SB_2019
মি. নাদেরের ABC নামক পোশাক শিল্পটি সাভারে অবস্থিত। শিল্পটিতে ৩০০ জন কর্মী কর্মরত। মি. নাদের কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন, শিল্পটিতে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও আগামী বছর কর্মী অসন্তোষের দরুন উৎপাদন কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। শিল্প মালিক কারখানার বর্জ্য পাশের নদীতে ফেলেন। ফলে তা নদী দূষণের পাশাপাশি পরিবেশের জন্য হুমকিস্বরূপ।ক. মূল্যবোধ কী?খ. পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝায়?গ. কোন সামাজিক দায়িত্ব লঙ্ঘনের কারণে উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটিতে কর্মী অসন্তোষ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে— উক্তিটি যুক্তিসহকারে উপস্থাপন করো।
Loading answers...