Questions in this chapter
জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যাহার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে।
ক. গ্লাইকোসাইডিক বন্ধন কী?
খ. কোলেস্টেরল বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের বিক্রিয়া নিয়ন্ত্রণকারী পদার্থটির ব্যবহারিক জীবনের প্রয়োগ দেখ।
ঘ. উপরোক্ত বিশেষ রাসায়নিক পদার্থটি জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
জীবদেহে বিদ্যমান বৃহৎ পলিপেপটাইড যৌগ 'F' এর বিশেষ ধরন 'G' বিভিন্ন জৈব-রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।
ক. জিনোম কী?
খ. আত্মঘাতী অঙ্গাণু কী? ব্যাখ্যা কর।
গ. 'F' যৌগটি তৈরির প্রক্রিয়া পাঠনিক সংকেতসহ দেখাও।
ঘ. উদ্দীপকে যৌগ 'F' এবং 'G' গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন বিশ্লেষণ কর।
ভিন্ন রিং স্ট্রাকচাৱৰিশিষ্ট একটি মনোস্যাকারাইড শৃঙ্খলিত হয়ে বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে। এদের মধ্যে একটি উদ্ভিদের সঞ্চিত পদার্থ এবং অন্যটি গাঠনিক পদার্থ হিসেবে থাকে।
ক. পেপটাইড বন্ধনী কী?
খ. এনজাইমের তালা-চাবি মতবাদ বলতে কি বুঝ?
গ. উল্লিখিত মনোস্যাকারাইডটির বৈশিষ্ট্য লিখ।
ঘ. উল্লিখিত পলিস্যাকারাইড দুটি গঠনগতভাবে ভিন্ন— ব্যাখ্যা কর।
রমজান মাসে ইফতারে সবাই চিনির সরবত ও তেলেভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে।
ক. নিউক্লিওটাইড কাকে বলে?
খ. লাইসোসোমকে আত্মঘাতী বলা হয় কেন?
গ. সরবতে মিষ্টি প্রদানকারী উপাদানের রাসায়নিক গঠন লিখ।
ঘ. মুখরোচক খাবার তৈরিতে উদ্দীপকে উল্লিখিত উপদানটির মানবদেহের ক্ষতিকারক দিক বিশ্লেষণ কর।
উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান এবং উদ্ভিদ কর্তৃক সঞ্চয়কৃত খাদ্য উপাদান উভয় শর্করা জাতীয় রাসায়নিক যৌগ হলেও তাদের গঠনের মধ্যে ভিন্নতা রয়েছে।
ক. অ্যামিনো এসিড কাকে বলে?
খ. লক ও কী মতবাদ কী?
গ. উদ্দীপকের সঞ্চয়কৃত পদার্থের এককের গঠনচিত্র বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত উপাদান দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
অ্যামিনো গ্রুপবিশিষ্ট জৈব এসিডের অণু শৃঙ্খলিত হয়ে একটি জৈব পদার্থ তৈরি করে। জীবদেহে পদার্থটির সংশ্লেষণে বিভিন্ন নিউক্লিক এসিড জড়িত।
ক. মনোস্যাকারাইড কী?
খ. কো-এনজাইম বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের জৈব পদার্থটি তৈরি হওয়ার বন্ধন দেখাও।
ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর।
আমরা যে চিনি খাই তা ভেঙে শরীরে শক্তি উৎপন্ন হয়।
ক. নিষ্ক্রিয় পরিশোষণ কী?
খ. পুষ্প প্রতীক বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের উপাদানটির গাঠনিক সংকেত লেখ।
ঘ. উদ্দীপকের যৌগটির গাঠনিক এককগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক দুই ধরনের পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করছিলেন। যার একটিকে আমরা প্রধান খাদ্য হিসেবে প্রতিদিন খেয়ে থাকি। দ্বিতীয়টি সাধারণত গবাদিপশু খেয়ে থাকে।
ক. অ্যামিনো এসিড কী?
খ. বিজারক শর্করা বলতে কী বোঝায়?
গ. আমাদের প্রধান খাদ্যের উপাদানটির গঠন বর্ণনা কর।
ঘ. আমাদের দৈনন্দিন জীবনে দ্বিতীয় উপাদানের গুরুত্ব বিশ্লেষণ কর।
'A' ও 'B' জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু। 'A' যৌগের গাঠনিক একক এমাইনো এসিড। 'B' যৌগটি জীবদেহের জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে।
ক. অমরা কী?
খ. লিপিডের কাজ লিখ।
গ. উদ্দীপকের 'B' যৌগটির ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
ঘ. আমাদের খাদ্য তালিকায় 'A' যৌগের তাৎপর্য বিশ্লেষণ কর।

ক. কার্বোহাইড্রেট কী?
খ. সুক্রোজকে অবিজারক শর্করা বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত যৌগটির বৈশিষ্ট্য লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত যৌগটি প্রোটিনের পাঠনিক একক- ব্যাখ্যা কর।

ক. মোম কী?
খ. ফ্রুক্টোজ বলতে কী বোঝায়?
গ. A এর গঠন ব্যাখ্যা করো।
ঘ. জীবদেহে A এবং B এর ভূমিকা বিশ্লেষণ করো।

