Questions in this chapter
দামোদর ইউনিয়নের করিম চেয়ারম্যান একজন স্বৈরাচারী মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করতেন। তার সকল নির্দেশনা ইউনিয়নবাসীর জন্য বাধ্যতামূলক ছিল। ইউনিয়নের শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র কারোর মতামতকেই তিনি গ্রাহ্য করতেন না।
ক. কোন রাজা নিজেকে ‘বিপ্লবের সন্তান’ বলে দাবি করতেন?
খ. ভার্সাই সন্ধি বলতে কী বোঝা?
গ. উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের কর্মকাণ্ডই তাঁর দেশে বিপ্লবের সূচনা করেছিল—বিশ্লেষণ কর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বুদ্ধিজীবী সরাসরি অংশগ্রহণ না করলেও তারা তাদের লেখনীর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। দেশের জনগণের পাশাপাশি বিশ্বজনমত গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ক. The Spirit of Laws গ্রন্থের রচয়িতা কে?
খ. বাস্তিল দুর্গ বলতে কী বোঝ? বর্ণনা দাও।
গ. উদ্দীপকের লেখনীর সাথে তোমার পাঠ্যবইয়ের কাদের লেখনীর মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত লেখনী তৎকালীন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে কেমন ভূমিকা পালন করেছিল বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম ‘বাংলাদেশ ব্যাংক’। এটি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, শৃঙ্খলা রক্ষা ও বিধিবিধান জারির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক. রুশ-জাপান যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
খ. জার্মানির রাশিয়া ভীতি ‘ত্রিশক্তি চুক্তি’-এর অন্যতম কারণ বলা হয় কেন?
গ. উদ্দীপকের ব্যাংকটির ন্যায় তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত ব্যাংকের ভূমিকা লেখ
ঘ. উক্ত ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ও প্রজাসাধারণের কল্যাণ সাধন করেছিলেন- বিশ্লেষণ কর।
কোনো একটি বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে থাকে বহুবিধ কারণ। আর অধিকারভোগী শ্রেণির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কোনো এক বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। পরিশেষে বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতনকে ভেঙে নতুন সমাজব্যবস্থা গঠনে তৎপর হয়।
ক. নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন?
খ. বিপ্লবী বিচারালয় কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কারণগুলো তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের কারণের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, ফ্রান্সের সাধারণ মানুষ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতন সমাজব্যবস্থা ভেঙে সমাজ গঠনে তৎপর হয়। বিশ্লেষণ কর।
তমদ্দুন মজলিশ ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে তাদের লেখালেখির মাধ্যমে বেগবান করে। তাই বাংলাকে রাষ্ট্রভাষা করন দাবি তুলে ধরে ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি সৃষ্টিতে তাদের অবদান অনস্বীকার্য, তবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডও ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রাখে।
ক. প্যাবেলা কী?
খ. টেনিস কোর্ট শপথ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তমদ্দুন মজলিশের মতো ফরাসি বিপ্লবে জনমত গঠনে কারা ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
ঘ. ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও অন্য আরও কারণ দ্বারা প্রভাবিত ছিল-মতামত দাও।
অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ইউরোপের একটি দেশে এমন একটি বিপ্লব সংঘটিত হয় যেখানে সমাজের একটি বিশেষ সম্প্রদায় লেখনীর মাধ্যমে সে দেশের জনগণকে বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে সোচ্চার করে তোলে। ফলে অধিকার বঞ্চিত জনগণ দীর্ঘদিনের শাসন ও শোষণের বিরুদ্ধে সচেতন হয়ে বিপ্লবী ভাবধারায় উজ্জীবিত হয়।
ক. ইয়ং ইতালি কে প্রতিষ্ঠা করেছিলেন।
খ. সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে কী জান?
গ. উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ব্যক্তিদের ভূমিকাই বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল- উক্তিটি বিশ্লেষণ কর।
শেরশাহ শুধু সাহসী বীর ও সমর কুশলী নেতাই ছিলেন না, শাসক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। শাসন কাজের সুবিধার জন্য সমগ্র দেশকে ৪৭টি ভাগে ভাগ করেন। এছাড়া জনগণের কল্যাণের জন্য তিনি অর্থনৈতিক, ধর্মীয়, শিক্ষা, যাতায়াত ইত্যাদি প্রতিটি বিষয়ে নজর দেন। মহান এই শাসক নিজ গোলাবারুদে আগুন লেগে মৃত্যুবরণ করেন।
ক. কত সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?
খ. লিজিয়ন অব অনার কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের শাসকের সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের সাথে তোমার পঠিত শাসকের মৃত্যুর বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
প্রাচীন মেসোপটেমিয়ার একজন রাজা ছিলেন হাম্বুরাব্বি। তার শাসনামলে বেশকিছু অঞ্চলের আইনের সমন্বয়ে আইন সংকলন করা হয় যা কোড অব হাম্বুরাব্বি নামে পরিচিত। তার এ আইনের মাধ্যমে তিনি তার শাসনকার্য পরিচালনা করতেন। এ আইনের প্রয়োগ সমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল। তার এ আইন সংকলন তাকে পৃথিবীর ইতিহাসে অমরত্ব দান করেছে।
ক. টাইথ কী?
খ. মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত রাজা হাম্বুরাব্বির সাথে ফ্রান্সের কোন সম্রাটের কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত কর্মকান্ড বিশ্বের ইতিহাসে উক্ত সম্রাটকে বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে।”-উক্তিটির সত্যতা যাচাই কর।
আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বুদ্ধিজীবীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধিজীবীরা তাদের লেখনীর মাধ্যমে একদিকে যেমন তৎকালীন শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের সমালোচনা করেন তেমনি অন্যদিকে দেশের আপামর জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন।
ক. ‘The Persian Letters’ গ্রন্থটি কার লেখা?
