Questions in this chapter

HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

NASW কত সালে গঠিত হয় ?

AB_2016
Views: 794Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

জনাব খালিদ হোসেন একজন পৌর মেয়র। তিনি সাহায্য দান কার্যক্রমে কতিপয় নিয়ম অনুসরণ করেন। সাহায্যপ্রার্থীদের সম্পদশালী কোনো নিকট আত্মীয় থাকলে তাদেরকে সাহায্যের আওতায় না এনে ঐ আত্মীয়দের দায়িত্ব নিতে উৎসাহিত করেন। সাহায্য পেতে হলে তাঁর নির্বাচনি এলাকায় স্থায়ী বাসিন্দা অথবা একটি নির্দিষ্ট সময় ধরে ঐ এলাকায় বসবাস করতে হয়। তিনি ত্রাণসামগ্রী সুষ্ঠু বণ্টনের স্বার্থে সাহায্যার্থীদের কতিপয় শ্রেণিতে বিভক্ত করে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে সেবাদান করেন।

ক. বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?

খ. সামাজিক বিমা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত খালিদ সাহেবের কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন আইনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. আমাদের দেশের দারিদ্র্য দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনের গুরুত্ব বিশ্লেষণ করো।

DiB_2023
BB_2023
MSB_2023
RB_2023
ChB_2023
Views: 593Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

'ক' নামক দেশে ১৩৪৯ হতে ১৫৯৭ সাল পর্যন্ত দরিদ্রদের ভাগ্যোন্নয়নে বেশ কিছু আইন পাশ হয়। আইনগুলো দারিদ্র্য নিরসনে কার্যকর ভূমিকা রাখে। তবে ঐ দেশে শিল্পবিপ্লব সংঘটিত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে নানান জটিল সমস্যার উদ্ভব হয়। এসব সমস্যা মোকাবিলায় পূর্বের আইনগুলো সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য পার্লামেন্ট নির্দেশিত গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে একটি নতুন সংস্কার আইন পাশ হয়। এ আইনটি সমাজকর্ম বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

ক. ১৬০১ সালের দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি শ্রেণিতে বিভন্ত করা হয়?

খ. পঞ্চদৈত্য ধারণাটি ব‍্যাখ্যা করো।

গ. উদ্দীপকে 'ক' দেশের সংস্কার আইনের মধ্যে যুক্তরাজ্যের কোন সংস্কার আইনের ইঙ্গিত পাওয়া যায় তার পরিচয় বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত যুক্তরাজ্যে প্রণীত আইনটি 'সমাজকর্ম পেশার বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক'- উক্তিটি বিশ্লেষণ করো।

MSB_2023
RB_2023
DiB_2023
ChB_2023
BB_2023
Views: 769Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

ZIeUfz2T

ক. CSWE এর পূর্ণরূপ কী?

খ. নির্ভরশীল বালক-বালিকা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত পেশাগত সংগঠনটির নাম কী? ব্যাখ্যা করো।

ঘ. সমাজকর্ম পেশার বিকাশে উক্ত সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো

SB_2023
CB_2023
DB_2023
Views: 894Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে উনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত সময়ে ইংল্যান্ডে এবং পরে অন্যান্য দেশের উৎপাদন ব্যবস্থায় এক যুগান্তকারী ও আমুল পরিবর্তন সূচিত হয়। ফলে নানা ধরনের জটিল সমস্যার উদ্ভব ঘটে। উদ্ভুত সমস্যা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক ও পদ্ধতি নির্ভর কৌশল প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়।

ক. Charities Review পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?

খ. পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?

২; গ. উদ্দীপকের যুগান্তকারী পরিবর্তনকে কী হিসেবে আখ্যায়িত করা মায়? ব্যাখ্যা করো।

ঘ. সমাজকর্ম পেশার বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়ের ভূমিকা আলোচনা করো।

JB_2023
SB_2023
CB_2023
DB_2023
Views: 400Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

১৭৬০ থেকে ১৮৫০ সালের মধ্যে সংঘটিত একটি ঘটনা মানুষের আর্থ-সামাজিক, রাজনৈতিক চিন্তাধারা ও জীবন প্রণালিতে সুদূরপ্রসারী আমূল পরিবর্তন বয়ে আনে। উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। শিল্পায়ন ও শহরায়নের ফলে নানাবিধ সুযোগ-সুবিধা সৃষ্টি হলেও সমাজজীবনে সৃষ্টি হয় নতুন নতুন জটিল সমস্যা। যার ফলস্বরূপ উদ্ভাবিত হয় বৈজ্ঞানিক সমাধান ব্যবস্থার।

ক. বিভারিজ রিপোর্ট কী?

