Questions in this chapter
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
'X' রাষ্ট্র ও তার সহযোগী শক্তিসমূহ এক বড় যুদ্ধে পরাজিত হয়। ফলে স্বাভাবিকভাবে বিজয়ী শক্তিসমূহ পরাজিত শক্তির উপর অন্যায় ও জোর জরবদস্তিমূলক চুক্তি আরোপ করে। অবশ্য নানা রকম শর্তের কারণে ঐ রাষ্ট্র চুক্তিটি প্রত্যাখ্যান করে।
উক্ত রাষ্ট্রের চুক্তি ভঙ্গের কারণ ছিল-
i. ক্ষতিপূরণ আদায়
ii. সামাজিক অবক্ষয়
iii. সামরিক শক্তি দুর্বলকরণ
নিচের কোনটি সঠিক?
কত খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
শাহপুর গ্রামের গ্রামপ্রধান তার গ্রামের আত্মমর্যাদা ও নিরাপত্তা রক্ষার কথা চিন্তা করে পার্শ্ববর্তী রসুলপুরের সাথে সখ্য গড়ে তোলেন। দু'গ্রামের ওই ঐক্য প্রক্রিয়ার পরবর্তীতে মধুখালী গ্রামও যুক্ত হয়ে একটি সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করে। এর ফলে অন্যান্য গ্রাম শঙ্কিত হয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।
উদ্দীপকের পাল্টা ব্যবস্থার মতো সৃষ্ট ইউরোপীয় জোটের নাম কী?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
শাহপুর গ্রামের গ্রামপ্রধান তার গ্রামের আত্মমর্যাদা ও নিরাপত্তা রক্ষার কথা চিন্তা করে পার্শ্ববর্তী রসুলপুরের সাথে সখ্য গড়ে তোলেন। দু'গ্রামের ওই ঐক্য প্রক্রিয়ার পরবর্তীতে মধুখালী গ্রামও যুক্ত হয়ে একটি সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করে। এর ফলে অন্যান্য গ্রাম শঙ্কিত হয়ে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।
উক্ত জোট গঠনের ফলে-
i. প্রথম বিশ্বযুদ্ধে বিলম্বিত হয়
ii. প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়
iii. পারস্পরিক সামরিক মহড়া শুরু হয়।
নিচের কোনটি সঠিক?
কত সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়?
চৌদ্দ দফা উত্থাপন করেন কে?
ভার্সাই শহর কোন দেশে অবস্থিত?
উনিশ শতকের গোড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ংকর আকার ধারণ করে। এমনি একসময়ে একটি দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বে এক ভয়ংকর যুদ্ধ সংঘটিত হয়।
ক. বসনিয়ার রাজধানীর নাম কী?
খ. ত্রিশক্তি আঁতাত বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সাম্রাজ্যবাদই ছিল উক্ত দ্বন্দ্বের মূল কারণ- বিশ্লেষণ কর।
অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের একটি বিপ্লব ইউরোপের অনেক দেশের পণ্য উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে দেয়। উৎপাদিত পণ্যসামগ্রীর বাজার দখলকে কেন্দ্র করে উপনিবেশবাদের উত্থান ঘটে। উপনিবেশবাদ থেকে সাম্রাজ্যবাদ অতঃপর উগ্র জাতীয়তাবাদ এবং পরিশেষে যুদ্ধের ভয়াবহতায় মেতে ওঠে সারা বিশ্ব ।
ক. রুশ বিপ্লব কখন সংঘটিত হয়?
খ. Triple Alliance কী? সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনার পটভূমি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
বিজেতা আর পরাজিত শক্তির পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে বিংশ শতাব্দীর প্রথমার্ধে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধিকাংশ শর্তই পরাজিত জোটের অপমানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর তাই দু'দশক পরই এ অপমানজনক চুক্তির নেতিবাচক প্রভাব সমগ্র বিশ্বের মানুষকে নির্মমভাবে প্রভাবিত করেছিল।
ক. প্যারিস নগরী কোথায়?
খ. স্নায়ুযুদ্ধ বলতে কী বোঝ? সংক্ষেপে ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চুক্তি তোমার পাঠ্যবইয়ের কোন চুক্তিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. এ চুক্তির ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
একটি গ্রামের জমিদার পুত্র পার্শ্ববর্তী একটি গ্রামে বেড়াতে গেলে সেখানে সন্ত্রীক হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে, যা শেষপর্যন্ত ব্যাপক সংঘর্ষের রূপ পরিগ্রহ করে।
ক. উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
খ. বাস্তিল দুর্গ কী?
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?-ব্যাখ্যা কর ।
ঘ. উক্ত ঘটনাই বিশ্বব্যাপী একটি যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচিত। তোমার মতামত দাও।
দুটি অঞ্চলের জনগণের মধ্যকার সংঘর্ষ একপর্যায়ে পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ শেষে সালিসের মাধ্যমে জনগণ একটি গ্রামবাসীকে সংঘর্ষের জন্য দায়ী করে তাদেরকে অপমানজনক মুচলেকায় স্বাক্ষর ও জরিমানা প্রদানে বাধ্য করে । ফলে উক্ত গ্রামবাসী জরিমানা প্রদানে বাধ্য হলেও সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ গ্রহণের।
ক. বসনিয়ার রাজধানীর নাম কী ছিল?
খ. তোষণনীতি কী?
গ. উদ্দীপকের ঘটনা ও মুচলেকার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনা ও চুক্তির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত চুক্তির ত্রুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল। তুমি কি একমত? মতামত দাও।
বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশ্বে একটি সংগঠনের জন্ম হলেও বৃহৎ দেশসমূহের অসহযোগিতাসহ বিভিন্ন কারণে সংগঠনটি শেষ পর্যন্ত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়। তথাপি তৎকালীন আন্তর্জাতিক সমস্যার সমাধান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার সংগঠনটির গুরুত্ব ছিল অপরিসীম।
ক. ভার্সাই নগরী কোথায়?
খ. ত্রিশক্তি আঁতাত কী ?
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটির সাথে পাঠ্যবইয়ের কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তৎকালীন বিশ্বে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত সংগঠনটির অবদান অনস্বীকার্য— তোমার মতামত দাও।
করিম সাহেব সস্ত্রীক ‘ক’ দেশে বেড়াতে গেলে তাকে হত্যা করা হয়। এ হত্যাকে কেন্দ্র করে অনেক দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে; যা পরবর্তীতে ভয়াবহ রূপধারণ করে।
ক. কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়?
খ. মহাদেশীয় ব্যবস্থা কী?
গ. উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে গিয়েছিল? বিশ্লেষণ কর ।
বিংশ শতকের প্রথমদিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়; যা পরাজিত জোটকে অপমানিত করে। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল।
ক. প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়?
খ. ‘Tithe’ কী ধরনের কর ?
গ. উদ্দীপকে উল্লিখিত সন্ধির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সন্ধির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তী সময়ে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? তোমার মতামত দাও ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে কৌশলগতভাবে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করে। কৌশলগত কারণেই এ যুদ্ধে বাঙালিরা জয় লাভ করে।
ক. উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
খ. ‘কোড অব নেপোলিয়ন’ কী?
গ. উদ্দীপকের পাকিস্তান রাষ্ট্রের পরাজয় তোমার পাঠ্যবইয়ের কোন দেশের পরাজয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ. কৌশলগত কারণেই উক্ত দেশের পরাজয় হয়েছিল- তোমার মতামত দাও।
বিশ্বের শক্তিশালী দেশগুলো নিজেদের প্রাধান্য বিস্তারে বদ্ধপরিকর। নিজ স্বার্থের বিপরীতে থাকা দেশগুলোর বিরুদ্ধে তারা ‘ক’ ও ‘খ’ নামে দুটি শক্তি জোট গঠন করে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে। এ জোটসমূহ বিশ্ব রাজনীতিতে তাঁর প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে ‘ক’ জোটের দেশসমূহের সাথে ‘খ’ জোটের দেশসমূহের মতদ্বৈততা দেখা দেয়। ‘ক’ জোট বরাবরই ‘খ’ জোটের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এ দুটি জোটের দ্বন্দ্ব বিশ্বের বিভিন্ন দেশসমূহের মধ্যে ক্ষমতাগত পরিবর্তন সৃষ্টি করেছিল।
ক. বিসমার্ক কে ছিলেন?
খ. ফুয়েরার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত পরস্পর নিরোধী জোট গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনা বিশ্বরাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল- বিশ্লেষণ কর।
বিশ্বে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি। পায়। উৎপাদিত পণ্যের বাজার দখলের প্রতিযোগিতায় ইউরোপের শক্তিশালী দেশগুলোর মধ্যে উপনিবেশবাদের উত্থান ঘটে। একপর্যায়ে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র বিশ্ব এক ভয়ংকর যুদ্ধে জড়িয়ে পড়ে।
ক. নাৎসিদের পোশাকের রং কেমন ছিল?
খ. ত্রিশক্তি আঁতাত কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উত্থান ছিল এ যুদ্ধের অন্যতম কারণ বিশ্লেষণ কর।
শ্যামপুর উপজেলার দুটো গ্রামের সংঘটিত সংঘর্ষের পর তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয়। সংঘর্ষে বিজয়ী শক্তি পরাজিত শক্তিকে এ সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। পরাজিত শক্তির জন্য এ সন্ধির শর্তাবলি ছিল খুবই অমানবিক ও অবমাননাকর।
ক. ‘Social Contrac’ গ্রন্থটি কার লেখা?
খ. নাৎসিবাদ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সন্ধি তোমার পাঠ্যবইয়ের কোন সন্ধিকে নির্দেশ করে? বর্ণনা দাও।
ঘ. তুমি কি মনে কর, আরোপিত সন্ধির শর্তাবলিই জার্মানিকে প্রতিশোধ নিতে আগ্রহী করে তোলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়? বিশ্লেষণ কর।
ইসলাম-পূর্ব আরবে সর্বদাই মারামারি কাটাকাটি লেগে থাকত মহানবি (সা.) গোত্রে গোত্রে এই অন্যায় বিরোধ থেকে আরববাসীকে রক্ষা করার জন্য একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির নাম ‘হিলফুল ফুজুল’।
ক. কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? উড্রো উইলসনের দুটি দফা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সংঘের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ. ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনটি কি সহায়ক হয়েছিল? মতামত দাও।