খ. টেনিস কোট শপথ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত ব্যক্তিদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছে।”-উক্তিটি বিশ্লেষণ কর।
‘ক’ রাজ্যের রাজা তার রাজ্যে আধুনিকায়ন করেন। নিজের দেশকে বিশ্বের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। তার বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হলেও তার কিছু ভুল পদক্ষেপের কারণে শেষাবধি তিনি বার্থ হন। তা সত্ত্বেও তাকে ইতিহাসে একজন শ্রেষ্ঠ বীর হিসেবে চিহ্নিত করা হয়।
ক. ‘আমিই রাষ্ট্র’—উক্তিটি কার?
খ. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?
গ. উদ্দীপকের রাষ্ট্রনায়কের সাথে ফ্রান্সের কোন রাষ্ট্রনায়কের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত রাষ্ট্রনায়ক রাষ্ট্রের আধুনিকায়নে কী ধরনের সংস্কার সাধন করেন? আলোচনা কর।
উনিশ শতকের শেষভাগে ইউরোপের একটি দেশে শত বছরের নির্যাতিত শোষিত শ্রেণি শাসক দলের বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে ওঠে অকর্মণ্য ও বিলাসপ্রিয় শাসক দল বঞ্চিত শ্রেণির ক্ষোভের মুখে নতিস্বীকার করতে বাধ্য হয়। ক্ষমতার পালাবদলে শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণি শাসনক্ষমতা লাভ করে। ফলশ্রুতিতে শাসনব্যবস্থায় গুণগত পরিবর্তন সাধিত হয়।
ক. গ্যাবেলা কী?
খ. বিপ্লবী বিচারালয় কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইউরোপের দেশটির যে পরিবর্তনের কথা বলা হয়েছে তার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে? বিশ্লেষণ কর।
ঘ. “শোষণ ও বঞ্চনাই ছিল শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রধান কারণ”-- মতামত দাও।
ব্রিটিশ ভারতের ইতিহাসে লর্ড ডালহৌসি ছিলেন সাম্রাজ্যবাদী শাসক। ভারতে ব্রিটিশ শক্তিকে সুসংহত করতে নানা অপকৌশলের আশ্রয় নিতেও তিনি দ্বিধা করেননি। নানা কারণে তিনি ভারতবাসীর। বিরাগভাজন হলেও সংস্কার কর্ম করে ডালহৌসি জননন্দিতও হয়েছিলেন।
ক. ‘The Persian Letters’ গ্রন্থের রচয়িতা কে?
খ. The Legion of Honour কী? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের ডালহৌসির সাথে অষ্টাদশ শতকের ইউরোপের কোন নৃপতির সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার আইন সংস্কার আলোচনা কর।
ঘ. তুমি কি মনে কর, উত্ত নৃপতি সংস্কার কাজে সফল হয়েছিলেন? তোমার মতামত দাও।
অষ্টাদশ শতকে ‘X’ একজন স্বৈরাচারী রাজা ছিলেন। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেন। পাশাপাশি একই সামাজিক শ্রেণি ও বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করত। অন্যদিকে, সুবিধাবঞ্চিত শ্রেণিটির পক্ষে কিছু সংখ্যক মহান লেখক অন্যায় নির্যাতনের চিত্র তুলে ধরেন। তাদের লেখনি রাজার ক্ষমতাকে জোরালোভাবে আঘাত করে।
ক. চতুর্দশ লুই কে ছিলেন?
খ. Third State বলতে কাদের বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত মহান লেখকগণ কীভাবে উক্ত বিপ্লবকে অবশ্যম্ভাবী করে তোলেন। যুক্তি দাও ।
‘নর্ড’ নামে একটি অঞ্চলের রাজা জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিত না। এমনকি ন্যায্য অধিকারকেও অস্বীকার করত। উপরন্তু তাদেরকেই করের বোঝা বহন করতে হতো। এমতাবস্থায় ওই সুবিধাবঞ্চিতরা একদিন রাজাকে পদচ্যুত করেন। ওই অঞ্চলের একজন সেনাপতিই শেষপর্যন্ত ক্ষমতায় আরোহণ করেন। তিনি বহু সংস্কার সাধন করেন। দেশকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন।
ক. বাস্তিল কী?
খ. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র লেখ।
গ. ফরাসি বিপ্লবের নতুন শাসকের সংস্কার কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? তুলনা কর ।
ঘ. উক্ত অঞ্চলে ওই শাসক কি শাসনব্যবস্থা শক্ত অবস্থানে উন্নীত করেছিলেন? বিশ্লেষণ কর।
একক কোনো কারণে বিপ্লব সংঘটিত হয় না বরং এর পেছনে বহুবিধ কারণ বিদ্যমান ছিল। আর অধিকারভোগী শ্রেণির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কোনো এক বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। পরিশেষে বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতনকে ভেঙে নতুন সমাজব্যবস্থা গঠনে তৎপর হয়।
ক. ‘আমিই রাষ্ট্র’- উক্তিটি কার?
খ. বিপ্লবী বধ্যভূমি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের কারণগুলো তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের কারণের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, ফ্রান্সের সাধারণ মানুষ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতন সমাজব্যবস্থা ভেঙে নতুন সমাজ গঠনে তৎপর হয়? ব্যাখ্যা কর ।
বিপ্লব-পূর্ব ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল ?
টাইল কী ?
‘রাজাই হলো রাষ্ট্র’-এটা কার উক্তি ?
কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয় ?
মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন ?