী এবং জিনের বৈশিষ্ট্য প্রকাশের সাথে সম্পর্কিত, অন্য একটি উপাদান যা জীবদেহের শক্তির প্রধান উৎস হিসাবে কাজ করে।
ক. ট্রান্সক্রিপশন কাকে বলে?
খ. এনজাইমের তালা-চাবি মতবাদ বলতে কী বোঝ?
গ. জীবদেহে প্রথম উপাদানটির গুরুত্ব লেখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত উপাদান দুটির তুলনামূলক আলোচনা কর।
ফরিদ আঙ্গুর ফল পছন্দ করে। সে তার শিক্ষকের কাছ থেকে জানতে পারল যে, আঙ্গুরে এক ধরনের মনোস্যাকারাইড প্রচুর পরিমাণে বিদ্যমান।
ক. অ্যালবিউমিন কী?
খ. সুক্রোজ অবিষ্কারক শর্করা কেন?
গ. উদ্দীপকের মনোস্যাকারাইডের বৈশিষ্ট্যাবলি গাঠনিক সংকেতসহ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত মনোস্যাকারাইড দ্বারা কোন ধরনের পলিস্যাকারাইড গঠিত হতে পারে? বিশ্লেষণ কর।
ফাদার স্ট্যানলি শিক্ষার্থীদের বললেন যে, ধান, গম ও আলুতে প্রাপ্ত প্রধান যৌগ এবং গবাদিপশুর খাদ্য হিসাবে ব্যবহৃত যৌগ একই শ্রেণীর কার্বোহাইড্রেট। জীবদেহে আরেকটি যৌগ রয়েছে যা পানিতে অদ্রবনীয় তবে কিছু জৈব দ্রাবকে দ্রবণীয়।
ক. মেরিস্টেম কী?
খ. জাইলেম Exarch ও Endarch বলতে কী বোঝ?
গ. জীবদেহ গঠনে ও শক্তির উৎসরূপে সর্বশেষ যৌগটির ভূমিকা লিখ।
ঘ. উল্লিখিত কার্বোহাইড্রেট দুটি গঠনগতভাবে ভিন্ন- ব্যাখ্যা কর।
উদ্ভিদকোষে সজীব ও নির্জীব দুই ধরনের বস্তু পাওয়া যায়। নির্জীব 'বস্তুগুলোর মধ্যে কিছু হল নিঃসৃত, যেমন- হরমোন, রঞ্জক পদার্থ, এনজাইম ও নেকটার বা মধু।
ক. অ্যান্টেনা পিমেন্ট কী?
খ. কার্বোহাইড্রেট ডেরিভেটিভস বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত শেষ নিঃসৃত বস্তুটির প্রধান কাঁচামালের গঠন ব্যাখ্যা কর।
ঘ. প্রধান কাঁচামালের গঠন উপাদানগুলোর তুলনা কর।