খ. শিল্প দুর্ঘটনা বলতে 'কী বোঝায়?

গ. উদ্দীপকে কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব সমাজকর্মের বিকাশে কীভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো।

MSB_2023
RB_2023
DiB_2023
ChB_2023
BB_2023
Views: 774Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

কোভিড পরবর্তীতে একটি দেশের আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলার জন্য প্রফেসর বাহাদুর হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। তিনি অনুসন্ধান করে সমস্যার পাঁচটি কারণ চিহ্নিত করেন এবং এগুলো দূরীকরণের জন্য' পাঁচটি সুপারিশ করেন। এর আলোকে সরকার কতিপয় নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করে যা দেশের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখে।

ক. কোন সালে দরিদ্র আইন সংস্কার করা হয়?

খ. অক্ষম দরিদ্র বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের সাথে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে -কোন রিপোর্টের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা দাও।

ঘ. এ রিপোর্ট এর গুরুত্ব তুলে ধরো।

DB_2022
MSB_2022
DiB_2022
CB_2022
ChB_2022
SB_2022
JB_2022
Views: 225Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে রনি মিয়া সি ইপিজেড এলাকায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। তার পাশেই কালু মিয়া সুস্থ ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও একই পদ্ধতিতে সাহায্য কামনা করে। এজন্য তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। পথচারী হাসিব তাদের অবস্থা দেখে ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইনের কথা স্মরণ করে।

ক. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সভাপতি কে ছিলেন?

খ. পেশাগত দুর্ঘটনা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের রনি মিয়া ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইনের আলোকে কোন শ্রেণির দরিদ্র? ব্যাখ্যা করো।

ঘ. উক্ত আইনে রনি ও কালু মিয়াদের মতো দরিদ্রদের অবস্থার উন্নয়নে কী ধরনের কার্যক্রম উল্লেখ আছে তা বিশ্লেষণ করো।

CB_2022
DB_2022
MSB_2022
DiB_2022
ChB_2022
SB_2022
JB_2022
Views: 642Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

কাঞ্চনপুর একটি নদী বিধৌত এলাকা। প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা স্থবির হয়ে পড়েছে। জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। উক্ত সমস্যা মোকাবিলায় গৃহীত সমাজসেবামূলক কর্মসূচির আমূল সংস্কার দরকার। তাই জেলা প্রশাসক সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল বাসারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যগণ এলাকার সর্বস্তরের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি রিপোর্ট প্রদান করেন। রিপোর্টে জনগণের অগ্রগতির পথে পাঁচটি অন্তরায় চিহ্নিত করেন এবং সেগুলো দূরীকরণে পাঁচটি সুপারিশও পেশ করেন।

ক. যাকাত প্রদানের খাত কয়টি?

খ. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে কাঞ্চনপুর এলাকার রিপোর্টের সাথে যুক্তরাজ্যের কোন ঐতিহাসিক রিপোর্টের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত রিপোর্টটি যুক্তরাজ্যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনে কী ভূমিকা রাখে? আলোচনা করো।

BB_2022
RB_2022
Views: 733Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

করোনা অতিমারির কারণে জনগণের জীবন ব্যবস্থায় ক্ষতিকর প্রভাব পড়েছে। জীবিকার তাগিদে কাজের সন্ধানে মানুষ ভবঘুরের মতো এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে বেড়াচ্ছে। ভিক্ষুকের সংখ্যাও পূর্বের থেকে বেড়ে গেছে। বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী ভিক্ষুকের পাশাপাশি শিশুসহ সুস্থ-সবল ভিক্ষুকও বেড়েছে। অনুরূপ পরিস্থিতিতে যুক্তরাজ্যে এক যুগান্তকারী দরিদ্র আইন প্রণীত হয়।

ক. NASW এর পূর্ণরূপ লেখো।

খ. সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতির সাথে যুক্তরাজ্যের কোন আইন প্রণয়নের পরিস্থিতির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি যুক্তরাজ্যের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

BB_2022
RB_2022
Views: 34Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

চাঁদপুর জেলার ভিক্ষাবৃত্তি সমস্যার সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক একাট পরামর্শ সভার আয়োজন করেন। উক্ত সভায় প্রফেসর আলাউদ্দিন ইংল্যান্ডের একটি দরিদ্র আইনের আলোকে ভিক্ষুকদেরকে সক্ষম ও অক্ষম এ দু'ভাবে বিভক্ত করা এবং সক্ষম ভিক্ষুকদের কাজের ব্যবস্থা করে দিতে. পরামর্শ দেন।

ক. বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?

