Questions in this chapter
নিচে দুটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হলো:

ক. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?
খ. "উৎপাদন ক্ষমতা হলো উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ"- ব্যাখ্যা করো।
গ. সান প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কত? নির্ণয় করো।
ঘ. সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ভিত্তিতে কোন প্রতিষ্ঠানটি সাফল্য অর্জনে সহায়ক? মূল্যায়ন করো।
জনাব আলম উৎপাদনের সব উপকরণ ও অন্যান্য সুযোগ- সুবিধা ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ব্যয় বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হচ্ছে না। তাই আলম সাহেব এমন উৎপাদন ক্ষমতা প্রয়োগের চিন্তা-ভাবনা করছেন, যেন সর্বনিম্ন ব্যয়ে। সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়।
ক. প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কী?
খ. প্রকৃত উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব আলম উৎপাদন বাড়ানোর জন্য কোন ধরনের উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আলমের নতুন উৎপাদন ক্ষমতার নাম উল্লেখপূর্বক এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
এস. কে গ্রুপ বিদেশ থেকে একটি উৎপাদনকারী মেশিন আমদানি করলো। মেশিনটির গায়ে দৈনিক উৎপাদন ক্ষমতা ৫,০০০ কেজি লেখা থাকলেও মেশিনটি প্রতিদিন ৩,৫০০ কেজি উৎপাদন করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায় এস. কে গ্রুপ মেশিনটির উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা নিল।
ক. উৎপাদন ক্ষমতার পরিমাপ কী?
খ. কেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
গ. এস. কে গ্রুপ কোন ধরনের উৎপাদন ক্ষমতা প্রয়োগ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. মেশিনটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে যে পরিকল্পনা করা হয়েছে তা কতটা যৌক্তিক বলে তুমি মনে করো?
'সুমি টেক্সাটাইল' স্বাভাবিক পরিস্থিতিতে বছরে ১০,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদন করতে পারে। বছরে ৮,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদিত হলে মিতব্যয়িতা অর্জিত হবে। বর্তমানে মিলটি ৬,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদন করে। কারণ মিলের পাঁচটি মেশিন অব্যবহৃত থেকে যাচ্ছে। ফলে মিলের আর্থিক ক্ষতি হচ্ছে এবং মালিক সমস্যা সমাধানের উপায় খুঁজছেন।
ক. প্রকৃত উৎপাদন ক্ষমতা কী?
খ. কেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়? বর্ণনা করো।
গ. 'সুমি টেক্সটাইল' মিলের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মিলটির সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
সাকুরা সিমেন্ট কারখানা ৩০টি মেশিন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করে। উক্ত ৩০টি মেশিনের বার্ষিক উৎপাদন। ক্ষমতা ৬ কোটি একক। বাজারের চাহিদা বেড়ে যাওয়ায় মেশিনগুলো অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে। ফলে প্রায়ই কিছু মেশিন নষ্ট হয়ে উৎপাদন। কাজে বিঘ্ন ঘটায়। এ কারণে সাকুরা সিমেন্ট কারখানার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেক সময় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় না।
ক. কার্যকর উৎপাদন ক্ষমতা কাকে বলে?
খ. "উৎপাদন ক্ষমতা কর্মীদের অদক্ষতার কারণে কমে যায়"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন কোন ধরনের উৎপাদন ক্ষমতার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. উৎপাদন ক্ষমতার ধরন উল্লেখপূর্বক সাকুরা সিমেন্ট কারখানার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের উপায় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।
অধ্যাপক আব্দুস সালাম অবসরকালীন জীবন স্বচ্ছন্দে কাটানোর লক্ষ্যে একটি প্রিন্টিং প্রেস স্থাপন করেন। প্রেসে তিনি অত্যাধুনিক মেশিন স্থাপন করেন, যার মাধ্যমে তিনি প্রতিদিন ১,৫০০ টি পুস্তক ছাপাতে পারেন। কিন্তু তিনি মেশিনটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ১,২০০ টি পুস্তক ছাপাচ্ছেন। তিনি এ পরিমাণ উৎপাদনেই খুশি।
ক. উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কী?
খ. "উৎপাদন ক্ষমতা পণ্য বা সেবার প্রকৃতির ওপর নির্ভর করে"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রেসের সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রিন্টিং প্রেসের উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? উত্তরেয় সপক্ষে যুক্তি তুলে ধরো।
'রুমা ডিজাইন হাউজ' তাদের প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূলধন বিবেচনা করে উৎপাদন ক্ষমতা কমায়। নিচের সারণিতে প্রতিষ্ঠানটির উৎপাদন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো-

ক. উৎপাদন ক্ষমতার পরিমাপ কী?
