Questions in this chapter
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মি. টমাস একজন বিখ্যাত বীর। তিনি বলেছিলেন, "আমিই বিপ্লব।
উক্ত ব্যক্তির দেশ-
অষ্টাদশ শতকে ফ্রান্সে কোন ধরনের শাসনব্যবস্থা চালু ছিল?
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল-
"I am the state" উক্তিটি কার?
ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরনো সভ্যতাকে ভেঙে ফেলা
iii নতুন সভ্যতা গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লেখনীর মাধ্যমে তারা যেমন মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন তেমনি বিশ্ব দরবারে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছিলেন।
উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে তোমার পাঠ্যপুস্তকে ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লেখনীর মাধ্যমে তারা যেমন মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন তেমনি বিশ্ব দরবারে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছিলেন।
উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে-
i. মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছিল
ii. বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল
iii রাজতন্ত্র স্থায়িত্ব লাভ করেছিল
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মিস্টার রহমান তার কারখানার কর্মচারীদের জন্য 'সেবা' নামে পুরস্কার প্রবর্তন করেন। যারা অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেন তারা এ পুরস্কারে ভূষিত হতেন।
উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের মিল রয়েছে?
বুর্জোয়াগণ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
“মানুষ” স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু মানুষ সর্বত্রই শৃঙ্খলবদ্ধ”-উক্তিটি করেছেন—
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
অষ্টাদশ শতকে পশ্চিম ইউরোপের একটি দেশের সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল। শ্রেণি বৈষম্য উক্ত দেশে বিপ্লব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণিভুক্তরা সীমাহীন সুযোগ-সুবিধা ভোগ করত।
উদ্দীপকে যে সামাজিক শ্রেণির কথা বলা হয়েছে তার প্রথম শ্রেণিভুক্ত ছিল-
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
অষ্টাদশ শতকে পশ্চিম ইউরোপের একটি দেশের সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল। শ্রেণি বৈষম্য উক্ত দেশে বিপ্লব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণিভুক্তরা সীমাহীন সুযোগ-সুবিধা ভোগ করত।
উক্ত শ্রেণি যেসব সুযোগ-সুবিধা ভোগ করত-
i. নিষ্কর সম্পত্তি ভোগ করত
ii. গির্জার আয়ের অধিকাংশ ভোগ করত
iii. গুরুত্বপূর্ণ সামরিক পদগুলো লাভ করত
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মুঘল সম্রাট আকবর ছিলেন একজন দিগ্বিজয়ী বীর। দক্ষ শাসক ও সংস্কারক হিসাবেও তিনি খ্যতি অর্জন করেছিলেন।
উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকান্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে?
ফ্রান্সে যাজকদের পরেই যে সম্প্রদায়ের স্থান ছিল-
লবণ করের সমার্থক কোনটি?
মন্টেস্কুর The Spirit of Law গ্রন্থটিতে শাসন ব্যবস্থার যে বিষয়টির কথা বলা হয়েছে-
i. আইন প্রণয়ন
ii. কার্য নির্বাহক
iii. বিচার
নিচের কোনটি সঠিক?
ভারত উপমহাদেশের সম্রাট আকবর রাজ্য জয় করে যেমন খ্যাতি অর্জন করেছিলেন ঠিক তেমনি বিভিন্ন নীতি প্রণয়ন ও জনকল্যাণমূলক সংস্কার করে প্রসিদ্ধ হয়েছিলেন।
ক. বিপ্লব-পূর্ব ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?
খ. সাকুলেৎ শ্রেণি বলতে কী বোঝায়? সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের নেপোলিয়ন এর কোন ধরনের সংস্কারের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সংস্কার কাজের সফলতা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
তমদ্দুন মজলিস ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে তাদের লেখালেখির মাধ্যমে বেগবান করে। তাই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ধরে ভাষা আন্দোলনের মারাত্মক পটভূমি সৃষ্টিতে তাদের অবদান অনস্বীকার্য। তবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক কর্মকান্ড ও ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রাখে।
ক. টাইল কী?
খ. বুর্জোয়া কারা? সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তমদ্দুন মজলিসের মতো ফরাসি বিপ্লবে জনমত গঠনে কারা ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
ঘ. ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও আরও ভিন্ন কারণ দ্বারা প্রভাবিত ছিল-- মতামত দাও।
ইউরোপের একটি দেশের ইতিহাসে সাড়া জাগানো একটি বিপ্লব সংঘটিত হয় সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এ বিপ্লব দেশে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ইউরোপের প্রতিটি দেশেই এ বিপ্লবের প্রভাবে উজ্জীবিত হয়েছিল।
ক. কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
খ. Third Estate কারা?
গ. উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিপ্লবের ফলাফল বিশ্লেষণ কর।
আলকা রাজ্যের রাজা তাঁর রাজ্যে আধুনিকায়ন করেন। নিজের রাজ্যকে বিশ্বের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তার বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। কিন্তু কিছু ভুল পদক্ষেপের কারণে শেষ অবধি তিনি বার্থ হন।
ক. মহাদেশীয় ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ঘ. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?
গ. উদ্দীপকের রাজার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের সংস্কারসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।