Questions in this chapter
বিজ্ঞানীদের ‘ইথারে’র ধারণাটি নিচের কোন প্রকল্পকে নির্দেশ করে?
প্রকল্প সব সময় —
i. নির্দিষ্ট হতে হবে
ii. যাচাইযোগ্য হতে হবে
iii. স্ববিরোধী হতে হবে
নিচের কোনটি সঠিক?
কোনো একটি প্রকল্পকে বৈধ হতে প্রয়োজন —
i. সুনির্দিষ্টতা
ii. প্রাসঙ্গিকতা
iii. অপ্রত্যয়যোগ্যতা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব নতুন বাসায় উঠার পর তার ছেলে অসুস্থ হলে, তার স্ত্রী বললেন, বাসায় জ্বীন ভূতের আনাগোনা আছে। কথাটি করিম সাহেবের বিশ্বাস না হওয়ায় তিনি একজন ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে দেখলেন যে, বাসাটি অনেকদিন ব্যবহৃত না হওয়ায় বিভিন্ন ধরনের জীবাণুর জন্ম হয়েছে। এজন্য তিনি কিছু ওষুধপত্র দিলেন যেগুলো সেবনের ফলে তার ছেলে সুস্থ হয়ে উঠলো।
উদ্দীপকে করিম সাহেব-এর বাসায় জ্বীন ভূতের আনাগোনা দ্বারা কোন ধরনের প্রকল্পকে বোঝানো হয়েছে?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব নতুন বাসায় উঠার পর তার ছেলে অসুস্থ হলে, তার স্ত্রী বললেন, বাসায় জ্বীন ভূতের আনাগোনা আছে। কথাটি করিম সাহেবের বিশ্বাস না হওয়ায় তিনি একজন ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে দেখলেন যে, বাসাটি অনেকদিন ব্যবহৃত না হওয়ায় বিভিন্ন ধরনের জীবাণুর জন্ম হয়েছে। এজন্য তিনি কিছু ওষুধপত্র দিলেন যেগুলো সেবনের ফলে তার ছেলে সুস্থ হয়ে উঠলো।
উদ্দীপকে করিম সাহেব এর বাসায় 'জ্বীন ভূতের আনাগোনা' এবং ডাক্তারের গৃহীত সিদ্ধাস্ত হতে কোন দুটি বিষয় প্রকাশ পায়?
i. অসঙ্গত প্রকল্প
ii. সঙ্গত প্রকল্প
iii. প্রতিবেদক অনুকল্প
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
শামীম ও কৌশিক রাতের বেলায় বাড়ি আসছে। হঠাৎ শামীম চিৎকার করে বললো, ঐ দেখ রাস্তার পাশে ভূত দাঁড়িয়ে আছে। কৌশিক বললো, না এটি ভূত নয়, নিশ্চয়ই কোনো কলা গাছ হেলে আছে।
কৌশিকের বক্তব্যটি কী ধরনের?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
শামীম ও কৌশিক রাতের বেলায় বাড়ি আসছে। হঠাৎ শামীম চিৎকার করে বললো, ঐ দেখ রাস্তার পাশে ভূত দাঁড়িয়ে আছে। কৌশিক বললো, না এটি ভূত নয়, নিশ্চয়ই কোনো কলা গাছ হেলে আছে।
শামীম ও কৌশিকের বক্তব্যে মিল কোথায়?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
সুমন ও রাজন দুই ভাই কলেজ মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। খুঁজে না পাওয়ায় সবার ধারণা হলো তাদেরকে ভূতে ধরে নিয়ে গেছে।
সবার ধারণা এর প্রকৃতি কীরূপ?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
সুমন ও রাজন দুই ভাই কলেজ মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। খুঁজে না পাওয়ায় সবার ধারণা হলো তাদেরকে ভূতে ধরে নিয়ে গেছে।
বর্ণিত ঘটনাটি যুক্তিবিদ্যার কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
জয়নাল সাহেব সকালবেলা বারান্দায় বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শুনতে পান। তিনি ধারণা করলেন, পাশের ঘর থেকে শব্দটি এসেছে। জয়নাল সাহেব সেখানে গিয়ে দেখেন জানালার কাঁচ ভাঙা। জানালার পাশে এক টুকরো ইট পরে আছে। তিনি অনুমান করলেন বাহির থেকে কেউ ঢিল দিয়ে জানালার কাঁচ ভেঙেছে। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে তার সিদ্ধান্তের সত্যতা পাওয়া গেল।
ক. প্রকল্প কী?
খ. কাজ চালানো প্রকল্পকে সাময়িক প্রকল্প বলা হয় কেন?
গ. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে কি প্রকল্পের স্বগুলো স্তর প্রকাশিত হয়েছে? বিশ্লেষণ করো।
মি. আসিফ সাহেবের অফিসের ল্যাপটপটি চুরি হয়েছে। তিনি অফিসের সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসা করে সদুত্তর না পেয়ে পুলিশের সাহায্য নিলেন। পুলিশ এসে টেবিলে হাতের ছাপ পরীক্ষা করে প্রকৃত চোর সনাক্ত করতে সক্ষম হলেন।
ক. আরোহ সমন্বয় কী?
খ. প্রকল্পের যাচাইকরণ দরকার কেন?
গ. উদ্দীপকে আসিফ সাহেবের চোর সনাক্তকরণের চেষ্টা যে ধারণার ইঙ্গিত বহন করে তার প্রয়োজনীয়তা লেখো।
ঘ. উদ্দীপকে 'হাতের ছাপ' এর বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: কাঁঠাল গাছ থেকে পড়ে আবীরের পা ভেঙে গেছে। তার বাবা তাকে বললো, "মাঠে গিয়ে একটু দৌড়াদৌড়ি করো তাহলে পা একদম ভালো হয়ে যাবে।"
দৃশ্যকল্প-২: চয়ন সময়মত স্কুলে না পৌঁছায় তার মা ধারণা করলেন সে মাঠে খেলা করছে। পরে মাঠে গিয়ে দেখা গেল সে বন্ধুদের সাথে খেলছে।
ক. আরোহ সমন্বয় কাকে বলে?
খ. 'প্রকল্পের মূল উদ্দেশ্য কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা'- এর দ্বারা কী বোঝায়?
গ. উদ্দীপকে বাবার বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ প্রকল্পের সকল স্তরের প্রতিফলন ঘটেছে কি? বিশ্লেষণ করো।
ঢাকা-সিলেট মহাসড়কের একটি নির্দিষ্ট স্থানে ঘন ঘন দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় লোকজন মনে করেন যে, ঐ স্থানের পাশে থাকা পরিত্যক্ত শ্মশান ঘাটের অশুভ আত্মাই দুর্ঘটনা ঘটায়। সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে দেখল যে, ঐ নির্দিষ্ট স্থানে একটি বাঁক রয়েছে, যার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো একে অপরকে দেখতে পায় না। সড়ক কর্তৃপক্ষ এই বাঁককেই দুর্ঘটনার প্রকৃত কারণ হিসেবে চিহ্নিত করেন।
ক. প্রকল্প কত প্রকার?
খ. প্রতিবেদক অনুকল্প বলতে কী বোঝ?
গ. স্থানীয় লোকজনের ধারণায় প্রকল্পের কোন শর্তের অনুপস্থিতি রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সড়ক কর্তৃপক্ষের দুর্ঘটনার কারণ নির্ণয়ে বৈধ প্রকল্পের সকল স্তর অনুসরণ করা হয়েছে কি না বিশ্লেষণ করো।
সোহেল-বর্গলো, "সারাদিন প্রচুর পানি পান করেছি। অতিরিক্ত পানি পান করার কারণে খুব পিপাসা লেগেছে।" সোহেলের ছোট ভাই রোমেল বললো, তার জ্যামিতি বক্সটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি সম্ভবত ভূতে নিয়ে গেছে।
ক. প্রকল্প কী?
খ. যাচাইকরণ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সোহেলের বক্তব্যটি বৈধ প্রকল্পের সাথে সংগতিপূর্ণ কি না?
ঘ. উদ্দীপকে রোমেলের বক্তব্যে বৈধ প্রকল্পের যে শর্তটি লঙ্ঘিত হয়েছে তা বিশ্লেষণ করো।
বাণিজ্য মেলার মাঠে নিরাপত্তা কর্মী একটি মোবাইল পেলেন। মোবাইলটির দাবিদার দুজন ব্যক্তি। নিরাপত্তাকর্মী বিষয়টি মীমাংসা করার জন্য তাদের প্রমাণ দিতে বলেন। প্রথমজন বললো, মোবাইল চালু করলে চা বাগানের ছবি দেখা যাবে। দ্বিতীয়জন বললো, তার নিজের ছবি দেখা যাবে। পরে ঠিকই প্রথমজনের কথার সত্যতা পাওয়া গেল। নিরাপত্তাকর্মী বিষয়টি মীমাংসা করলেন এবং বলেন, কোনো বিষয়ের যথার্থতা প্রমাণ করতে হলে সুস্পষ্ট, বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপন করতে হবে।
ক. প্রকল্প কত প্রকার?