খ. 'নিম্ন উৎপাদন ক্ষমতা বিক্রি ও মুনাফা কমায়'-ব্যাখ্যা করো।
গ. 'রুমা ডিজাইন হাউজ' উৎপাদন ক্ষমতা নির্ধারণের কোন উপাদানকে বিবেচনা করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত দুই বছর প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো এবং এর ভিত্তিতে মন্তব্য দাও।
'RK ট্রেডার্স' গম থেকে ময়দা উৎপাদন করে। বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত ময়দার বেশ চাহিদা আছে। উক্ত কারখানাতে শ্রমিক সংঘ যথেষ্ট শক্তিশালী। এ কারণে প্রায়ই উৎপাদন কাজ ব্যাহত হয়। 'RK ট্রেডার্স' কর্তৃপক্ষ উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য শ্রমিক সংঘের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।
ক. পণ্য বৈচিত্র্যকরণ কী?
খ. "উৎপাদন ক্ষমতা শ্রমিকদের অসহযোগিতার কারণে কমে যায়"- ব্যাখ্যা করো।
গ. কোন প্রভাব বিস্তারকারী উপাদান দ্বারা 'RK ট্রেডার্স'-এর উৎপাদন প্রভাবিত হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য 'RK ট্রেডার্স'-এর নেওয়া 'সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
আফতাব ফুড প্রোডাক্টস একটি বিখ্যাত পোলট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি শুরুতে দৈনিক এক হাজার ব্যাগ পোলট্রি ফিড উৎপাদন করত। কিন্তু একই সময় ও শ্রম ব্যয় করে বর্তমানে দৈনিক নয়শত পঞ্চাশ ব্যাগ খাদ্য উৎপাদন করে। একই সময় ও শ্রমে কম খাদ্য উৎপাদনের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যায়। এ প্রতিষ্ঠানটি উৎপাদন বাড়াতে আগ্রহী।
ক. উৎপাদন ক্ষমতা কী?
খ. মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে কী বোঝায়?
গ. 'আফতাব ফুড প্রোডাক্টস' কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করে? ব্যাখ্যা করো।
ঘ. 'আফতাব ফুড প্রোডাক্টস' এর উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
'ক' ফার্ম স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন ১০০ একক পণ্য উৎপাদন করে। দৈনিক ৭০ একক পণ্য উৎপাদিত হলে মিতব্যয়িতা অর্জিত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫০ একক পণ্য উৎপাদন করে। ফলে এটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতিষ্ঠানে পাঁচটি মেশিন অব্যবহৃত থাকছে। প্রতিষ্ঠানটির মালিক এ সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় খুঁজছেন।
ক. উৎপাদন ক্ষমতা কী?
খ. উদাহরণসহ গড় ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো।
গ. 'ক' প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো।
ঘ. 'ক' প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
মি. আকরাম কুমিল্লায় একটি পোশাক শিল্প স্থাপন করেন। রক্ষণাবেক্ষণের সময় ছাড়া বাকি সময় যন্ত্রপাতি চালু রেখে উৎপাদন কাজ চালু রাখতে হয়। এজন্য তাকে অতিরিক্ত শিফট চালু করতে হয়। কর্মীদের ওভারটাইমও দিতে হয়। প্রচুর উৎপাদন করার পরও তার মুনাফার পরিমাণ কম। দূরত্বজনিত কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ও কাঁচামাল আনা-নেওয়ায় প্রচুর ব্যয় হয়। তাছাড়া বিভিন্ন দুর্ঘটনা তো আছেই। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তার প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের পাশে 'কেইপিজেড'-এ স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
ক. উৎপাদন ক্ষমতা কাকে বলে?
খ. 'ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রি বাড়াতে সহায়ক'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. আকরামের প্রতিষ্ঠানটি কোন ধরনের উৎপাদন ক্ষমতা ব্যবহার করেছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো, মি. আকরামের সিদ্ধান্ত মুনাফা বাড়াতে সহায়ক হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
কার্যকর উৎপাদন ক্ষমতায় কোন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়?
তানিয়া ফ্যাশনস জয়দেবপুরের প্রসিদ্ধ পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এতে দৈনিক সর্বোচ্চ ১৮,০০০ একক পণ্য উৎপাদন করা সম্ভব। কিন্তু ১৫,০০০ এককের বেশি উৎপাদন। করলে বিভিন্ন কারণে ব্যয় বেড়ে যায়। প্রতিষ্ঠানটিতে দৈনিক ৫৬,০০০ মিটার কাপড় প্রয়োজন হয়। উৎপাদন ক্ষমতা বাড়ার জন্য তানিয়া। ফ্যাশনস সম্প্রতি কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি আধুনিকায়নের সিদ্ধান্ত। নিয়েছে।
ক. প্রকৃত উৎপাদন কী?
খ. কীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়?
গ. তানিয়া ফ্যাশনস কোন উপকরণের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো 'তানিয়া ফ্যাশনস'-এর সাম্প্রতিক পদক্ষেপ, উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়ক হবে? যুক্তিসহ বিশ্লেষণ করো।