Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

শৰ্মা কেমিক্যালস লিমিটেড টঙ্গীর তুরাগ নদীর তীরে একটি ডায়িং কারখানা স্থাপন করে। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। পরিবেশবাদী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

ক. ব্যবসায়ের নৈতিকতা কী?

খ. শব্দ দূষণের কুফল ব্যাখ্যা করো।

গ. শর্মা কেমিক্যালস লিমিটেড সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করছে? ব্যাখ্যা করো।

ঘ. দূষণ রোধের জন্য শর্মা কেমিক্যালস লিমিটেড-এর করণীয় ব্যাখ্যা করো।

JB_2021
Views: 847Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাব জসীম তার নিজ এলাকায় একটি মুদি দোকানের মালিক। তিনি পত্রিকার মাধ্যমে জানতে পারেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিয়মিত বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দেওয়ার পাশাপাশি জাতীয় দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বড় পরিমাণ অর্থ দান করে। জনাব জসীম নিজেও সততার সাথে ব্যবসায় কার্যক্রম পরিচালনার চেষ্টা করেন। গ্রাহকদের সামর্থ্য ও সন্তুষ্টির দিকে লক্ষ রেখে ন্যায্যমূল্যে। ভালো পণ্য বিক্রি করেন।

ক. মূল্যবোধ কী?

খ. উন্নয়নশীল দেশের জন্য CSR কেন গুরুত্বপূর্ণ?

গ. উদ্দীপকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছে? ব্যাখ্যা করো।

ঘ. “সাধারণ জনগণের কল্যাণে জনার জসীমের কার্যক্রম কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের তুলনায় অধিকতর শ্রেয়”— মূল্যায়ন করো।

BB_2021
Views: 513Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

কুমিল্লার ইপিজেড এলাকায় অবস্থিত আশিক গার্মেন্টস' একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক জনাব হাৰিব বিদেশ থেকে উল এনে সোয়েটার তৈরি এবং শীতকালে বিক্রি করেন। ব্যবসায়ের নৈতিকতার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে পরিবেশকে যথাসম্ভব দূষণমুক্ত রাখতে চেষ্টা করে। সম্প্রতি কারখানা সংলগ্ন এলাকায় তিনি একটি স্কুল ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

ক. পর্যায়িতকরণ কী?

খ. ব্যবসায় কীভাবে সম্পদের সদ্ব্যবহার করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব হাবিব আওতা বিবেচনায় কোন ধরনের ব্যবসায় করেন? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো প্রতিষ্ঠানটি সমাজের প্রতি তাদের সামাজিক দায়িত্ব পালন করেছে? যুক্তি সহকারে মতামত দাও।

JB_2021
Views: 751Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

রাফি ফুড লিমিটেড একটি বিখ্যাত ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি ন্যায্যমূল্যে গুণগত পণ্য বিক্রি করে। গ্রাহকরা অনায়াসে এই কোম্পানির পণ্য খুঁজে পায়। বর্তমানে এই কোম্পানির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ছে।

ক. মূল্যবোধ কী?

খ. সামাজিক দায়িত্ব বলতে কী বোঝ?

গ. রাফি ফুড লিমিটেড ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছিল? ব্যাখ্যা করো।

ঘ. “সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়িক সুনাম সৃষ্টি 'করা সম্ভব”— উদ্দীপকের আলোকে এই উক্তিটির ব্যাখ্যা দাও।

BB_2021
Views: 117Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

মি. সুমন একজন স্বর্ণকার। তিনি তার কর্মচারীদের যথাযথ বেতন দেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎসবে বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। অধিকন্তু তিনি শীতকালে তার এলাকার দুস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দিয়ে থাকেন।

ক. বণিক সমিতি কী?

খ. "ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত মি. সুমন তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. মি. সুমনের দ্বিতীয় পর্যায়ের কাজগুলোর মাধ্যমে ব্যবসায় কীভাবে সুবিধা পেতে পারে? মতামত দাও।

DB_2019
Views: 861Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাব মঈন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মানসম্মত ওষুধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদন ও তা ন্যায্যমূল্যে বিক্রি করেন। দায়িত্ববোধ থেকে তিনি বিভিন্ন স্থানে ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালু করেছেন, যার মাধ্যমে দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

ক. মূল্যবোধ কী?