খ. দরিদ্র আইন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে প্রফেসর আলাউদ্দিন ইংল্যান্ডের কোন আইনের আলোকে পরামর্শ দিয়েছেন? ব্যাখ্যা করো।

ঘ. দরিদ্র সমস্যা সমাধানে উক্ত আইনের ভূমিকা আলোচনা করো।

DB_2021
RB_2021
MSB_2021
BB_2021
CB_2021
DiB_2021
Views: 554Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

U8iDUyt4

ক. NASW-এর পূর্ণরূপ কী?

খ. পঞ্চদৈত্য বলতে বোঝায়?

গ. উদ্দীপকে বক্সের ('?') প্রশ্নবোধক চিহ্নে ইংল্যান্ডে যে পদক্ষেপের কথা বোঝানো হয়েছে তা সংক্ষেপে লেখো।

ঘ. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে "?" চিহ্নিত স্থানের প্রত্যয়টির প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ করো।

JB_2021
SB_2021
ChB_2021
Views: 606Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

ইংল্যান্ড ও আমেরিকায় দানকাজে নিয়োজিত সংস্থাগুলোর মাঝে অযথা প্রতিযোগিতা, সম্পদের অপচয় রোধ ও সমন্বয়হীনতা ছিল। এগুলো দূর করে বিচ্ছিন্ন সমাজসেবা কার্যক্রমকে সংগঠিত রূপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই লক্ষ্যে একটি নীতি আদর্শে ইংল্যান্ড ও আমেরিকায় নতুন একটি সমাজকল্যাণমূলক সংগঠন গড়ে উঠে। এটি সমাজকর্মকে পেশাগত মর্যাদা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক. এলিজাবেথীয় দরিদ্র আইন কত সালে প্রণীত হয়?

খ. শিল্প দুর্ঘটনা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লেখিত সংগঠন গড়ে ওঠার পেছনে যে নীতি গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দাও।

ঘ. উদ্দীপকে নির্দেশিত সংগঠনটি সমাজকর্মকে পেশার মর্যাদা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে- যুক্তি সহকারে উপস্থাপন করো।

JB_2021
SB_2021
ChB_2021
Views: 810Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

১৭৬০ সাল হতে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ডে পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে উৎপাদন, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয় এ পরিবর্তনের দলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি গেলেও মানব জীবনে নতুন নতুন হাটিল সমস্যার সৃষ্টি করে। এ সমস্যার মোকাবিলায় বিজ্ঞানসম্মত উপায় হিসেবে একটি সুনির্দিষ্ট বিষয়ের উদ্ভব হয়।

ক. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?

খ. পেশা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনকে কী নামে অভিহিত করা হয়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত সুনির্দিষ্ট বিষয়ের উদ্ভাবন প্রক্রিয়া বিশ্লেষণ করো।

ChB_2021
JB_2021
SB_2021
Views: 861Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

শিল্পবিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি জটিল ও পরস্পর সম্পর্কযুক্ত বহুমুখী সমস্যা সৃষ্টি হয় যা অর্থ ও বস্তুগত সেবার মাধ্যমে সমাধান সম্ভব হচ্ছিল না। শিল্পবিপ্লবোত্তর আধুনিক সমাজ ব্যবস্থায় সৃষ্ট এ সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি-নির্ভর ও বুদ্ধিভিত্তিক পেশাদার সেবা কার্যক্রমের প্রয়োজন দেখা দেয়।

ক. প্রথম 'শিল্পবিপ্লব' প্রত্যয়টির নামকরণ করেছিলেন কে?

খ. সমাজকর্ম শিক্ষা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে শিল্পবিপ্লবের ফলে কোন পেশার উদ্ভব ও বিকাশ হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত পেশাটির বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা আলোচনা করো।

MSB_2021
BB_2021
CB_2021
DiB_2021
RB_2021
DB_2021
Views: 457Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

'ক' দেশের সমাজসেবা কর্মসূচির সংস্কার সাধনের জন্য সিহাব উদ্দীন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সামাজিক অগ্রগতির প্রতিবন্ধক হিসেবে পাঁচটি বিষয়কে চিহ্নিত করে। এসব সমস্যা থেকে মুক্তির জন্য পাঁচটি সুপারিশও পেশ করে।

ক. অক্ষম দরিদ্র কারা?

