Questions in this chapter
আজাদ, সুমন ও বাবুল তিন বন্ধু দার্শনিকদের নিয়ে আলোচনা করছিল। আজাদ বললো, দার্শনিকরা হলেন আলোর মতো। সুমন বলল, দার্শনিকরা হলেন জ্ঞানানুরাগী নির্ভীক এবং কুসংস্কারমুক্ত মানুষ। বাবুল বলল, দার্শনিকরা হলেন বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব এবং দর্শন চর্চা করাই তাদের মূল কাজ।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. যৌক্তিক সংজ্ঞায় কেন নিয়ম মেনে চলতে হয়?
গ. আজাদের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. পাঠ্যবইয়ের আলোকে সুমন ও বাবুলের বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
যুক্তিবিদ্যা ক্লাসে জসিম স্যার পদের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে গিয়ে 'হাতি' পদের সংজ্ঞা দিতে বললেন। উত্তরে শিহাব বললো "হাতি হলো চতুষ্পদ জীব'। মঈন বললো না স্যার 'হাতি হলো হস্তী। শুনে স্যার হাসতে হাসতে বললেন, দুজনের উত্তরই ভুল।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. 'মানুষ হয় প্রাণী'— এখানে সংজ্ঞার কোন নিয়ম লংঘনজনিত অনুপপত্তি ঘটেছে?
গ. উদ্দীপকে শিহাবের উক্তিতে যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. শিহাব ও মঈনের বক্তব্যের তুলনামূলক আলোচনা করো।
দৃশ্যকল্প-১: 'চোখ হলো নয়ন'।
দৃশ্যকল্প-২: ‘শিশুটির মুখটি চাঁদের মতো সুন্দর'।
দৃশ্যকল্প-৩: ‘মানুষ হয় শ্বেতাঙ্গ বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী'।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. 'সততা' পদটির যৌক্তিক সংজ্ঞা দেওয়া কি সম্ভব?
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প—২ এবং দৃশ্যকল্প-৩ এর মধ্যে কোনটিতে রূপক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে বলে তুমি মনে করো? কেন ঘটেছে মতামত দাও।
নিলয় ও রাখী মা-বাবার সাথে ঢাকায় বেড়াতে এসে চিড়িয়াখানা দেখতে গেল। তারা বিভিন্ন ধরনের পশুপাখি দেখছে আর মা- বাবার নিকট থেকে তাদের পরিচয় জেনে নিচ্ছে। এক পর্যায়ে সিংহের খাঁচার কাছে গেল, বাবা বললেন, এটা সিংহ। 'সিংহ হচ্ছে বনোধিপতি।' মা বললেন, 'সিংহ হচ্ছে এক শ্রেণির হিংস্র জীব।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. কখন অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সিংহ সম্বন্ধে বাবার উক্তি যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সিংহ সম্বন্ধে মা যে বর্ণনা দিয়েছেন তা কি যৌক্তিকভাবে গ্রহণযোগ্য? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও।
অফিস থেকে ফিরে মি. শাহিন তার স্ত্রীকে বললেন, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী'। এ কথা এক সময় বলা হলেও আজকাল আর বলা হয় না। আমার মনে হয় সবাই আমরা পশুর মতো হয়ে যাচ্ছি। আমাদের বিবেক বুদ্ধি দিন দিন হ্রাস পাচ্ছে। উত্তরে স্ত্রী বললেন, 'মানুষ হয় হাত, পা, চোখ, কান বিশিষ্ট প্রাণী। তাছাড়া মানুষ হাসতে জানে, গাইতে জানে এবং নাচতেও জানে। মানুষের ক্ষুধা ও তৃষ্ণা আছে।
ক. যৌক্তিক সংজ্ঞা কী?
খ. চক্রক সংজ্ঞা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে শাহিন সাহেবের বক্তব্য তোমার পাঠ্যবইয়ে পঠিত কোন বিষয়কে নির্দেশ করে তা বিশ্লেষণ করো।
ঘ. উদ্দীপকের আলোকে মি. শাহিন ও তার স্ত্রীর বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক-১ : চর্চা হলো অনুশীলন।
উদ্দীপক-২ : চিকেন ফ্রাই হলো ডুবন্ত তেলে ভর্জিত ভক্ষণযোগ্য অতিশয় সুস্বাদু খাদ্য।
ক. যৌক্তিক সংজ্ঞা কাকে বলে?
খ. স্বকীয় নামবাচক পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক-২ এর সংজ্ঞাটির যথার্থতা মূল্যায়ন করো।
যৌক্তিক সংজ্ঞা কাকে বলে?
সংজ্ঞার্থ পদ কী?
সংজ্ঞেয় পদ কাকে বলে?
বাহুল্য সংজ্ঞা কী?
রূপক সংজ্ঞা কাকে বলে?
নঞর্থক সংজ্ঞা কাকে বলে?
অব্যাপক সংজ্ঞা কাকে বলে ?
যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?
সংজ্ঞেয় পদ কাকে বলে?
বাহুল্য সংজ্ঞা কাকে বলে?
যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি উল্লেখ করা হয়?
যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টি?
জাত্যর্থ কী?
পরতম জাতি কী?