খ. পলিথিন উৎপাদন ও ব্যবহারের কুফল বর্ণনা করো।

গ. উদ্দীপকে জনাব মঈনের ব্যবসায়িক কাজে কোন ধরনের মানদণ্ড লক্ষণীয়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব মঈন যে পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন তার যথার্থতা মূল্যায়ন করো।

DiB_2019
Views: 777Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাব রবি একজন পেঁয়াজ আমদানিকারক। গত রমজানের এক মাস আগে ৬০ হাজার মেট্রিক টন সয়াবিন তেল আমদানি করলেও যথাসময়ে তা বাজারে সরবরাহ করেননি। রমজানে বাজারে পেঁয়াজের দাম বাড়ে বলে রবি সে সময় প্রচুর মুনাফা অর্জন করেন।

ক. ব্যবসায় নৈতিকতা কী?

খ. কর্পোরেট সামাজিক দায়িত্ব কী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব রবি সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. নৈতিকতার মানদণ্ডে জনার রবির কাজটি মূল্যায়ন করো।

ChB_2019
DiB_2017
RB_2017
Views: 532Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

মি. নাদেরের ABC নামক পোশাক শিল্পটি সাভারে অবস্থিত। শিল্পটিতে ৩০০ জন কর্মী কর্মরত। মি. নাদের কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন, শিল্পটিতে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও আগামী বছর কর্মী অসন্তোষের দরুন উৎপাদন কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। শিল্প মালিক কারখানার বর্জ্য পাশের নদীতে ফেলেন। ফলে তা নদী দূষণের পাশাপাশি পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

ক. মূল্যবোধ কী?

খ. পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝায়?

গ. কোন সামাজিক দায়িত্ব লঙ্ঘনের কারণে উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটিতে কর্মী অসন্তোষ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে— উক্তিটি যুক্তিসহকারে উপস্থাপন করো।

SB_2019
Views: 207Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাব সিদ্দিক একজন খুচরা ফল ব্যবসায়ী। তিনি রেয়াজউদ্দিন বাজার ফলমণ্ডির বিভিন্ন দোকান থেকে বাকিতে ফল কিনে বিক্রি করেন। নির্ধারিত সময়ে তিনি পণ্যের মূল্য পরিশোধ করে দেন। আশপাশের অন্যান্য ফল ব্যবসায়ীর মতো তিনিও দোকানের ময়লা আবর্জনা, ছেঁড়া পলিথিন ড্রেনে ফেলে দোকানের পরিচ্ছন্নতা বজায় রাখেন।

ক. পরিবেশ দূষণ কাকে বলে?

খ. খাদ্যে রাসায়নিক ব্যবহারের কুফল চিহ্নিত করো।

গ. জনাব সিদ্দিক সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সিদ্দিকের পরিচ্ছন্নতা কার্যক্রম নৈতিকতা ও মূল্যবোধের মানদণ্ডে মূল্যায়ন করো।

JB_2019
Views: 338Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাৰ তাওসিফ একজন ফলের ব্যবসায়ী। ফল পচনশীল বিধায় বেশি লাভের আশায় তিনি ফলের মধ্যে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেন এবং দ্রুত ফল পাকানোর জন্য মানবদেহের জন্য ক্ষতিকর কার্বাইড ব্যবহার করেন। এতে প্রথম দিকে মুনাফা হলেও পরবর্তীতে তার বিক্রির পরিমাণ কমতে থাকে। অপরদিকে জনাব . নোমান পাশে অন্য একটি দোকানে ফলের ব্যবসায় পরিচালনা করেন। তিনি ফলে কোনোরূপ রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেন না বিধায় সৎ ব্যবসায়ী হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত। তার দোকানের ফল কেনার জন্য প্রচুর লোকের সমাগম হয়।

ক. CSR-এর পূর্ণরূপ কী?

খ. ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব নোমান সমাজের কোন শ্রেণির প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. নৈতিকতার দৃষ্টিতে জনাব তাওসিফের কাজ মূল্যায়ন করো।

BB_2019
Views: 26Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাব আকিব একজন খাদ্যদ্রব্য উৎপাদনকারী। গ্রাহকের কাছে আবেদনময়ী করে তোলার জন্য তিনি কখনো তার পণ্যে রং মেশান না। কেউ তার মাধ্যমে প্রতারিত হলে তিনি ব্যথিত হন।

ক. নৈতিকতা কী?

