BB_2022RB_2022
কাঞ্চনপুর একটি নদী বিধৌত এলাকা। প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা স্থবির হয়ে পড়েছে। জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। উক্ত সমস্যা মোকাবিলায় গৃহীত সমাজসেবামূলক কর্মসূচির আমূল সংস্কার দরকার। তাই জেলা প্রশাসক সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল বাসারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যগণ এলাকার সর্বস্তরের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি রিপোর্ট প্রদান করেন। রিপোর্টে জনগণের অগ্রগতির পথে পাঁচটি অন্তরায় চিহ্নিত করেন এবং সেগুলো দূরীকরণে পাঁচটি সুপারিশও পেশ করেন।ক. যাকাত প্রদানের খাত কয়টি?খ. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে কাঞ্চনপুর এলাকার রিপোর্টের সাথে যুক্তরাজ্যের কোন ঐতিহাসিক রিপোর্টের মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত রিপোর্টটি যুক্তরাজ্যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনে কী ভূমিকা রাখে? আলোচনা করো।
Loading answers...