Questions in this chapter
যুক্তি-১: কোনো শিক্ষা নয় ক্ষতিকর ∴ সকল শিক্ষা হয় অ-ক্ষতিকর।
যুক্তি-২: কিছু ছাত্র নয় মনোযোগী ∴কিছু মনোযোগী মানুষ নয় ছাত্র।
ক. আবর্তন কী? খ. A যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয় কেন? গ. উদ্দীপকের যুক্তি-১ এ কী ধরনের অমাধ্যম অনুমান প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: সকল খাবার হয় পচনশীল। ∴ কোনো খাবার নয় অপচনশীল। দৃশ্যকল্প-২: কিছু বাংলাদেশি খাবার হয় সুম্বাদু। ∴ কিছু সুস্বাদু খাবার হয় বাংলাদেশি খাবার।
ক. সরল আবর্তন কাকে বলে? খ. 'O' বাক্যের আবর্তন সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-১ অমাধ্যম অনুমানের কোন প্রকারকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. অমাধ্যম অনুমানের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর পার্থক্য বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: সকল বিনয়ী ব্যক্তি হয় সদালাপী। ∴ কিছু সদালাপী ব্যক্তি হয় বিনয়ী। দৃশ্যকল্প-২: সকল বিনয়ী ব্যক্তি হয় সদালাপী। কিছু ছাত্র হয় বিনয়ী ব্যক্তি। ∴ কিছু ছাত্র হয় সদালাপী।
ক. অনুমান কাকে বলে? খ. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয় কেন? ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-১ অবরোহ অনুমানের কোন প্রকারকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো। ঘ. অবরোহ অনুমানের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর পার্থক্য উল্লেখ করো।
দৃষ্টান্ত-১: কিছু মানুষ হয় সৎ। সুতরাং কিছু মানুষ নয় অসৎ। দৃষ্টান্ত-২: সকল শিক্ষক হয় মানুষ সুতরাং সকল মানুষ হয় শিক্ষক।
ক. প্রতিবর্তন কী? খ. আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তার নাম কী? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে দৃষ্টান্ত-১ কোন প্রকার অনুমানকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে দৃষ্টান্ত-১ ও উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ নির্দেশিত অনুমানের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? ব্যাখ্যা করো।
ছক-১: A = সকল মানুষ হয় জীব ∴ I = কিছু জীব হয় মানুষ ছক-২: A = সকল মানুষ হয় জ্ঞানী ∴ A = সকল জ্ঞানী ব্যক্তি হয় মানুষ।
ক. অবরোহ অনুমান কয় প্রকার? খ. প্রতিবর্তন বলতে কী বোঝ? গ. উদ্দীপকে ছক-২ এ কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. আবর্তনের নিয়ম উল্লেখপূর্বক হক-১ এর বৈধতা বিশ্লেষণ করো।
যুক্তি-১: কোনো কোনো কবি হয় দার্শনিক - I ∴ কোনো কোনো দার্শনিক হয় কবি - I যুক্তি-২: কোনো কোনো প্রাণী নয় বিড়াল - O ∴ কোনো কোনো বিড়াল নয় প্রাণী- O
ক. মধ্যপদ কাকে বলে? খ. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না কেনো? গ. যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো। ঘ. আবর্তনের নিয়ম অনুসারে যুক্তি-২ এর বৈধতা বিচার করো।
যুক্তি-১: সকল অধ্যাপক হন উচ্চ শিক্ষিত ∴ কিছু উচ্চ শিক্ষিত মানুষ হয় অধ্যাপক। যুক্তি-২: কিছু প্রাণী নয় হিংস্র ∴ কিছু হিংস্র জীব নয় প্রাণী।
