RB_2021
জনাব নাসরিনের শিল্পকারখানায় বিভিন্ন ধরনের উৎপাদন ব্যয় হয়। এগুলো হলো কারখানা ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন, কাঁচামাল ক্রয়ের ব্যয়, অস্থায়ী শ্রমিকের মজুরি, জ্বালানি ব্যয়, অবচয় ব্যয়, পরিবহণ ব্যয়, প্যাকিং খরচ, দীর্ঘকালীন ঋণের সুদ ইত্যাদি। এর কারণে লকডাউনে কিছুদিন তার কারখানা বন্ধ থাকে। কিন্তু তিনি লক্ষ করেন, তখনও তাকে কিছু ব্যয় বহন করতে হচ্ছে। আবার কিছু ব্যয় উৎপাদন বন্ধের সাথেই বন্ধ হয়ে গেছে।ক. মাত্রাগত উৎপাদন কী?খ. সংগঠনকে উৎপাদন ব্যবস্থার কাণ্ডারি বলা হয় কেন?গ. উদ্দীপক ব্যবহার করে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের একটি তালিকা প্রস্তুত কর। ঘ. দীর্ঘকাল বিবেচনা করা হলে উক্ত শিল্পকারখানার ব্যয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে কি? তোমার মতামত দাও।
Loading answers...