খ. আরোহ সমন্বয় বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে প্রকল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নিরাপত্তাকর্মীর বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে বিশ্লেষণ করো।
অনন্তের ছোট বোন অনন্যা এদিক সেদিক দৌঁড়াতে থাকে। পানি দেখলেই ভয় পায়। আর তার শরীরও ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এ সব দেখে মতিন বলে, "ওর গায়ে মন্দ বাতাস লেগেছে।" কিন্তু অনন্ত বলে, "ওর বোধহয় জলাতঙ্ক রোগ হয়েছে কারণ ওকে পাগলা কুকুরে কামড় দিয়েছিল।" অনন্যাকে ডাক্তারের কাছে নেয়া হলো। তারপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেলো আসলেই ওর জলাতঙ্ক হয়েছে।
ক. প্রতিবেদক অনুকল্প কাকে বলে?
খ. 'আমাদের ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য' বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ডাক্তারের কার্যে প্রকল্পের কোন' প্রমাণটির ইঙ্গিতে রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মতিন ও অনন্তের বক্তব্যে বৈধ প্রকল্পের কোন শর্তগুলো, প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
মি. চাকলাদার সাহেবের সুন্দরী ছোট একটি মেয়ে আছে। সে প্রতিদিন বিকেলে বাহিরে খেলতে যায়। একদিন খেলতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। বাড়ির লোকজন ভাবল তাকে ভূতে নিয়ে গেছে। মি. চাকলাদার সাহেবের স্ত্রী বললেন, শত্রুতা করে কেহ তাকে চুরি করে নিয়ে গেছে।
ক: প্রকল্পের স্তর কয়টি?
খ. প্রতিবেদক অনুকল্পের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বাড়ির লোকজনের ভাবনায় প্রকল্পের শনাক্তকরণ প্রক্রিয়াটি প্রকল্প প্রমাণের কোন দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বাড়ির লোকজন ও মি. চাকলাদার সাহেবের স্ত্রীর বক্তব্য বৈধ প্রকল্পের শর্তাবলির আলোকে ব্যাখ্যা করো।
নববধূ শিলা শ্বশুরবাড়ি এসে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এ অবস্থা দেখে শিলার শাশুড়ি বললো, শিলাকে ভূতে ধরেছে, তাকে কবিরাজ দেখাতে হবে। কিছুসময় পর শিলার জ্বর এলে শিলার শ্বশুর বললো, তাকে আইসক্রিম খাওয়ালে জ্বর সেরে যাবে। শিলার স্বামী শিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার শিলাকে দেখে জ্বরের ঔষধ দিল এবং কয়েক দিনের মধ্যে সে সুস্থ হয়ে স্বাভাবিক আচরণ করতে লাগল।
ক. প্রতিবেদক অনুকল্প কী?
খ. বৈধ প্রকল্পের অভাবে সাময়িক প্রকল্প কার্যকর- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে শিলার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে, ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে শিলার শ্বশুর ও স্বামীর বক্তব্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
নববিবাহিতা সেলিনা তার স্বামীর বাড়িতে এসেছে। হঠাৎ করে একদিন সে অস্বাভাবিক আচরণ ও ভুল বকতে শুরু করে। এই দৃশ্য দেখে মেয়েটির শাশুড়ি বলে সেলিনার গায়ে কুবাতাস লেগেছে। ওকে কবিরাজ দেখাতে হবে। কিছু সময় পরে আমাশয়ের কারণে তার পেটে প্রচণ্ড ব্যাথা শুরু হয়। তখন মেয়েটির শ্বশুর বলে, সেলিনাকে দুধ খাওয়াতে হবে, তাহলে তার পেটের ব্যাথা সেরে যাবে। কিন্তু সেলিনার স্বামী এসবের তোয়াক্কা না করে সেলিনাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার সাহেব তাকে পেট ব্যাথার ঔষধ দিলেন।
ক. প্রকল্প কী?
খ. সুসংগত প্রকল্পের শর্তসমূহ উল্লেখ করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সেলিনার শাশুড়ির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘন করা হয়েছে বলে তুমি মনে কর? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে সেলিনার শ্বশুরের বক্তব্য এবং স্বামীর গৃহীত পদক্ষেপ দ্বারা প্রকল্পের যে দিকগুলি ফুটে উঠেছে তার সুস্পষ্ট বিবরণ দাও।
"ক" নামক একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা বললো, 'তাকে হয়ত কোনো প্রেতাত্মা চুক্তি করে নিয়ে গেছে। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালো। পুলিশ সন্দেহভাজন কয়েক জন ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে মূল অপরাধীকে চিহ্নিত করে।
ক. প্রকল্পের ২য় স্তর কোনটি?
খ. কাজ চালানো প্রকল্প বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে. সিসি টিভির ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
ঘ. প্রতিবেশীদের প্রকল্পটির বৈধতা যাচাই করো।