Questions in this chapter
সীমা ও পলির অংকে প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় 25 এবং জ্যামিতিক গড় 15। সীমার নম্বর ও পলির নম্বর ৮। রিমা বলল তাদের নম্বরের ব্যবধান 40।
ক. মধ্যমা কী?
খ. কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে সহজ পরিমাপ কোনটি?
গ. সীমা ও পলির নম্বরের তরঙ্গ গড় নির্ণয় কর।
ঘ. a ও b এর মান নির্ণয়পূর্বক রিমার মন্তব্য যাচাই কর
একটি কলেজের 20 জন শিক্ষার্থীর পরিসংখ্যান বিষয়ে গৃহীত সাপ্তাহিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিম্নরূপ—
13, 7, 11, 12, 6, 9, 8, 7, 12, 14,
16, 15, 18, 6, 10, 18, 20, 17, 7, 10
ক. উপাত্ত কী?
খ. প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের মধ্যে কোনটি অধিক নির্ভরযোগ্য? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নম্বরসমূহকে গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন কর।
ঘ. উদ্দীপকের নম্বরসমূহের গাণিতিক গড় ও তরঙ্গ গড় নির্ণয়পূর্বক তুলনা কর ।
নিম্নের সারণিতে রংপুর সরকারি কলেজের দুইটি সেকশনের প্রথম সেমিস্টার পরীক্ষার একটি বিষয়ের নম্বরের বিন্যাস দেওয়া হল:

ক. মধ্যমা কী?
খ. সূচক সংখ্যা নির্ণয়ে কোন গড় উত্তম বলে বিবেচিত হয়? ব্যাখ্যা কর।
গ. সেকশন A এর গাণিতিক গড় নির্ণয় কর।
ঘ. ছাত্র/ছাত্রীদের প্রাপ্ত নম্বরের সম্মিলিত গড়, সেকশন B এর গড় নম্বর অপেক্ষা কি বেশী? মতামত দাও।
নমুনা কাকে বলে?
বিচ্ছিন্ন চলক কাকে বলে?
চতুর্থক কাকে বলে?
সর্বোচ্চ গনসংখ্যাটি একাধিক শ্রেণিতে বিদ্যমান থাকলে প্রচুরক নির্ণয় করা কি সম্ভব? ব্যাখ্যা কর।
কোনো নিবেশনের চতুর্থক চারটি নয় বরং তিনটি থাকে-ব্যাখ্যা কর।