ক. প্রোসথেটিক গ্রুপ কী?
খ. অ্যালবুমিন কী?- ব্যাখ্যা করো।
গ. ১ নং কার্বনে OH গ্রুপের অবস্থান পরিবর্তন করলে পদার্থটির বৈশিষ্ট্যে কীরূপ পরিবর্তন ঘটবে?
ঘ. মানবদেহে যৌগ A এর পলিমারের গুরুত্ব বিশ্লেষণ করো।
জেরিন সকালের নাস্তার রুটি ও সুজি খেলো। অপরপক্ষে সেলিম খেলো ডিম সেদ্ধ ও এক গ্লাস দুধ।
ক. গ্লাইকোলিপিড কাকে বলে?
খ. মহিলাদের হৃদরোগ কম হয় কেন?
গ. জেরিনের নাস্তায় যে জৈব যৌগ রয়েছে তার শ্রেণিবিন্যাস বর্ণনা করো।
ঘ. সেলিমের নাস্তার উপাদান জীবদেহে গঠনে ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।
সামিয়া আঙ্গুর পছন্দ করে। সে তার শিক্ষকের কাছ থেকে তথ্য পেল যে আঙ্গুরে এক ধরনের মনোস্যাকারাইড প্রচুর পরিমাণে রয়েছে।
ক. সরল লিপিড কী?
খ. সুক্রোজ অবিজারক শর্করা কেন?
গ. উদ্দীপকের মনোস্যাকারাইডটির বৈশিষ্ট্য গাঠনিক সংকেতসহ ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত মনোস্যাকারাইড দ্বারা কী ধরনের পলিস্যাকারাইড গঠিত হতে পারে? বিশ্লেষণ করো।

ক. চর্বির সংজ্ঞা দাও।
খ. ক্যাটালেজ এনজাইম কীভাবে জীবকোষে সহায়তা করে?
গ. উদ্দীপকে A অণুটি সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ. জীবদেহে উদ্দীপকে উল্লিখিত B অণুর ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্ভিদের দেহের সঞ্চিত খাদ্য হলো X যৌগ, যার গঠন হলো α-1, 4 লিংকেজ। Y আরেকটি যৌগ যা আমিষধর্মী এবং সুনির্দিষ্ট ক্যাটালাইটিক কার্যকারিতা রয়েছে।
ক. হেক্সোজ কী?
খ. স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য লেখো।
গ. উদ্দীপকের X এর গঠন বর্ণনা করো।
ঘ. উদ্ভিদ কর্তৃক বায়ুমন্ডলের CO গ্রহণে এবং মল্টোজের বিশ্লেষণে উদ্দীপকের Y এর ভূমিকা বিশ্লেষণ করো।
A → α-গ্লুকোজের পলিমার যা কেবল α-1, 4 লিংকেজ দ্বারা গঠিত।
B → ১ অণু গ্লিসারলের সাথে এসিডযুক্ত জৈব যৌগ।
ক. এন্ডোরফিন কী?
খ. দুইটি অ্যামিনো অ্যাসিডের সংযুক্তি দেখাও।
গ. উদ্দীপকের ‘A’ এর গঠন দেখাও।
ঘ. উদ্দীপকের ‘B’ ৩টি ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট হলে কখনও তরল কখনও কঠিনরূপে থাকে গঠনসহ বিশ্লেষণ করো।
কার্বোহাইড্রেট জীবদেহ গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কার্বোহাইড্রেটের প্রধান গাঠনিক ইউনিট হলো মনোস্যাকারাইড। জীবদেহের আরেকটি উপাদান জৈব অনুঘটক হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় গতিতে ত্বরান্বিত করে।
ক. গ্লাইকোসাইডিক লিংকেজ কী?
খ. পেপটাইড বন্ধনী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ইউনিটটির বিভিন্ন ধরনের গঠন বর্ণনা করো।
ঘ. ব্যবহারিক জীবনে উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উপাদানটির ভূমিকা ব্যাখ্যা করো।
রিপনের বয়স ৭ মাস চলছে। ডাক্তার তাকে বুকের দুধের পাশাপাশি ডিম, মাছ ও তেলজাতীয় পদার্থসমূহ তথা সুষম খাদ্য খাওয়ানোর উপর জোর দিতে বলেছেন।
ক. স্টেরয়েড কী?
খ. গ্লুকোজকে কেন রিডিউসিং শ্যুগার বলা হয়?
গ. জীবের দেহ গঠনে উদ্দীপকের ১ম খাদ্যগুলোর গুরুত্ব বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের খাদ্য তালিকায় ২য় খাদ্য উপাদানটি প্রকৃতিতে কি কি অবস্থায় পাওয়া যায়?

ক. সরল প্রোটিন কী?
খ. আলফা অ্যামিনো অ্যাসিড বলতে কী বোঝ?
গ. দ্রবণীয়তার উপর ভিত্তি করে সরল ‘Y’-এর শ্রেণিবিন্যাস বর্ণনা করো।
ঘ. জীবদেহে ‘X’ এর ভূমিকা বিশ্লেষণ করো।