JB_2019
'সুমি টেক্সাটাইল' স্বাভাবিক পরিস্থিতিতে বছরে ১০,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদন করতে পারে। বছরে ৮,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদিত হলে মিতব্যয়িতা অর্জিত হবে। বর্তমানে মিলটি ৬,০০,০০০ পিস স্যুটের কাপড় উৎপাদন করে। কারণ মিলের পাঁচটি মেশিন অব্যবহৃত থেকে যাচ্ছে। ফলে মিলের আর্থিক ক্ষতি হচ্ছে এবং মালিক সমস্যা সমাধানের উপায় খুঁজছেন।ক. প্রকৃত উৎপাদন ক্ষমতা কী?খ. কেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়? বর্ণনা করো।গ. 'সুমি টেক্সটাইল' মিলের কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত মিলটির সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
Loading answers...