ক. স্টেরয়েড কী?
খ. প্রোটিনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রদর্শিত A অণুর শ্রেণিবিন্যাস কর।
ঘ. জীবদেহে 'B' অণুটির ভূমিকা বিশ্লেষণ কর।
জৈব রাসায়নিক পদার্থ A: আর্দ্র বিশ্লেষণ শেষে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল পাওয়া যায়।
জৈব রাসায়নিক পদার্থ B : আর্দ্র বিশ্লেষণ শেষে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়।
ক. পেপটোন কী?
খ. অবিজারক শর্করা বলতে কী বুঝ?
গ. রাসায়নিক গঠন প্রকৃতি অনুসারে 'A' এর শ্রেণিবিন্যাস কর।
ঘ. 'A' এবং 'B' এর মধ্যে জীবদেহে কোনটির ভূমিকা অধিকতর গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করা যুক্তি দাও।
M ও N দুটি জৈব রাসায়নিক পদার্থ এবং N হলো M এর একটি বিশেষ রূপ যা বিভিন্ন বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিতে নিয়ন্ত্রণ করে।
ক. ইন্টারকাইনেসিস কাকে বলে?
খ. ক্রসিংওভার কী ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের M দ্বারা কি বুঝানো হয়েছে? দ্রবণীয়তার উপর ভিত্তি করে এর শেণিবিভাগ কর।
ঘ. N এর নাম উল্লেখপূর্বক কার্য কার্যকারিতার প্রভাবকসমূহ আলোচনা কর।
ফাহিমের বাবা কিছু আখ কিনলেন। তিনি ফাহিমকে জানালেন যে, আখের রসে প্রচুর পরিমাণ এক ধরনের মনোস্যাকারাইড বিদ্যমান।
ক. কো-এনজাইম কী?
খ. সেলোবায়োজ বিজারক শর্করা কেন?
গ. উদ্দীপকের মনোস্যাকারাইডটি গাঠনিক সংকেতসহ বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. সুকোজের সাথে উক্ত মনোস্যাকারাইকের পার্থক্য কর।
সৈকত খেলাধুলা করে প্রচণ্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরলে মা তাকে চিনির সরবত বানিয়ে দেন। সৈকত জানতে পারে চিনি এমন এক উপাদান যা ভেঙে শরীরে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়।
ক. অলিগোস্যাকারাইড কী?
খ. মানুষ সেলুলোজ হজম করতে পারে না কিন্তু গবাদিপশু পারে কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত উপাদনটি বিস্তারক না অবিজারক শর্করা? ব্যাখ্যা কর।
ঘ. উপাদানটিকে পলিস্যাকারাইড বলা যায় কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক পদার্থ হচ্ছে সেলুলোজ। স্টার্ট এক প্রকার পলিস্যাকারাইড যা উদ্ভিদে সঞ্চিত খাদ্যরুপে বিরাজ করে। রাসায়নিক গঠন ও কার্যকারিতায় এ দুইটি যৌগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
ক. অ্যামিনো এসিড কাকে বলে?
খ. D-glucose বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের ১ম বাক্যে উল্লেখিত পদার্থের রাসায়নিক গঠন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ বাক্যে উল্লেখিত পার্থক্য বর্ণনা কর।
(i) অসংখ্য -D গ্লুকোজের সমন্বয়ে গঠিত, আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে → পলিস্যাকারাইড
(ii) অসংখ্য -D গ্লুকোজের সমন্বয়ে গঠিত, মানুষের দেহে হজম হয় না → পলিস্যাকারাইড
ক. পানির সালোকবিভাজন কাকে বলে?
খ. কোষ বিভাজনের উপর ভিত্তি করে ভাজক টিস্যুর বেণিবিন্যাস কর।
গ. উদ্দীপকে (i) এর রাসায়নিক গঠনের চিত্র আঁক ও ধর্ম লেখ।
ঘ. উদ্দীপক (ii) উদ্ভিদ কোষের যে জড় উপাদানের প্রধান গাঠনিক উপাদান ঐ জড় উপাদানের ভৌত গঠন লেখ।

ক. সিজ ও ট্রান্স ফ্যাটি এসিড কী?
খ. মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন?
গ. উদ্দীপকের 'A' বার শ্রেণিবিন্যাস কর।
ঘ. উদ্দীপকের মূল পদার্থটির গুরুত্ব লিখ।
সৈকত জীববিজ্ঞান বই থেকে জানতে পারল যে, এক ধরনের জৈব এসিড আছে যা প্রোটিন তৈরির মূল গাঠনিক উপাদান এবং অন্য ধরনের একটি জৈবযোগী যেকোনো রাসায়নিক বিক্রিয়ার হার ত্বরান্বিত করে।
ক. জীবন্ত জীবাশ্ম কাকে বলে?
খ. লিভার ওয়ার্ট বলতে কী বুঝ?
গ. উদ্দীপকে উল্লেখিত ২য় প্রকার যৌগটির ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
ঘ. জীব জগতের জন্য প্রথম যৌগটির তাৎপর্য বিশ্লেষণ কর।

ক. চর্বির সংজ্ঞা দাও।
খ. শৈবাল কেন স্বনির্ভর- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে A অণুটির সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ কর।
A অ্যামাইনো এসিডের পলিমার সংশ্লিষ্ট একটি যৌগ। যা জীবের দেহ গঠনে অংশ গ্রহণ করে। অপরদিকে B একটি যৌগ যা A দ্বারা গঠিত এবং রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে।
ক. ইন্টারফেরন কী?
খ. ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন?
গ. উদ্দীপকের A যৌগটির দ্রবণীয়তার উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস লিখ।
ঘ. উদ্দীপকের উল্লেখিত B যৌগটির জৈবিক গুরুত্ব বিশ্লেষণ কর।