খ. সামাজিক কার্যক্রম বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে 'ক' দেশের রিপোর্টটির সাথে ঐতিহাসিক কোন রিপোর্টের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত রিপোর্টটি ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কাঠামো সৃষ্টিতে কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।

AB_2019
Views: 766Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

ইসমাইল শেখ তারুণ্যদীপ্ত একজন টগবগে যুবক। দেশে নিজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে অবশেষে সে মালয়েশিয়াতে কাজের সন্ধানে পাড়ি জমালো। প্রায় দশ বছর পর নিজ এলাকায় ফিরে ইসমাইল শেখ অবাক হয়ে গেলো। কেননা অনেক ছোট-বড় কারখানা গড়ে উঠেছে'' এলাকায়। আরও গড়ে উঠেছে অসংখ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। কাজের সন্ধানে তাদের এখন অন্য এলাকায় যেতে হয় না।

ক. 'Virgin Queen' নামে কাকে ডাকা হতো?

খ. পেশা বলতে কী বোঝায়?

গ. মালয়েশিয়া ফেরত ইসমাইল শেখের এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি পাঠ্যপুস্তকে যে ঐতিহাসিক ঘটনাটির সাথে সাদৃশ্যপূর্ণ তার বৈশিষ্ট্য বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটি মানবকল্যাণের দিগন্তকে প্রসারিত করেছে- উদ্দীপক ও পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

BB_2018
ChB_2018
CB_2018
RB_2018
Views: 378Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

কৃষক পরিবারের সন্তান আমজাদ হোসেন লেখাপড়া শিখে ভালো চাকরি, পেয়েছিলেন। তাই জীবনের তাগিদে গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন। আজ তার সন্তানরা দেশের গর্ডি পেরিয়ে বিদেশে অবস্থান করছে। নিজেদের প্রয়োজনেও এখন সন্তানদের কাছে পান না। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বেড়েছে। একই সাথে এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু পেশাদার পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে।

ক. 'বিপ্লব' শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

খ. 'সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?

গ. আমজাদ হোসেনের পারিবারিক জীবনে যে বিশেষ বিষয়টি লক্ষণীয় তার বর্ণনা দাও।

ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত পেশাদার পদ্ধতি সমাজের বহুমুখী সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখে বিশ্লেষণ করো।

DB_2018
JB_2018
SB_2018
DiB_2018
Views: 348Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

করিম তার বাবা-মা, ভাই-বোন নিয়ে কুমিল্লায় বসবাস করেন। সম্প্রতি তাকে কুড়িগ্রামে বদলি করা হয়। ফলে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ত কুড়িগ্রাম চলে যান। তার বাবা-মা কুমিল্লার বাসায় নিরাপত্তাহীনভাবে বসবাস করেন।

ক. নগরায়ণ কী?

খ . শিল্পবিপ্লবের ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে- ব‍্যাখ্যা করো।

গ. উদ্দীপকে শিল্পবিপ্লবের কোন নেতিবাচক দিকের প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সমস্যা সমাধানে সমাজকর্মের জ্ঞান কীভাবে প্রয়োগ করা যায়? বিশ্লেষণ করো।

DB_2017
JB_2017
SB_2017
CB_2017
DiB_2017
Views: 867Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - সমাজকর্ম ১ম পত্রঅধ্যায়-০২ঃ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
All Topics
View

১৭৬০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ড পরবর্তীকালে ইউরোপ ও পৃথিবীর অন্যান্য দেশে উৎপাদন, প্রযুক্তি, যাতায়াত ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন সূচিত হয়। এ পরিবর্তনের ফলে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পেলেও মানবজীবনে নতুন নতুন জটিল সমস্যার সৃষ্টি হয়। আর এ সমস্যা মোকাবিলায় বিজ্ঞানসম্মত উপায় হিসেবে একটি সুনির্দিষ্ট পদ্ধতি উদ্ভব হয়।

ক. COS এর পূর্ণরূপ কী?

খ. বিভারিজ রিপোর্ট কী? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লেখিত আমূল পরিবর্তনকে কী নামে আখ্যায়িত করা হয়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে পরিবর্তনের প্রভাবে কীভাবে সমাজকর্মের উদ্ভব হয়? বিশ্লেষণ করো।

AB_2016
Views: 638Answers: 0Bookmarks: 0Asked to solve: 0