খ. বায়ু কীভাবে দূষিত হয়? ব্যাখ্যা করো।

গ. জনাব আকিব যেভাবে ব্যবসায় পরিচালনা করছেন তাতে তার মধ্যে কী লক্ষ করা যাচ্ছে? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো জনাব আকিব ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছেন? তোমার মতামত দাও।

BB_2017
Views: 577Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাব আব্দুর রাজ্জাক কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন । তিনি লক্ষ করলেন, কোনো ফলের ওপর মাছি নেই। আবার, পচনের কোনো দাগও ফলে দেখা যাচ্ছে না। তিনি ভাবলেন, আগে ফলের ওপর মৌমাছি বা মাছি উড়তে দেখলেও এখন তা নেই কেন? এসব ভেবে তিনি কোনো ফল না কিনেই বাড়ি ফিরলেন। বিষয়টি তাকে বেশ চিন্তিত করে তুললো।

ক. ISO-এর পূর্ণরূপ লেখো।

খ. সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. ফলের ওপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. জনাব আব্দুর রাজ্জাকের 'শঙ্কা কমাতে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে কি? বিশ্লেষণ করো।

CB_2017
Views: 396Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাব রাশেদ একজন মুদি ব্যবসায়ী। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে থাকেন। এছাড়া তিনি শিশুখাদ্য বিক্রির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। তিনি মেয়াদোত্তীর্ণ খাবার বা নকল পণ্য বিক্রি করেন না। সরকারকে সময়মতো কর দেন। রমজান মাসে পণ্যমূল্য না বাড়িয়ে বরং অন্যদের তুলনায় কম মুল্যে বিক্রি করেন। প্রথমদিকে লাভ কম হলেও এখন তার ব্যবসায়ের সুনাম সকলের মুখে মুখে।

ক. CSR কী?

খ. বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে কী কী আইন বলবৎ আছে?

গ. জনাব রাশেদ কোন কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব রাশেদের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো।

DiB
Views: 646Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

জনাৰ তামিম একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের যথাযথভাবে বেতন দেন। তিনি বিভিন্ন উৎসবে বোনাস ও অন্যান্য সুবিধা দেন। এছাড়াও তিনি বন্যার সময় এলাকায় রাণ বিতরণ করেন। আবার শীত মৌসুমে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও বিতরণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে আর্থিক অনুদানও দেন।

ক. স্মারকলিপি কী?

খ. “নৈতিকতা ব্যবসায়ের মূল্যবান সম্পদ”- ব্যাখ্যা করো।

গ. জনাব তামিম তার প্রথম পর্যায়ের কার্যক্রম দ্বারা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব তামিমের দ্বিতীয় ধাপের কাজগুলো দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে সুবিধা অর্জন করতে পারে? যুক্তিসহ বিশ্লেষণ করো।

CB
Views: 220Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

রবি এবং হবি জমজ ভাই। তাদের পিতা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। তারা প্রায়ই ফাস্টফুড যেত, তারা বার্গার, চিপস নিত। ঐসব খাবার বর্ণিল - এবং অতি স্বাদের। মোড়কগুলোও প্লাস্টিকের, রবি এবং ছবি এখন ঐসব খাবারে আসক্ত।

ক. ব্যবসায়ের নৈতিকতা কী?

খ. পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝ?

গ. রবি এবং হবি'র খাদ্যাভ্যাসের খারাপ প্রতিক্রিয়া কী? ব্যাখ্যা করো।

ঘ. এই সমস্যা কমাতে করণীয় কী? ব্যাখ্যা করো।

BB
Views: 267Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

মূল্যবোধ কী?

RB_2022
BB_2021
SB_2021
DiB_2019
SB_2019
DiB_2017
JB_2016
Views: 857Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

ব্যবসায় মূল্যবোধ কী?

MSB_2022
DB_2021
SB_2015
CB_2015
Views: 512Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

নৈতিকতা কী?

RB_2022
BB_2017
Views: 614Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

ব্যবসায় নৈতিকতা কী?

JB_2022
CB_2022
MSB_2022
BB_2022
JB_2021
BB_2021
DiB_2018
SB_2018
DB_2018
JB_2018
BB_2017
Views: 392Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
All Topics
View

CSR-এর পূর্ণরূপ কী?

DiB_2022
SB_2022
ChB_2021
BB_2019
Views: 783Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-১২ঃ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা