Questions in this chapter
মানবদেহের সকল তরল অংশে নিচের কোন অ্যান্টিবডি থাকে?
মাতৃগর্ভে শিশু অমরার মাধ্যমে মাতৃদেহ থেকে কোন অ্যান্টিবডি অর্জন করে?
মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি থাকে?
কলোট্রামে কোন অ্যান্টিবডি বিদ্যমান?
বেসোফিলে নিচের কোন অ্যান্টিবডি বিদ্যমান?
হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে কোন অ্যান্টিবডি?
মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়?
অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি?
নিচের কোনটি ইমিউনোগ্লোবিউলিন M এর শতকরা হার?
নিচের কোনটি অ্যান্টিবডি তৈরি করে?

Y আকৃতির গঠনটি কয়টি এন্টিজেনকে আটকাতে পারে?

Y আকৃতির গঠনটি কী জাতীয় পদার্থে তৈরী?
জীবাণুর বিষাক্ত পদার্থ থেকে কোন রোগের ভ্যাক্সিন তৈরি করা হয়?
কোন রোগের ভ্যাক্সিন টক্সোয়েড ধরনের?
কোন ধরনের ভ্যাক্সিন ডিপথেরিয়ার জন্য দেওয়া হয়?
স্মৃতি কোষ হলো এক প্রকার-
স্মৃতি কোষ কোন কোষ হতে উৎপত্তি লাভ করে?
দেহ জীবাণু দ্বারা আক্রান্ত হলে ত্বক সর্বপ্রথম তাকে প্রতিহত করে। ত্বক পরাস্ত হলে একটি বিশেষ রক্তকণিকা জীবাণুকে ভক্ষণ করে।
ক. টিকা কী?
খ. এন্টিজেন ও এন্টিবডির মধ্যে পার্থক্য কর।
গ. উদ্দীপকে উল্লিখিত কণিকার ভক্ষণ কৌশল বর্ণনা কর।
ঘ. প্রথম স্তরের প্রতিরক্ষায় উদ্দীপকের অঙ্গটি ছাড়া অন্য উপায় আছে কী? বিশ্লেষণ কর।
আমাদের দেহ ত্বক দ্বারা আবৃত। ভৌত প্রতিবন্ধক হিসেবে এটি যেমন অনাক্রম্যতায় অংশ গ্রহণ করে তেমনি লিম্ফোসাইট রস ক্ষরণের মাধ্যমে অনাক্রম্যতায় অংশ নেয়।
ক. ফ্যাগোজোম কী?
খ. অ্যাক্সিনে বুস্টার ডোজ দেয়া হয় কেন?
গ. প্রতিরক্ষায় উদ্দীপকে উল্লিখিত জাবরণটির ভূমিকা লিখ।
ঘ. উল্লিখিত ক্ষরিত রসের কার্যকলাপ কি স্পেসিফিক?
জীববিজ্ঞান ক্লাসে স্যার বললেন, আমরা বুদ্ধিমত্তার সাথে জীবাণুকে প্রতিরোধ করে সুস্থভাবে বেঁচে আছি। এক্ষেত্রে প্রাথমিক ধাপে জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয় আমাদের ত্বক এবং সর্বশেষ স্তরে Y আকৃতির বিশেষ গঠন।
ক. সিবেসাস গ্রন্থি কী?
খ. নন-স্পেসিফিক স্তর বলতে কী বুঝ?
গ. আমাদের দেহের সুরক্ষায় উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ. দেহের প্রতিরক্ষায় উদ্দীপকে শেষে উল্লিখিত বিশেষ গঠনটির ভূমিকাই মুখ্য- বিশ্লেষণ কর।