Questions in this chapter
বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের দেশ কিন্তু জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এই বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। সরকার অভ্যন্তরীণভাবে খাদ্যোৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও পল্লি উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে কৃষি উৎপাদনে ভর্তুকি প্রদান, কৃষি ঋণ সহজলভ্যকরণ, কৃষিতে বায়োটেকনোলজির ব্যবহার, কাবিখা, ভিজিএফসহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। সময় সময় খাদ্য আমদানিরও ব্যবস্থা করছে।
ক. ভেজাল খাদ্য কী? খ. ভেজাল খাদ্য কীভাবে খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। ঘ. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লেখিত সরকারি পদক্ষেপসমূহের সাথে বেসরকারি সংস্থার ভূমিকা থাকা জরুরি কি না বিশ্লেষণ করো।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বললেন, কোনো দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে । বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরই সার, বীজ, ডিজেলের মূল্য ও অন্যান্য কৃষি উপকরণের ওপর যথেষ্ট ভর্তুকি প্রদান করেছে। ফলে কৃষি উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য আমদানি, সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে ।
ক. খাদ্যের প্রাপ্যতা কী? খ. জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্য নিরাপত্তা অর্জনে কীভাবে সহায়তা করে? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে, বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করো। ঘ. খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আর কোনো বিষয় সম্পৃক্ত করা যায় কি না উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
ভেজাল খাদ্য কী
উফশী প্রযুক্তি কী?
খাদ্যের প্রাপ্যতা কী?
খাদ্যের উপযোগিতা কী?
পুষ্টিকর খাদ্য কী?
নিরাপদ খাদ্য কী
খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় কেন?
বাংলাদেশে খাদ্য নিরাপত্তা অর্জনের সম্ভাবনা কতটুকু?
নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ কেন?
'জনসচেতনতা সৃষ্টি ব্যতীত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়'- ব্যাখ্যা করো।
'জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে'- ব্যাখ্যা করো।
শিক্ষার সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কীরূপ?
দ্রুত শিল্পায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তার কোন দিকটি অর্জন সম্ভব? ব্যাখ্যা করো।
নিরাপদ খাদ্যের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কী?
ভেজাল খাদ্য কীভাবে খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করে? ব্যাখ্যা করো।
জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্য নিরাপত্তা অর্জনে কীভাবে সহায়তা করে? ব্যাখ্যা করো।