ক. প্রতিবর্তন কী? খ. A-বাক্যের সরল আবর্তন কি সম্ভব? ব্যাখ্যা করো। গ. ১নং যুক্তিটি কোন ধরনের আবর্তন? ব্যাখ্যা করো। ঘ. যুক্তি-২ এর বৈধতা পরীক্ষা করো।
দৃশ্য-১: কিছু চিকিৎসক হন দক্ষ ∴ কিছু দৃক্ষ ব্যক্তি হন চিকিৎসক। দৃশ্য-২: কিছু চিকিৎসক হন দক্ষ ∴ কিছু চিকিৎসক নন অ-দক্ষ।
ক. প্রতিবর্তন কাকে বলে? খ. 'O' বাক্যের আবর্তন কী সম্ভব? গ. দৃশ্য-১ এ নির্দেশিত প্রক্রিয়াটির নিয়মাবলি ব্যাখ্যা করো। ঘ. 'দৃশ্য-১ ও দৃশ্য-২ একই প্রকৃতির নয়'- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
দৃষ্টান্ত-১: কিছু মানুষ নয় শান্তিপ্রিয়। ∴ কিছু মানুষ হয় অ-শান্তিপ্রিয়। দৃষ্টান্ত-২: সকল দেশপ্রেমিক হয় নাগরিক ∴ সকল নাগরিক হয় দেশপ্রেমিক
ক. প্রতিবর্তনের সংজ্ঞা দাও। খ. O বাক্যের আবর্তন হয় না কেন? গ. দৃষ্টান্ত-১ এ কোন অনুমানের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. দৃষ্টান্ত-২ এর যুক্তিটির বৈধতা যাচাই করো।
ছক-১: সব মানুষ হয় মরণশীল রহিম হয় মানুষ ∴ রহিম হয় মরণশীল ছক-২: কিছু মানুষ হয় সৎ ∴ কিছু মানুষ নয় অসৎ ক. আশ্রয়বাক্য কাকে বলে? খ. সহানুমানে প্রধান পদ বলতে কী বোঝ? গ. উদ্দীপকে ছক-১ কোন প্রকারের অবরোহ অনুমানকে প্রকাশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. পাঠ্যপুস্তকের আলোকে ছক-১ ও ছক-২ এর পার্থক্য বিশ্লেষণ করো।

ক. আবর্তনের নিয়ম কয়টি? খ. অমাধ্যম অনুমান কী প্রকৃত অনুমান? গ. উদ্দীপকের 'A' অংশটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ. পাঠ্যপুস্তকের আলোকে 'A' এবং 'B' এর পার্থক্য করো।
দৃষ্টান্ত-১: সকল ভোটার হয় নাগরিক। ∴ কোনো ভোটার নয় অ-নাগরিক দৃষ্টান্ত-২: সকল বাংলাদেশি হয় দেশপ্রেমিক আসাদ হয় বাংলাদেশি ∴ আসাদ হয় দেশপ্রেমিক
ক. সহানুমানে কয়টি পদ থাকে? খ. অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি কীভাবে ঘটে? গ. উদ্দীপকে দৃষ্টান্ত-১ যে অবরোহ অনুমানকে নির্দেশ করে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ. পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
যুক্তি-১: সকল জীব হয় সংবেদনশীল মানুষ হয় জীব অতএব, মানুষ হয় সংবেদনশীল। যুক্তি-২: প্রিয়া হয় শ্রেয়ার বান্ধবী নিশি হয় প্রিয়ার বান্ধবী অতএব, নিশি হয় শ্রেয়ার বান্ধবী।
ক. অনুপপত্তি কী? খ. প্রতিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ. দৃষ্টান্ত-১ এ মাধ্যম অবরোহ অনুমানের যে ধারণার প্রতিফলন ঘটেছে তার গঠন-প্রণালি ব্যাখ্যা করো। ঘ. দৃষ্টান্ত-২ এ নির্দেশিত যুক্তিটির বৈধতা বিচার করো।
সকল প্রাণী হয় উপকারী। পাখি হয় প্রাণী। ∴ পাখি হয় উপকারী।
ক. সহানুমান কাকে বলে? খ. সহানুমানে তিনটি পদ থাকে কেন? গ. উদ্দীপকের 'প্রাণী' সহানুমানের কোন পদের নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত তিনটি পদের আলোকে সহানুমানের গঠন প্রণালি বর্ণনা করো।
সকল অধ্যাপক হন জ্ঞানী ব্যক্তি। ড. ফরহাদ একজন অধ্যাপক। ∴ ড. ফরহাদ একজন জ্ঞানী ব্যক্তি।
