Questions in this chapter
একজন যুবরাজের হত্যাকে কেন্দ্র করে অনেকগুলো দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে। ফলে এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় ঘটে। পরবর্তীতে এক অসম শান্তি চুক্তির মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটে। তাছাড়া এ যুদ্ধই পরবর্তীতে আরেকটি ভয়ানক যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে।
ক. বাস্তিল দুর্গ কী?
খ. কোড নেপোলিয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন যুদ্ধের মিল আছে? আলোচনা কর।
খ. উক্ত যুদ্ধের ফলে পৃথিবী এক ভয়ঙ্কর ধ্বংসের সম্মুখীন হয়েছিল-তোমার মতামত ব্যক্ত কর।
আলমনগর ইউনিয়নের দুটি গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুটি গ্রামেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সালিসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি গ্রামকে দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ আদায় করেন। কিন্তু শুধুমাত্র একটি গ্রামকে সংঘর্ষের জন্য দায়ী করায় পরবর্তীতে উক্ত গ্রামের নেতা ও সাধারণ মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে।
ক. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী?
খ. নাৎসিবাদ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে চেয়ারম্যানের সালিসের সাথে তোমার পঠিত কোন
ঘটনার সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ব্যবস্থা বিশ্বে শান্তি নয় বরং আরেকটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যানের পুত্র রাসেল আহমেদ তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলায় বেড়াতে আসে। কিন্তু অজ্ঞাতনামা সন্ত্রাসী কর্তৃক তারা আক্রান্ত ও নিহত হলে উভয় উপজেলার জনগণের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের উপজেলাগুলোতে। একটি চুক্তির মাধ্যমে এ সংঘর্ষের অবসান হয়।
ক. উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
খ. . ভার্সাই সন্ধি কী?
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনা বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনা সমগ্র বিশ্বে এক মহাসংকটের সৃষ্টি করেছিল- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দেখাও।

ক. লীগ অব নেশন্স-এর সদর দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল?
খ. উড্রো উইলসনের চৌদ্দ দফা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে যে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. এক রাজদম্পতির হত্যাকাণ্ডই এ বিষয়টির উদ্ভবের মূল কারণ-সপক্ষে যুক্তি দাও।
ইউরোপের ইতিহাসে বিংশ শতকের প্রথমদিকে একটি পুৰুত্বপূৰ্ণ সন্ধি স্বাক্ষরিত হয়। ভয়াবহ এক যুদ্ধ শেষে বিজয়ী জোট পরাজিত জোটকে সন্ধি করতে বাধ্য করে। কিন্তু বিজয়ী জোট পরাজিত জোটের প্রতি যে অমানবিক আচরণ করেছিল তাতে সন্ধিটি পক্ষপাতদুষ্ট হয়ে যায়। এ পক্ষপাতদুষ্ট মন্দির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল।
ক. দীর্ঘ অব নেশনস কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?
খ. ত্রিশক্তি আঁতাত কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে সন্ধির প্রতি ইঙ্গিত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উত্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? মতামত দাও।
মহানবি (সা.) অন্যায়ের সমর নামে পরিচিতি অপবিত্র যুদ্ধের একজন শিশু সৈনিক ছিলেন। অহেতুক কারণে পাঁচ বছরকাল স্থায়ী এ যুদ্ধের বিভীষিকা ও তান্ডবলীলা তাঁকে অস্থির করে তোলে। তাই তিনি এ অবস্থা থেকে পরিত্রাণ এবং আরবে শান্তি বজায় রাখার জন্য একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন।
ক. ফ্রান্সিস ফার্ডিনান্ড কে ছিলেন?
খ. জার্মানরা ভার্সাই চুক্তিকে চাপিয়ে দেওয়া চুক্তি বলে অভিহিত করেছিল কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সংগঠনটি সহায়ক হয়েছিল বলে কি তুমি মনে কর? মতামত দাও।
ষোড়শ শতাব্দীতে সংঘটিত ত্রিশ বর্ষব্যাপী যুদ্ধে ইউরোপের বেশ কয়েকটি দেশ জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এ যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও সম্পদহানি ঘটে। বহুলোক পঙ্গুত্ব বরণ করে, অনেক শহর। ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও অত্যন্ত ব্যয়বহুল। কোনো কোনো দেশ পুনর্বাসনের সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে।
ক. ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
খ. ত্রিশক্তি আঁতাত কেন গড়ে ওঠে?
গ. উদ্দীপকের যুদ্ধের সাথে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির কী সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।
ঘ. প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে অর্থনৈতিক সুবিধা আদায়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন কর।
বসনিয়ার রাজধানীর নাম কী ?
রুশ বিপ্লব কখন সংঘটিত হয় ?
প্যারিস নগরী কোথায় ?
উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ?
ভার্সাই নগরী কোথায় ?
প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় ?
বিসমার্ক কে ছিলেন ?
ত্রি-সম্রাট লীগের সদস্য দেশগুলোর নাম কী ?
কার নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়েছিল ?
রুশ-জার্মান যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?
অস্ট্রিয়ার যুবরাজের নাম কী ?
কত সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় ?
উড্রো উইলসন কে ছিলেন ?