Questions in this chapter
একটি ফার্মের উৎপাদন সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো :

ক. উৎপাদন অপেক্ষক কী?
খ. একচেটিয়া বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হয় না কেন?
গ. উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন কর।
ঘ. "প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে" - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

ক. উৎপাদন কী?
খ. ভূমির যোগান বৃদ্ধি করা যায় না কেন?
গ. উদ্দীপকে প্রদত্ত সূচি হতে মোট উৎপাদন রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে কোন উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে? এটি উৎপাদনের কোন পর্যায়ে বেশি কার্যকর।

ক. পরিবর্তনীয় ব্যয় কী?
খ. "দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না" ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক থেকে গড় ব্যয় রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপক থেকে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখাও।

ক. উৎপাদন বলতে কী বোঝ?
খ. মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে শ্রমের প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন রেখাটি উৎপাদনের কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা কর।

ক. গড় ব্যয় কী?
খ. দীর্ঘকালে স্থিরব্যয় থাকে না কেন?
গ. উদ্দীপক হতে মোট ব্যয় রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের আলোকে গড় ব্যয় রেখা অঙ্কন কর এবং রেখাটির আকৃতির উপর মন্তব্য কর।

ক. প্রান্তিক উৎপাদন কী?
খ. মাত্রাগত উৎপাদন কোন উৎপাদন কালের সাথে সম্পর্কিত?
গ. উদ্দীপক থেকে ও সূচি তৈরি কর।
ঘ. উদ্দীপক অনুযায়ী রেখা অঙ্কন করে এর আকৃতি ব্যাখ্যা কর।

ক. উৎপাদন অপেক্ষক কী?
খ. শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন?
গ. উদ্দীপক হতে গড় খরচ সূচি তৈরি কর।
ঘ. উদ্দীপকের আলোকে প্রান্তিক খরচ রেখা অঙ্কন কর এবং কোন উৎপাদন স্তরে তা নির্ণয় কর।
মি. তাঁর জমিতে ধান চাষের সিদ্ধান্ত নিলেন। প্রথম বছর তিনি ১০০০ টাকার শ্রম নিয়োগ করে ২০০ কেজি ধান উৎপাদন করলেন। অধিক উৎপাদনের আশায় পরবর্তী ৩ বছর যথাক্রমে ২০০০, ৩০০০ ও ৪০০০ টাকার শ্রম নিয়োগ করে উৎপাদন পেলেন যথাক্রমে ২২০, ২৩৫ ও ২৪৫ কেজি ধান।
ক. উৎপাদন বিধি কী?
খ. দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তথ্যের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর।
ঘ. মি. -এর চাষাবাদে অর্থনীতির কোন বিধি কার্যকর হবে? চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
একটি ফার্মের গম উৎপাদনের মোট ব্যয় ও গড় ব্যয় সূচি নিম্নরূপ

ক. উৎপাদন কী?
খ. "মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ" ব্যাখ্যা কর।
গ. উপরের তথ্যের ভিত্তিতে ফার্মটির প্রান্তিক ব্যয়ের সূচি তৈরি কর।
ঘ. উদ্দীপকের আলোকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় -এর সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ কর।
করিম একজন আলুচাষি। তার নিজের ১ একর জমিতে তিনি ১ম বছর শ্রম বাবদ ১০০০ টাকা ব্যয় করে ১০ মণ আলুর ফলন পান। পরবর্তীতে শ্রম বাবদ ২য় বছর ২০০০ টাকা, ৩য় বছর ৩০০০ টাকা ও ৪র্থ বছর ৪০০০ টাকা ব্যয় করেন। ফলস্বরূপ যথাক্রমে ২২ মণ, ৩২ মণ ও ৪০ মণ আলু উৎপাদন হয়।
ক. গড় আয় কী?
খ. "মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান" ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক থেকে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সূচি তৈরি কর।
ঘ. উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে কোন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে- তা ব্যাখ্যা কর।
নিচের চিত্রটি লক্ষ কর:

ক. মাত্রাগত উৎপাদন কী?
খ. দীর্ঘকালে মোট স্থির ব্যয় শূন্য হয় কেন?
গ. উদ্দীপকে প্রদত্ত রেখাদ্বয়ের আলোকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় -এর সম্পর্ক ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের রেখা আকৃতির হয় কেন? ব্যাখ্যা কর।
একজন কৃষক তার এক বিঘা জমিতে ১ একক মূলধন ও ১ একক শ্রম নিয়োগ করে ৪০ একক পাট উৎপাদন করে। ভূমি ও মূলধন স্থির রেখে শ্রম ২, ৩ ও ৪ একক নিয়োগ করে যথাক্রমে ৮৮, ১২০ ও ১৪০ একক উৎপাদন করে।
ক. মাত্রাগত উৎপাদন কী?
খ. স্বল্পকালে একটি ফার্মকে কী কী ধরনের ব্যয় নির্বাহ করতে হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে কিনা? ব্যাখ্যা দাও।
একটি ফার্মের মোট ব্যয় নিম্নরূপ

ক. স্থির ব্যয় কী?
খ. দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক ব্যয় সূচি তৈরি কর।
ঘ. উদ্দীপকের তথ্য থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় -এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
একটি দ্রব্যের মোট উৎপাদন ও মোট ব্যয় নিচে দেওয়া হলো

ক. উৎপাদন কী?
খ. ফার্মকে কখন স্থির ব্যয় বহন করতে হয়?
গ. উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রান্তিক উৎপাদন বিধিটির কৃষিক্ষেত্রে কার্যকারিতা ব্যাখ্যা কর।
নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও :

ক. উৎপাদন অপেক্ষক কী?
খ. উৎপাদন ক্ষেত্রে দীর্ঘকাল ধারণা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক থেকে গড় ব্যয় নির্ণয় কর।
ঘ. উদ্দীপক থেকে প্রাপ্ত গড় ব্যয় রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য কর।
জনাব নাসরিনের শিল্পকারখানায় বিভিন্ন ধরনের উৎপাদন ব্যয় হয়। এগুলো হলো কারখানা ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন, কাঁচামাল ক্রয়ের ব্যয়, অস্থায়ী শ্রমিকের মজুরি, জ্বালানি ব্যয়, অবচয় ব্যয়, পরিবহণ ব্যয়, প্যাকিং খরচ, দীর্ঘকালীন ঋণের সুদ ইত্যাদি। এর কারণে লকডাউনে কিছুদিন তার কারখানা বন্ধ থাকে। কিন্তু তিনি লক্ষ করেন, তখনও তাকে কিছু ব্যয় বহন করতে হচ্ছে। আবার কিছু ব্যয় উৎপাদন বন্ধের সাথেই বন্ধ হয়ে গেছে।
ক. মাত্রাগত উৎপাদন কী?
খ. সংগঠনকে উৎপাদন ব্যবস্থার কাণ্ডারি বলা হয় কেন?
গ. উদ্দীপক ব্যবহার করে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের একটি তালিকা প্রস্তুত কর।
ঘ. দীর্ঘকাল বিবেচনা করা হলে উক্ত শিল্পকারখানার ব্যয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কি? তোমার মতামত দাও।
নিচের ছকটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও :

ক. ভূমির মালিকের আয়কে কী বলা হয়?
খ. শ্রমিক কেন তার শ্রমকে সঞ্চয় করে রাখতে পারে না ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটি কোন ধরনের উৎপাদন বিধি প্রকাশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে যে ধরনের উৎপাদন বিধি দেখানো হয়েছে তা বাস্তবে কোনো উৎপাদন ক্ষেত্রে কার্যকর হয় কি? তোমার মতামত দাও।
একটি ফার্মের মোট আয় নিম্নরূপ :

ক. মাত্রাগত উৎপাদন কী?
খ, শিল্পক্ষেত্রে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক হতে মোট আয় রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের তথ্য থেকে বর্ণনা কর যে, গড় আয় প্রান্তিক আয়ের চেয়ে বেশি।
একটি চা বাগানের (২০১৮-১৯ সনের) উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্য নিম্নের টেবিলে দেওয়া হলো

ক. উৎপাদনের উপকরণ কী কী?
খ. দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?
গ. উদ্দীপক হতে উৎপাদনের প্রতি স্তরে মোট খরচ নির্ণয় কর।
ঘ. উদ্দীপক হতে প্রাপ্ত গড় ব্যয় রেখার এরূপ আকৃতি হওয়ার কারণসমূহ আলোচনা কর।

ক. মাত্রাগত উৎপাদন কী?
খ. স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন হয় না কেন?
গ. উদ্দীপকের আলোকে বিক্রেতার গড় আয়ের সূচি তৈরি কর।
ঘ. উদ্দীপকটি যে বাজারব্যবস্থাকে নির্দেশ করে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।