ক. মাধ্যম অনুমান কাকে বলে? খ. মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য দুটির মধ্যে অনিবার্য সম্পর্ক থাকতে হয় কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে প্রতিফলিত পদগুলো ব্যাখ্যা করো। ঘ. অবরোহ অনুমানের প্রকরণের আলোকে উদ্দীপকটি বিশ্লেষণ করো।
পলাশ ও ইব্রাহিম আপন দুই ভাই। তাদের বাবার মৃত্যুর পর জমি সংক্রান্ত দ্বন্দ্বে পৃথকভাবে বসবাস করে। স্থানীয় বিচারক মোঃ আকবর আলী প্রথমে পলাশ-এর সাথে ও পরবর্তীতে ইব্রাহিম-এর সাথে পৃথকভাবে আলোচনায় বসেন। এতে দুই ভাইয়ের বিবাদের অবসান ঘটে। অতঃপর পলাশ ও ইব্রাহিম একত্রে বসবাস করতে লাগলো।
ক. সহানুমানের একটি নিয়ম লেখো। খ. অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি কেন ঘটে? ব্যাখ্যা করো। গ. মোঃ আকবর আলীর ভূমিকা সহানুমানে ব্যবহৃত পদের আলোকে ব্যাখ্যা করো। ঘ. পলাশ, ইব্রাহিম ও মোঃ আকবর আলীর কথোপকথন সহানুমানের তুলনাযোগ্য পদের আলোকে বিশ্লেষণ করো।
ঘটনা-১: জনাব মাহবুব সাহেবের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করে। খেলা চলাকালীন একটি আউটকে কেন্দ্র করে দুই দলের অধিনায়কের মধ্যে কথা কাটাকাটি হয় এবং খেলা বন্ধ থাকে। তখন মাহবুব সাহেব দুই দলের অধিনায়কের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে পুনরায় খেলা শুরু করান। ঘটনা-২: মানুষ মাছ খায় মাছ পোকা খায় ∴ মানুষ পোকা খায়।
ক. সহানুমান বলতে কী বোঝ? খ. প্রতিটি সহানুমানে তিনটি পদ থাকতে হয় কেন? গ. মাহবুব সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে তুলনা করা যায়? ঘ. ঘটনা-২ এ যে ধরনের অনুপপত্তি ঘটেছে- তা ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-১: সকল পণ্ডিত ব্যক্তি হ্যা জ্ঞানী। সকল শিক্ষিত ব্যক্তি হয় জ্ঞানী। ∴ সকল শিক্ষিত ব্যক্তি হয় পণ্ডিত। দৃশ্যকল্প-২: সকল পণ্ডিত ব্যক্তি হয় জ্ঞানী। সকল জ্ঞানী ব্যক্তি হয় দূরদর্শী। ∴ কিছু দূরদর্শী ব্যক্তি হয় পণ্ডিত।
ক. সহানুমান কাকে বলে? খ. মধ্যপদ সিদ্ধান্তে থাকে না কেন? ব্যাখ্যা করো। গ. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. সহানুমানের নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ মূল্যায়ন করো।
সব কাক হয় কালো। সব কোকিল হয় কালো। অতএব, সব কোকিল হয় কাক।
ক. একটি অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? খ. সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় না কেন? গ. উদ্দীপকে সহানুমানের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত 'কাক', 'কোকিল', ও 'কালো' পদসমূহের আন্তঃসম্পর্ক পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
দৃশ্যকল্প-১: সকল মানুষ হয় বিচক্ষণ। জামান হয় একজন মানুষ। ∴ জামান হয় বিচক্ষণ।
দৃশ্যকল্প-২: সকল অশিক্ষিত ব্যক্তি হয় অন্ধ। রহিম হয় অশিক্ষিত। ∴ রহিম হয় অন্ধ।
ক. আবর্তন কাকে বলে? খ. প্রতিবর্তনের দুটি প্রধান নিয়ম লেখো। গ. দৃশ্যকল্প-১ এ মাধ্যম অনুমানের কোন প্রকরণটির ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. দৃশ্যকল্প-১ থেকে দৃশ্যকল্প-২ কেন পৃথক? মূল্যায়ন করো।